Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 23, 2026
চীনা ‘অস্কারে’ ৮১ বছর বয়সী অভিনেত্রীর বাজিমাত

বিনোদন

টিবিএস ডেস্ক
22 November, 2020, 04:40 pm
Last modified: 22 November, 2020, 04:45 pm

Related News

  • ইরান যুদ্ধের কারণে তাইওয়ানে ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি স্থগিত করল যুক্তরাষ্ট্র
  • আগামী ৫ বছরের মধ্যে তাইওয়ানে হামলা চালাতে পারে চীন: আশঙ্কা ট্রাম্পের উপদেষ্টাদের
  • ট্রাম্পের সতর্কবার্তার পরও নিজেদের ‘স্বাধীন’ দাবি করল তাইওয়ান
  • শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প
  • তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সংঘাত হতে পারে: ট্রাম্পকে সতর্ক করলেন শি

চীনা ‘অস্কারে’ ৮১ বছর বয়সী অভিনেত্রীর বাজিমাত

১৯৬২ সালে শুরু হয়ে প্রতি বছর অনুষ্ঠিত হচ্ছে তাইওয়ান-ভিত্তিক ‘গোল্ডেন হর্স অ্যাওয়ার্ডস’। তবে গত বছর থেকে এই আয়োজনে চীনের চলচ্চিত্রের অংশগ্রহণ বন্ধ করে দিয়েছে সেদেশের চলচ্চিত্র কর্তৃপক্ষ।
টিবিএস ডেস্ক
22 November, 2020, 04:40 pm
Last modified: 22 November, 2020, 04:45 pm
‘সেরা অভিনেত্রী’ ও ‘সেরা পার্শ্ব অভিনেত্রী’র পুরস্কার হাতে চেন শু-ফাং। ছবি: টুইটার

চাইনিজভাষী চলচ্চিত্রের 'অস্কার' সংস্করণ হিসেবে খ্যাত 'গোল্ডেন হর্স অ্যাওয়ার্ডসে'র এ বছরের সব আলো নিজের দিকে টেনে নিয়েছেন ৮১ বছর বয়সী তাইওয়ানিজ অভিনেত্রী চেন শু-ফাং। 'সেরা অভিনেত্রী'র পাশাপাশি জিতে নিয়েছেন 'সেরা পার্শ্ব অভিনেত্রী'র পুরস্কারও।

শনিবার রাতে তাইওয়ানে 'গোল্ডেন হর্স অ্যাওয়ার্ডসে'র এবারের আসর অনুষ্ঠিত হয়।

ঘুম থেকে জেগে দেখে ভালোবাসা দিবস চলে গেছে, অথচ সে টেরই পায়নি- এমন এক পোস্ট অফিস কর্মীর জীবন ঘিরে সাজানো তাইওয়ানিজ চলচ্চিত্র 'মাই মিসিং ভ্যালেন্টাইন' জিতে নিয়েছে 'সেরা চলচ্চিত্র' ও 'সেরা পরিচালক'সহ পাঁচটি পুরস্কার।

তবে সব ছাপিয়ে 'গোল্ডেন হর্স অ্যাওয়ার্ডসে'র কেন্দ্রবিন্দুতে ছিলেন চলচ্চিত্র জগতে ছয় দশকেরও বেশি সময় কাটানো চেন শু-ফাং। 'লিটল বিগ উইমেন'-এ অভিনয়ের জন্য 'সেরা অভিনেত্রী' এবং 'ডিয়ার টেন্যান্ট'-এর জন্য 'সেরা পার্শ্ব অভিনেত্রী'র পদক জিতেন তিনি।

এর আগে 'গোল্ডেন হর্স অ্যাওয়ার্ডস' পাওয়া দূরের কথা, একবারও মনোনয়নও পাননি তিনি!

'যখন আমি আর হাঁটতে পারব না, তখন পরিচালককে বলব যেন হুইলচেয়ারে বসে থাকা কোনো চরিত্রে আমাকে অভিনয় করতে দেয়,' বলেন চেন।

পুরস্কার হাতে ‘মাই মিসিং ভ্যালেন্টাইন’ চলচ্চিত্রের পরিচালক, অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলী। ছবি: এপি

১৯৬২ সালে শুরু হয়ে প্রতি বছর অনুষ্ঠিত হচ্ছে তাইওয়ান-ভিত্তিক 'গোল্ডেন হর্স অ্যাওয়ার্ডস'। তবে গত বছর থেকে এই আয়োজনে চীনের চলচ্চিত্রের অংশগ্রহণ বন্ধ করে দিয়েছে সেদেশের চলচ্চিত্র কর্তৃপক্ষ।

২০১৮ সালের আসরে তাইওয়ানিজ চলচ্চিত্রকার ফু ইয়ুয়ে নিজ দেশের আনুষ্ঠানিক স্বাধীনতার দাবি জানালে চীনে বেশ সোরগোল পড়ে যায়। এর প্রেক্ষিতেই চীনা কর্তৃপক্ষ ওই সিদ্ধান্ত নেয়।

