Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 13, 2026
ডিরেক্টরস গিল্ড নির্বাচন: আবার সভাপতি লাভলু, সাধারণ সম্পাদক সাগর

বিনোদন

টিবিএস রিপোর্ট
27 February, 2021, 03:45 pm
Last modified: 27 February, 2021, 03:46 pm

Related News

  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি
  • পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো
  • আমরা তো হারিনি, কেন পদত্যাগ করব?: মমতা বন্দ্যোপাধ্যায়
  • পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে সীমান্তের দুই পাড়ের পরিস্থিতি খারাপ হবে: আলতাফ পারভেজ
  • পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে: নরেন্দ্র মোদি; নিজেদের ‍দুর্গেই শোচনীয় পরাজয়ের মুখে তৃণমূল কংগ্রেস

ডিরেক্টরস গিল্ড নির্বাচন: আবার সভাপতি লাভলু, সাধারণ সম্পাদক সাগর

টেলিভিশন নাটক পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের নির্বাচন অনুষ্ঠিত হয় শুক্রবার।
টিবিএস রিপোর্ট
27 February, 2021, 03:45 pm
Last modified: 27 February, 2021, 03:46 pm
বাঁ থেকে- সালাহউদ্দিন লাভলু ও কামরুজ্জামান সাগর। ছবি: সংগৃহীত

দিনভর নির্বাচন শেষে রাতে পাওয়া গেলে ডিরেক্টরস গিল্ডের ফলাফল। আবারও সভাপতি হিসেবে নির্বাচিত হলেন সালাহউদ্দিন লাভলু। অন্যদিকে, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান সাগর।

টেলিভিশন নাটক পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের নির্বাচন অনুষ্ঠিত হলো গতকাল (শুক্রবার)। ছোটপর্দার নির্মাতারা অনেকটা উৎসব মুখর পরিবেশে ভোট প্রদান করেন। 

এফডিসির ১ নম্বর ফ্লোরে আয়োজন করা হয় ভোটের।

জানা গেছে, সর্বোচ্চ ১৭০ ভোট পেয়ে আবারও ডিরেক্টরস গিল্ডের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জনপ্রিয় অভিনেতা ও পরিচালক সালাহউদ্দিন লাভলু। অন্য দুই প্রার্থী অনন্ত হীরা পেয়েছেন ১৪৯ আর দীপু হাজরা পেয়েছেন মাত্র ১২ ভোট।

এদিকে ১৭০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছেন এস এম কামরুজ্জামান সাগর। মাত্র ৯ ভোটের ব্যবধানে হেরে যান মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

চূড়ান্ত ফলে আরও জয়লাভ করেন সহ-সভাপতি পদে মাসুম আজিজ, ফরিদুল হাসান ও রফিকউল্লাহ সেলিম। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে জয়লাভ করেন পিকলু চৌধুরী ও ফিরোজ খান। সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন ফেরারী অমিত, প্রচার ও প্রকাশনায় সহিদ-উন-নবী, প্রশিক্ষণ ও আর্কাইভ সম্পাদক মোস্তফা মনন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আনিসুল হক ইমেল, আইন ও কল্যাণ সম্পাদক নিয়াজ মাহমুদ আক্কাস এবং দফতর সম্পাদক গোলাম মুক্তাদির।

নির্বাচন কমিশন জানায়, এ বছর ডিরেক্টরস গিল্ডে মোট ভোটার ছিলেন ৩৯৭ জন। এরমধ্যে ভোট দিয়েছেন ৩৫৯ জন, বাতিল হয় ২৮টি ভোট।

অর্থ-সম্পাদক পদে মো. সাজ্জাদ হোসেন সনিসহ কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে ৭ জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগাম নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী পদে আগাম নির্বাচিত ৭ জন হলেন- আবু হায়াত মাহমুদ, ইমরাউল হুদা রাফাত, একেএম আনিসুজ্জামান আনিস, কেএম মাহমুদুন্নবী (রিপন নবী), তারিক মুহাম্মাদ হাসান, মোস্তাফিজুর রহমান সুমন ও হাফিজুর রহমান সুরুজ।

গতকাল রাত ৮টার দিকে ভোট গণনা শেষে চূড়ান্ত ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এস এম মহসিন। এ সময় তার সঙ্গে ছিলেন সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বপ্রাপ্ত নরেশ ভুঁইয়া ও মাসুম রেজা।

Related Topics

টপ নিউজ

ডিরেক্টরস গিল্ড / টেলিভিশন নাটক / নির্বাচন / সালাহউদ্দিন লাভলু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশে নতুন ধরনের মাদকের নীরব বিস্তার
  • ১১ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বন্ধ ও ধুঁকতে থাকা কারখানা চালু করতে সহায়তা দেবে সরকার, বন্ধ সরকারি কারখানা ছাড়া হবে উদ্যোক্তাদের হাতে
  • ছবি: সংগৃহীত
    ৩৫ মিলিয়ন ডলারের তহবিল থেকে ৪ মাসে ৩ কোম্পানিতে বিনিয়োগ করবে বিএসআইসি
  • সচিবালয়ের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: পিআইডি
    সর্বজনীন পেনশনে ১০০ মিলিয়ন ডলার দেবে এডিবি, ৪ কোটি পরিবারকে যুক্ত করার লক্ষ্য
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার

Related News

  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি
  • পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো
  • আমরা তো হারিনি, কেন পদত্যাগ করব?: মমতা বন্দ্যোপাধ্যায়
  • পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে সীমান্তের দুই পাড়ের পরিস্থিতি খারাপ হবে: আলতাফ পারভেজ
  • পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে: নরেন্দ্র মোদি; নিজেদের ‍দুর্গেই শোচনীয় পরাজয়ের মুখে তৃণমূল কংগ্রেস

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের

2
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

বাংলাদেশে নতুন ধরনের মাদকের নীরব বিস্তার

3
১১ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

বন্ধ ও ধুঁকতে থাকা কারখানা চালু করতে সহায়তা দেবে সরকার, বন্ধ সরকারি কারখানা ছাড়া হবে উদ্যোক্তাদের হাতে

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

৩৫ মিলিয়ন ডলারের তহবিল থেকে ৪ মাসে ৩ কোম্পানিতে বিনিয়োগ করবে বিএসআইসি

5
সচিবালয়ের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: পিআইডি
অর্থনীতি

সর্বজনীন পেনশনে ১০০ মিলিয়ন ডলার দেবে এডিবি, ৪ কোটি পরিবারকে যুক্ত করার লক্ষ্য

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net