Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 02, 2026
পর্ন কাণ্ডে রাজ কুন্দ্রার বিরুদ্ধে ১৫০০ পাতার চার্জশিট, ‘সাক্ষী’ স্ত্রী শিল্পা!

বিনোদন

হিন্দুস্তান টাইমস
16 September, 2021, 12:45 pm
Last modified: 16 September, 2021, 12:49 pm

Related News

  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম
  • শাহরুখ-অমিতাভের চেয়েও বেশি হিট, বলিউডের সবচেয়ে সফল অভিনেতা, তবু কেন ‘সুপারস্টার’ হলেন না ধর্মেন্দ্র

পর্ন কাণ্ডে রাজ কুন্দ্রার বিরুদ্ধে ১৫০০ পাতার চার্জশিট, ‘সাক্ষী’ স্ত্রী শিল্পা!

এই সাপ্লিমেন্টরি চার্জশিটে শিল্পা শেঠি, শার্লিন চোপড়াসহ আরও ৪৩ জন ব্যক্তির বয়ান উল্লেখ করা হয়েছে।
হিন্দুস্তান টাইমস
16 September, 2021, 12:45 pm
Last modified: 16 September, 2021, 12:49 pm
স্বামী রাজ কুন্দ্রার সঙ্গে শিল্পা শেঠি। ছবি: সংগৃহীত

পর্ন বানানো এবং বিভিন্ন অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে গত ১৯ জুলাই গ্রেপ্তার হয়েছিলেন বলিউড তারকা শিল্পা শেঠির স্বামী, ব্যবসায়ী রাজ কুন্দ্রা। প্রায় দু'মাস পর রাজের বিরুদ্ধে একটি সাপ্লিমেন্টরি চার্জশিট ফাইল করল মুম্বাই পুলিশ।

জানা গেছে, মুম্বাই ম্যাজিস্ট্রেট কোর্টে রাজ্যের বিরুদ্ধে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখার ওই চার্জশিটের পাতার সংখ্যা ১৫০০! শুধু তাই নয়, এই সাপ্লিমেন্টরি চার্জশিটে শিল্পা শেঠি, শার্লিন চোপড়াসহ আরও ৪৩ জন ব্যক্তির বয়ানও উল্লেখ করা হয়েছে।

গত এপ্রিলে এই মামলায় যে প্রথম চার্জশিট তৈরি হয়েছিল, তাতেই উঠে আসে রাজের নাম। এই মুহূর্তে কারাগারেই রয়েছেন তিনি। একাধিকবার জামিনের আবেদন করা সত্ত্বেও তা নাকচ হয়েছে।

রাজের ব্রিটিশ নাগরিকত্ব আছে, এই যুক্তিতেও জামিনের আবেদন করে বলা হয়েছিল, শুধুমাত্র অনুমানের ওপর ভিত্তি করে কাউকে বন্দি করে রাখা ঠিক নয়। এমনকি এই গ্রেপ্তার বেআইনি বলেও আবেদন করা হয়েছিল।

Mumbai Crime Branch submitted a 1500-page supplementary chargesheet in connection with the pornography case, today, before Esplanade Court. The chargesheet has been filed against businessman and actor Shilpa Shetty's husband Raj Kundra (in file photo) and others. pic.twitter.com/2gDPanYGkL— ANI (@ANI) September 15, 2021

বলা বাহুল্য, সেই আবেদন নাকচ করেছেন আদালত। রাজ কুন্দ্রা জামিন পেলে সমাজের কাছে ভুল বার্তা যাবে বলেই আদালতকে জানিয়েছে পুলিশ।

মুম্বাই পুলিশের পক্ষে আরও জানানো হয়েছিল, তাদের আশঙ্কা, জামিন পেলে রাজ পালিয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন। এমনকি আবারও এই ধরনের ভিডিও তৈরি করতে পারেন।

পুলিশ আরও জানিয়েছিল, এই পর্ন ভিডিও কাণ্ডের শিকার যেসব নারী, তারা কেউই আর্থিকভাবে স্বচ্ছল নন। তাই তাদের ওপর চাপ সৃষ্টি করে প্রমাণ লোপাটের চেষ্টাও করতে পারেন রাজ। কিংবা রাজের জামিন পাওয়ার পর তার ভয়ে পুলিশের কাছে এই পর্ন কাণ্ডের প্রমাণ, তথ্যও হয়তো পেশ করতে ভয় পাবেন ওই নারীরা।

রাজকে যেন জামিন না দেওয়া হয়, তার কারণ হিসেবে এ রকম মোট ১৯টি কারণ আদালতে জমা দিয়েছিল মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা।

Related Topics

টপ নিউজ

বলিউড / রাজ কুন্দ্রা / শিল্পা শেঠি / পর্ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ
  • ছবি: ইউএসএফ পুলিশ
    উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে
  • ছবি: সংগৃহীত
    বুথফেরত জরিপে পশ্চিমবঙ্গে ক্ষমতাচ্যুত হওয়ার পথে মমতা, বিজেপির বড় জয়ের ইঙ্গিত
  • নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
    কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান
  • ২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ
  • ‘ফেলস ক্যান ডু টু’ জাহাজটি উপকূল থেকে প্রায় ২,০০০ ফুট দূরে রয়েছে। ছবি: মো. মিনহাজ উদ্দিন
    রিসাইক্লিংয়ের জন্য চট্টগ্রামে পৌঁছাল বিশ্বের অন্যতম বৃহৎ বার্জ ‘ফেলস ক্যান ডু টু’

Related News

  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম
  • শাহরুখ-অমিতাভের চেয়েও বেশি হিট, বলিউডের সবচেয়ে সফল অভিনেতা, তবু কেন ‘সুপারস্টার’ হলেন না ধর্মেন্দ্র

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ

2
ছবি: ইউএসএফ পুলিশ
আন্তর্জাতিক

উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বুথফেরত জরিপে পশ্চিমবঙ্গে ক্ষমতাচ্যুত হওয়ার পথে মমতা, বিজেপির বড় জয়ের ইঙ্গিত

4
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান

5
২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ

6
‘ফেলস ক্যান ডু টু’ জাহাজটি উপকূল থেকে প্রায় ২,০০০ ফুট দূরে রয়েছে। ছবি: মো. মিনহাজ উদ্দিন
ফিচার

রিসাইক্লিংয়ের জন্য চট্টগ্রামে পৌঁছাল বিশ্বের অন্যতম বৃহৎ বার্জ ‘ফেলস ক্যান ডু টু’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net