এ বছর 'গোল্ডেন হর্স অ্যাওয়ার্ডস' অনুষ্ঠিত হয়েছে মাস্ক পরিহিত দর্শকদের সামনে। করোনাভাইরাস মহামারিকালে এটি তাইওয়ানের অন্যতম প্রথম জনসমক্ষে অনুষ্ঠিত এ ধরনের আয়োজন।

তাইওয়ানে জন্মগ্রহণকারী অস্কারজয়ী চলচ্চিত্রকার অ্যাং লি-সহ বেশ কিছু হাই-প্রোফাইল তারকা ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন শেষ করে এই আয়োজনে হাজির হয়েছিলেন।

  • সূত্র: রয়টার্স

Related Topics

টপ নিউজ

গোল্ডেন হর্স অ্যাওয়ার্ডস / চলচ্চিত্র পুরস্কার / তাইওয়ান / অস্কার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেহন: টিবিএস
    প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য
  • প্রশান্ত মহাসাগরের গভীরে এই ঢেউটির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে রেকর্ড ৭.৫ ডিগ্রি সেলসিয়াস (১৩.৫ ডিগ্রি ফারেনহাইট) বেশি মাপা হয়েছে। ছবি: দি ওয়াশিংটন পোস্ট
    সাগরতলে ছুটছে ৯,০০০ মাইল দীর্ঘ উষ্ণ পানির 'মালবাহী ট্রেন'; ডেকে আনছে সুপার এল নিনো
  • আসামি স্বপ্না আক্তার ও অপর আসামি স্বামী মো. সোহেল রানা (৩০)। ছবি: টিবিএস
    রামিসাকে ধর্ষণের পর হত্যা: আসামিকে আইনি সেবা না দেওয়ার ঘোষণা ঢাকা আইনজীবী সমিতির
  • পরীক্ষামূলকভাবে নিক্ষেপিত থাড ইন্টারসেপ্টর। ছবি: রয়টার্স
    ইসরায়েলকে বাঁচাতে অর্ধেকের বেশি থাড ইন্টারসেপ্টর শেষ করে ফেলেছে যুক্তরাষ্ট্র, বাকি আছে মাত্র ২০০টি
  • ছবি: সংগৃহীত
    ভারতের রাজনীতিতে নতুন সুপারস্টার—তেলাপোকা!—যেভাবে অনলাইনে ঝড় তুলল
  • ছবি: বিএসএস
    বাস্তবায়িত হয়নি সরকারের প্রতিশ্রুতি: ঈদের আগে এসি বাসের ভাড়া নিয়ে নৈরাজ্যের শিকার যাত্রীরা

Related News

  • ইরান যুদ্ধের কারণে তাইওয়ানে ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি স্থগিত করল যুক্তরাষ্ট্র
  • আগামী ৫ বছরের মধ্যে তাইওয়ানে হামলা চালাতে পারে চীন: আশঙ্কা ট্রাম্পের উপদেষ্টাদের
  • ট্রাম্পের সতর্কবার্তার পরও নিজেদের ‘স্বাধীন’ দাবি করল তাইওয়ান
  • শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প
  • তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সংঘাত হতে পারে: ট্রাম্পকে সতর্ক করলেন শি

Most Read

1
ইলাস্ট্রেহন: টিবিএস
অর্থনীতি

প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য

2
প্রশান্ত মহাসাগরের গভীরে এই ঢেউটির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে রেকর্ড ৭.৫ ডিগ্রি সেলসিয়াস (১৩.৫ ডিগ্রি ফারেনহাইট) বেশি মাপা হয়েছে। ছবি: দি ওয়াশিংটন পোস্ট
আন্তর্জাতিক

সাগরতলে ছুটছে ৯,০০০ মাইল দীর্ঘ উষ্ণ পানির 'মালবাহী ট্রেন'; ডেকে আনছে সুপার এল নিনো

3
আসামি স্বপ্না আক্তার ও অপর আসামি স্বামী মো. সোহেল রানা (৩০)। ছবি: টিবিএস
বাংলাদেশ

রামিসাকে ধর্ষণের পর হত্যা: আসামিকে আইনি সেবা না দেওয়ার ঘোষণা ঢাকা আইনজীবী সমিতির

4
পরীক্ষামূলকভাবে নিক্ষেপিত থাড ইন্টারসেপ্টর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলকে বাঁচাতে অর্ধেকের বেশি থাড ইন্টারসেপ্টর শেষ করে ফেলেছে যুক্তরাষ্ট্র, বাকি আছে মাত্র ২০০টি

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারতের রাজনীতিতে নতুন সুপারস্টার—তেলাপোকা!—যেভাবে অনলাইনে ঝড় তুলল

6
ছবি: বিএসএস
বাংলাদেশ

বাস্তবায়িত হয়নি সরকারের প্রতিশ্রুতি: ঈদের আগে এসি বাসের ভাড়া নিয়ে নৈরাজ্যের শিকার যাত্রীরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net