Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 27, 2026
বঙ্গবন্ধুর বায়োপিকের শুটিং জানুয়ারিতে শুরু

বিনোদন

ইউএনবি 
08 December, 2020, 02:15 pm
Last modified: 08 December, 2020, 02:16 pm

Related News

  • চলচ্চিত্রের হারানো গৌরব ফিরিয়ে আনতে কাজ করবে সরকার: সংস্কৃতি প্রতিমন্ত্রী
  • ১৫ আগস্ট আজ, সপরিবারে শেখ মুজিব হত্যার ৫১ বছর
  • প্রথমবার ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’
  • শিশু ধর্ষণ ঠেকাতে না পারা রাষ্ট্র কেন সিনেমা বন্ধে মদদ দেয়: রুমিন ফারহানা
  • মৃণাল সেনের সিনেমা: হ্রস্বস্বরের কথকতা

বঙ্গবন্ধুর বায়োপিকের শুটিং জানুয়ারিতে শুরু

চলচ্চিত্রটির উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করার জন্য মনোনীত শিল্পীরা ইতিমধ্যে পরিচালকের কাছ থেকে সবুজ সংকেত পেয়েছেন এবং মুম্বাইয়ে নির্ধারিত তারিখে শুটিংয়ের প্রথম পর্বে যোগ দিতে প্রস্তুতি নিচ্ছেন।
ইউএনবি 
08 December, 2020, 02:15 pm
Last modified: 08 December, 2020, 02:16 pm
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিতব্য জীবনী‌ভি‌ত্তিক চলচ্চিত্রের শুটিং আগামী জানুয়ারিতে শুরু হতে যাচ্ছে।

চলমান কোভিড-১৯ মহামারির কারণে শুটিং স্থগিত করা হয়েছিল।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ-ভারতের যৌথ উদ্যোগে নির্মিত হতে যাওয়া এ চলচ্চিত্রের নামকরণ এখনও ঠিক হয়নি। প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগাল এটি পরিচালনা করবেন।

প্রথমে চলতি বছরের মার্চ মাসে বাংলাদেশে চলচ্চিত্রটির শুটিং শুরু হওয়ার কথা থাকলেও কোভিড-১৯ এর কারণে তা স্থগিত করা হয়। প্রথম ধাপের শুটিং শুরুর দিনক্ষণ পুনরায় ঠিক করা হয়েছে এবং ২০২১ সালের জানুয়ারিতে ভারতের মুম্বাইয়ে এর শুটিং শুরু হতে যাচ্ছে বলে জানান বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন।

চলচ্চিত্রটির উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করার জন্য মনোনীত শিল্পীরা ইতিমধ্যে পরিচালকের কাছ থেকে সবুজ সংকেত পেয়েছেন এবং মুম্বাইয়ে নির্ধারিত তারিখে শুটিংয়ের প্রথম পর্বে যোগ দিতে তারা প্রস্তুতি নিচ্ছেন।

চলতি বছরের মার্চে বিএফডিসির পক্ষ থেকে বায়োপিকের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত চরিত্রের একটি তালিকা প্রকাশ করা হয়। বায়োপিকটিতে অভিনেতা আরিফিন শুভকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

শেখ মুজিবুর রহমানের স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের (রেনু) বড়বেলা ও ছোটবেলার চরিত্রে নুসরাত ইমরোজ তিশা এবং দিঘি অভিনয় করবেন। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ছোটবেলার চরিত্রে নুসরাত ফারিয়া এবং বড়বেলার ভূমিকায় অভিনয় করবেন জান্নাতুল সুমাইয়া।

একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী দিলারা জামান বঙ্গবন্ধুর মা সাহেরা খাতুনের ভূমিকায় অভিনয় করবেন, অভিনেতা খায়রুল আলম সবুজ বঙ্গবন্ধুর পিতা শেখ লুৎফর রহমান, শের-ই-বাংলা এ কে ফজলুল হকের চরিত্রে শহীদুল আলম সাচ্চু, তাজউদ্দিন আহমেদের চরিত্রে চিত্রনায়ক ফেরদৌস, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর চরিত্রে তৌকির আহমেদ, আব্দুল হামিদ খান ভাসানীর চরিত্রে রাইসুল ইসলাম আসাদ, তোফাজ্জল হোসেন মানিক মিয়ার চরিত্রে তুষার খান, খন্দকার মোশতাক আহমেদের চরিত্রে ফজলুর রহমান বাবু এবং আইয়ুব খানের চরিত্রে মিশা সওদাগরকে দেখা যাবে।

দিলারা জামান ২৬ জানুয়ারি শুটিংয়ে যোগ দেবেন এবং ৩০ জানুয়ারি শুটিংয়ে অংশ নেবেন খায়রুল আলম সবুজ। অন্যান্য অভিনেতা ও সহযোগী শিল্পী তাদের নিজস্ব সময়সূচী অনুযায়ী শুটিং পর্বে যোগ দেবেন।

বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে নির্মিতব্য এ চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারি ও শমা জায়েদি। অন্যদিকে শ্যাম বেনেগালের কন্যা পিয়া বেনেগাল এবং ভারতীয় পরিচালক নীতীশ রায় চলচ্চিত্রটির পোশাক ও শিল্প পরিচালক হিসেবে থাকবেন।

পরিচালক ও সিনেমাটোগ্রাফার মোহাম্মদ হোসেন জেমি বাংলাদেশ ইউনিটের লাইন প্রযোজক এবং বিশিষ্ট পরিচালক গিয়াসউদ্দিন সেলিম এ চলচ্চিত্রের সাথে সংলাপ কোচ হিসেবে যুক্ত আছেন।

Related Topics

টপ নিউজ

বঙ্গবন্ধুর বায়োপিক / বঙ্গবন্ধু / চলচ্চিত্র / বায়োপিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
    বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার
  • শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
    শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
  • বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর
    বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর
  • ছবি: জুমাপ্রেস
    পূর্বঘোষণা ছাড়াই সিআইএ প্রধানের আকস্মিক মস্কো সফর, রহস্য
  • প্রতীকী ছবি
    ছয় মাসে ২.২৩ কোটি গাছ রোপণ করেছে সরকার, বার্ষিক লক্ষ্যমাত্রার ৪৩% অর্জন

Related News

  • চলচ্চিত্রের হারানো গৌরব ফিরিয়ে আনতে কাজ করবে সরকার: সংস্কৃতি প্রতিমন্ত্রী
  • ১৫ আগস্ট আজ, সপরিবারে শেখ মুজিব হত্যার ৫১ বছর
  • প্রথমবার ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’
  • শিশু ধর্ষণ ঠেকাতে না পারা রাষ্ট্র কেন সিনেমা বন্ধে মদদ দেয়: রুমিন ফারহানা
  • মৃণাল সেনের সিনেমা: হ্রস্বস্বরের কথকতা

Most Read

1
নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন

2
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার

3
শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
বাংলাদেশ

শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের

4
বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর
অর্থনীতি

বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর

5
ছবি: জুমাপ্রেস
আন্তর্জাতিক

পূর্বঘোষণা ছাড়াই সিআইএ প্রধানের আকস্মিক মস্কো সফর, রহস্য

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

ছয় মাসে ২.২৩ কোটি গাছ রোপণ করেছে সরকার, বার্ষিক লক্ষ্যমাত্রার ৪৩% অর্জন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net