Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 04, 2026
বার্লিন উৎসবে শীর্ষ পুরষ্কার পেল মৃত্যুদণ্ড নিয়ে নির্মিত ইরানি চলচ্চিত্র

বিনোদন

টিবিএস ডেস্ক
02 March, 2020, 01:25 pm
Last modified: 02 March, 2020, 01:43 pm

Related News

  • ইরানে নতুন করে হামলা চালাল যুক্তরাষ্ট্র
  • মক্কা চুক্তি নিয়ে উদ্বিগ্ন নয় তেহরান, বাংলাদেশের ‘ভারসাম্যপূর্ণ’ পররাষ্ট্রনীতির প্রশংসা ইরানি রাষ্ট্রদূতের
  • যুক্তরাষ্ট্র-ইরানের নতুন সংঘাতের মধ্যেই হরমুজে আক্রান্ত তেলবাহী দুই ট্যাংকার
  • ‘কী স্টুপিড প্রশ্ন’: ইরানের বিরুদ্ধে পারমাণবিক হামলা নিয়ে প্রশ্নের জবাবে ট্রাম্প
  • হরমুজ প্রণালিতে হামলা ঠেকাতে ইরানে সীমিত সামরিক আক্রমণের কথা ভাবছেন ট্রাম্প

বার্লিন উৎসবে শীর্ষ পুরষ্কার পেল মৃত্যুদণ্ড নিয়ে নির্মিত ইরানি চলচ্চিত্র

সর্বোচ্চ দণ্ড হিসেবে মৃত্যুর শাস্তি দেওয়ার সিদ্ধান্ত এবং এর পেছনে মানবিক দ্বন্দ্ব ও অবস্থানকে ঘিরে আবর্তিত হয়েছে ‘দেয়ার ইজ নো ইভিল’ এর গল্প। 
টিবিএস ডেস্ক
02 March, 2020, 01:25 pm
Last modified: 02 March, 2020, 01:43 pm
পরিচালক মোহাম্মদ রাসলৌফ

বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবার সেরার পুরষ্কার লাভ করেছে ইরানি পরিচালক মোহাম্মদ রাসলৌফ পরিচালিত 'দেয়ার ইজ নো ইভিল।' সর্বোচ্চ দণ্ড হিসেবে মৃত্যুর শাস্তি দেওয়ার সিদ্ধান্ত এবং এর পেছনে মানবিক দ্বন্দ্ব ও অবস্থানকে ঘিরে আবর্তিত হয়েছে চলচ্চিত্রটির গল্প। 

২০১৭ সাল থেকেই ইরান সরকার রাসলৌফ এর ওপর চলচ্চিত্র নির্মাণের নিষেধাজ্ঞা দেয়। এই অবস্থায় নিজের ষষ্ঠ চলচ্চিত্র 'দেয়ার ইজ নো ইভিল' খুবই গোপনীয়তার বজায় রেখে নির্মাণ করেন। 

ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় রাসলৌফ অবশ্য পুরষ্কার নিতে বার্লিন যেতে পারেননি। তার পরিবর্তে 'গোল্ডেন বিয়ার' পুরষ্কার গ্রহণ করেন কন্যা বারান। বাবার নির্মিত চলচ্চিত্রে কন্যা বাড়ান নিজেও অভিনয় করেছেন। খবর বিবিসির।  

এদিকে ইরানি চলচ্চিত্রটিকে সেরা ছবি নির্বাচিত করার বিষয়ে জুরি প্যানেল প্রেসিডেন্ট জেরেমি আয়রন বলেন, 'দেয়ার ইজ নো ইভিলে' স্থান পেয়েছে মৃত্যুদণ্ড নিয়ে চারটি গল্প। একটি কর্তৃত্ববাদি সরকার কিভাবে জন-মানসে প্রভাব বিস্তার করে, তাদের বিভাজিত করে এবং সবশেষে তাদের অমানবিক করে তোলে সেটা এখানে সুনিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। 

তবে বার্লিনে স্বশরীরে উপস্থিত হতে না পারলেও সেখানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্কাইপ ভিডিও কনফারেন্সের সাহায্যে যোগ দেন মোহাম্মদ রাসলৌফ। 

কন্যা বারানের হাতে ধরে রাখা একটি মোবাইলের মাধ্যমেই ভিডিও কনফারেন্সে বক্তব্য দেন মোহাম্মদ রাসলৌফ।

পুরষ্কারজয়ী চলচ্চিত্রের দর্শন ও উদ্দেশ্য ব্যাখ্যা করে তিনি বলেন, 'দেয়ার ইজ নো ইভিল' আসলে মানুষের প্রতি তাদের কৃতকর্মের দায়িত্ব নেওয়ার আহ্বান। এখানে যেসব ব্যক্তি তাদের কৃতকর্মের দায় এড়িয়ে বলেন এসব সিদ্ধান্ত আসলে ওপর মহলের নির্দেশে নেওয়া হয়েছে, আমি দায় এড়িয়ে যাওয়া সেসব ব্যক্তিদের কথা বলতে চেয়েছি। 

মোহাম্মদ রাসলৌফ বলেন, দায় এড়িয়ে যাওয়াটা আসলে তাদের অপরাধবোধ লাঘব করেনা। যাদের সহযোগিতায় কোনো ব্যক্তির মৃত্যুর মতো সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়, তাদেরকে এই দায় নিতে হবে। এটাই হতে পারে তাদের আত্মিক শক্তির জায়গা। 

