Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 13, 2026
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পরিবারের পাশে বিধায়ক রাজ, সমস্যা বসতবাড়ি নিয়ে

বিনোদন

হিন্দুস্তান টাইমস
02 July, 2021, 12:25 pm
Last modified: 02 July, 2021, 12:32 pm

Related News

  • হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার: এএনআই 
  • ভারত-বাংলাদেশের সীমান্ত এলাকায় জামায়াতের জয় পশ্চিমবঙ্গে কীভাবে দেখা হচ্ছে?
  • ভারতে ছড়িয়ে পড়ছে নিপাহ ভাইরাস: এশিয়ার বিমানবন্দরগুলোতে স্বাস্থ্য পরীক্ষা জোরদার
  • টয়লেটের বাইরে ফেলে যাওয়া নবজাতককে সারা রাত আগলে রাখল একদল রাস্তার কুকুর
  • ‘জিতলে বাংলাদেশের সঙ্গে কাঁটাতার রাখব না, এক হয়ে যাবে দুই বাংলা’: বিজেপির এমপি

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পরিবারের পাশে বিধায়ক রাজ, সমস্যা বসতবাড়ি নিয়ে

বাড়ির পাশে একটি শপিং কমপ্লেক্স ও বহুতল আবাসন তৈরি হচ্ছে। আর তার জেরেই ভেঙে পড়েছে ‘বিভূতিভূষণের বাড়ি’র পাচিল। বাড়ির দেওয়ালের একটা অংশেও বড়সড় চিড়। একতলা থৈ থৈ করছে পানিতে।
হিন্দুস্তান টাইমস
02 July, 2021, 12:25 pm
Last modified: 02 July, 2021, 12:32 pm
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। প্রতিকৃতি: স্যমন্তক চট্টোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের ব্যারাকপুরের মানুষের যেকোনো সমস্যায় সবার আগে এগিয়ে যান রাজ চক্রবর্তী। এলাকায় সদ্য বিধায়ক হিসেবে তৃণমূল কংগ্রেস থেকে জয় পেয়েছেন এই চলচ্চিত্র পরিচালক।

রাজনীতিতে নতুন হলেও জনসেবার প্রতি ভালোবাসা আগেই ছিল। সেই থেকেই হয়তো এভাবে এগিয়ে আসা।

এবার প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পরিবারের পাশে দাঁড়ালেন রাজ। কথা বললেন সাহিত্যিকের উত্তরসূরীদের সঙ্গে। দীর্ঘ দিন ধরে বসতবাড়ি নিয়ে সমস্যার মুখে পড়েছেন বন্দ্যোপাধ্যায় পরিবার। রাজ কথা দিয়েছেন পরিবারের পাশে থেকে তাদের যতদূর সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার।

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পরিবারের পাশে রাজ চক্রবর্তী। ছবি: হিন্দুস্তান টাইমসের সৌজন্যে

জানা গেছে, 'পথের পাঁচালী'খ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণের পর তার স্ত্রী রমা বন্দ্যোপাধ্যায় বাড়িটি তৈরি করেছিলেন ব্যারাকপুর স্টেশন রোডে। এমনকি স্থানীয়দের মধ্যেও এটি পরিচিত 'বিভূতিভূষণের বাড়ি' নামে। সাহিত্যিকের ব্যবহৃত বহু জিনিসও সংরক্ষিত আছে এই বাড়িতে। আপাতত তার উত্তরসূরীরা থাকেন সেখানে।

গত কয়েক মাস ধরে সমস্যায় পড়েছিলেন বন্দ্যোপাধ্যায় পরিবার। বাড়ির পাশে একটি শপিং কমপ্লেক্স ও বহুতল আবাসন তৈরি হচ্ছে। আর তার জেরেই ভেঙে পড়েছে 'বিভূতিভূষণের বাড়ি'র পাচিল। বাড়ির দেওয়ালের একটা অংশেও বড়সড় চিড়। একতলা থৈ থৈ করছে পানিতে। স্মারকভবনে বিভূতিভূষণের ব্যবহৃত জিনিসের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে বলেও দাবি পরিবারের।

গত কয়েকমাস ধরেই বন্দ্যোপাধ্যায় পরিবার এবং ওই নির্মাণ সংস্থার মধ্যে ঝামেলা চলছে। সংবাদমাধ্যমে অভিযোগ জানিয়েছিলেন সাহিত্যিকের পুত্রবধূ মিত্রা বন্দ্যোপাধ্যায় এবং নাতি তথাগত। ব্যারাকপুর পুরসভার পক্ষ থেকেও সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছিল।

এবার তাদের বাড়ি গিয়ে সবার সঙ্গে দেখা করলেন রাজ। বাড়ির সকল সদস্যদের অভিযোগ শুনলেন ঠাণ্ডা মাথায়। এই সমস্যা দ্রুত নিষ্পত্তির আশ্বাসও দিয়েছেন।

Related Topics

টপ নিউজ

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় / রাজ চক্রবর্তী / পশ্চিমবঙ্গ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আইন সংশোধনের মাধ্যমে সংকটাপন্ন ব্যাংকগুলোর মালিকানা ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন সাবেক মালিকরা
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র ও ইরানের 'শান্তি আলোচনা ব্যর্থ', পাকিস্তান ছাড়ল মার্কিন প্রতিনিধি দল 
  • সস্তা ও দ্রুতগতির হওয়ায় প্যাডেল রিকশার চাইতে স্থানীয়ভাবে তৈরি ব্যাটারি চালিত রিকশাগুলোর চাহিদা বাড়ছে৷ ছবি: সাকলাইন রিজভি।
    ঢাকার যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে পর্যায়ক্রমে বিধিনিষেধের পরিকল্পনা পুলিশের
  • গ্রাফিক্স: টিবিএস
    জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের
  • যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি: রয়টার্স
    আলোচনায় বসার কোনো 'তাড়া নেই', বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইরান
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

Related News

  • হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার: এএনআই 
  • ভারত-বাংলাদেশের সীমান্ত এলাকায় জামায়াতের জয় পশ্চিমবঙ্গে কীভাবে দেখা হচ্ছে?
  • ভারতে ছড়িয়ে পড়ছে নিপাহ ভাইরাস: এশিয়ার বিমানবন্দরগুলোতে স্বাস্থ্য পরীক্ষা জোরদার
  • টয়লেটের বাইরে ফেলে যাওয়া নবজাতককে সারা রাত আগলে রাখল একদল রাস্তার কুকুর
  • ‘জিতলে বাংলাদেশের সঙ্গে কাঁটাতার রাখব না, এক হয়ে যাবে দুই বাংলা’: বিজেপির এমপি

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

আইন সংশোধনের মাধ্যমে সংকটাপন্ন ব্যাংকগুলোর মালিকানা ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন সাবেক মালিকরা

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের 'শান্তি আলোচনা ব্যর্থ', পাকিস্তান ছাড়ল মার্কিন প্রতিনিধি দল 

3
সস্তা ও দ্রুতগতির হওয়ায় প্যাডেল রিকশার চাইতে স্থানীয়ভাবে তৈরি ব্যাটারি চালিত রিকশাগুলোর চাহিদা বাড়ছে৷ ছবি: সাকলাইন রিজভি।
বাংলাদেশ

ঢাকার যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে পর্যায়ক্রমে বিধিনিষেধের পরিকল্পনা পুলিশের

4
গ্রাফিক্স: টিবিএস
অর্থনীতি

জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের

5
যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আলোচনায় বসার কোনো 'তাড়া নেই', বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইরান

6
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net