এভাবে নিজ কৃতকর্মের দায় নিতে থাকলেই মানুষ পূর্ব-বিবেচনা ছাড়া কাউকে দোষী সাব্যস্ত করতে সাহায্য করবে না বলে মনে করেন তিনি। কারণ তিনি মনে করেন যারা কর্তৃত্ববাদি সরকার ও প্রশাসনকে সহযোগিতা করছেন ব্যক্তি জীবনে তাদের প্রায় সকলেই সাধারণ ও নিরীহ মানুষ। 

এই বিষয়ে নিজ অভিজ্ঞতার কথা বলেন ইরানি এই পরিচালক। এই অভিজ্ঞতাই তাকে চলচ্চিত্রটি গোপনে নির্মাণের সাহস যুগিয়েছে।  

রাসলৌফকে এর আগে ২০১০ সালে সরকারি অনুমতি ছাড়া শুটিং করায় গ্রেফতার করা হয়। প্রায় ৬ বছরের জেল হয় তার। এসময় কারাগারে তাকে যে ব্যক্তি জেরা করেছিলেন ছাড়া পাওয়ার পরেই একদিন ওই ব্যক্তিকে এক ব্যাংক থেকে বেড়িয়ে আসতে দেখেন তিনি। এরপর তিনি ওই ব্যক্তির পিছু নেন এবং তার কর্মকাণ্ড দূর থেকে পর্যবেক্ষণ করতে থাকেন। 

আর এখানেই অপেক্ষা করছিল বিস্ময়। জেলের যে জেরাকারীকে ভয়ঙ্কর কোনো ব্যক্তিত্ব ভেবেছিলেন, দেখা গেলো ব্যক্তি জীবনে সে নিতান্তই নিরীহ এবং শান্তিপ্রিয় মানুষ। 

এই অভিজ্ঞতা থেকে রাসলৌফ বুঝতে পারেন আসলে স্বৈরাচারী সরকারের শাসনে সাধারণ মানুষেরাই অমানবিক হয়ে ওঠেন। সেই দায় এড়াতে তারা নিজেদের কাছেই মিথ্যে বলতে থাকেন। এরা নিজ কৃতকর্মের দায় নিলে তাই সমাজে মানবাধিকার লঙ্ঘন বহুলাংশে কমবে। আর এটাই ছিল তার চলচ্চিত্রে বলা চারটি মৃত্যুদণ্ডের গল্পে মূল উপজীব্য। 

      

      

 

Related Topics

টপ নিউজ

বার্লিন চলচ্চিত্র উৎসব / ইরান / দেয়ার ইজ নো ইভিল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: রয়টার্স।
    কয়লা পরিবহনে বিঘ্ন: বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমানোর ব্যাখ্যায় যা বলেছে আদানি পাওয়ার
  • জঙ্গল সলিমপুরে পুলিশ ও র‌্যাবের সদস্যরা। ছবি: সংগৃহীত
    সীতাকুণ্ডে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, অস্ত্রধারীদের ধরতে জঙ্গল সলিমপুরে অভিযান
  • ছবি: সংগৃহীত
    অগ্রণী, বেসিক ও বিডিবিএলের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করল সরকার
  • ছবি: সংগৃহীত
    সংসদে ১০ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন
  • ছবি: সংগৃহীত
    চিকিৎসা শেষে সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস
  • ছবি: সংগৃহীত
    শতবর্ষে শ্রদ্ধাঞ্জলি মহাকালের মহানায়ক

Related News

  • ইরানে নতুন করে হামলা চালাল যুক্তরাষ্ট্র
  • মক্কা চুক্তি নিয়ে উদ্বিগ্ন নয় তেহরান, বাংলাদেশের ‘ভারসাম্যপূর্ণ’ পররাষ্ট্রনীতির প্রশংসা ইরানি রাষ্ট্রদূতের
  • যুক্তরাষ্ট্র-ইরানের নতুন সংঘাতের মধ্যেই হরমুজে আক্রান্ত তেলবাহী দুই ট্যাংকার
  • ‘কী স্টুপিড প্রশ্ন’: ইরানের বিরুদ্ধে পারমাণবিক হামলা নিয়ে প্রশ্নের জবাবে ট্রাম্প
  • হরমুজ প্রণালিতে হামলা ঠেকাতে ইরানে সীমিত সামরিক আক্রমণের কথা ভাবছেন ট্রাম্প

Most Read

1
ফাইল ছবি: রয়টার্স।
বাংলাদেশ

কয়লা পরিবহনে বিঘ্ন: বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমানোর ব্যাখ্যায় যা বলেছে আদানি পাওয়ার

2
জঙ্গল সলিমপুরে পুলিশ ও র‌্যাবের সদস্যরা। ছবি: সংগৃহীত
সারাদেশ

সীতাকুণ্ডে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, অস্ত্রধারীদের ধরতে জঙ্গল সলিমপুরে অভিযান

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

অগ্রণী, বেসিক ও বিডিবিএলের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করল সরকার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংসদে ১০ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চিকিৎসা শেষে সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

6
ছবি: সংগৃহীত
ফিচার

শতবর্ষে শ্রদ্ধাঞ্জলি মহাকালের মহানায়ক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net