Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

চলচ্চিত্রে মিথিলা, সঙ্গে নিরব

অনন্য মামুন পরিচালিত এই ছবির নাম ‘অমানুষ’। শুটিং শুরু হবে ২৫ মার্চ।
চলচ্চিত্রে মিথিলা, সঙ্গে নিরব

বিনোদন

হাবিবুল্লাহ সিদ্দিক
21 March, 2021, 03:25 pm
Last modified: 21 March, 2021, 03:29 pm

Related News

  • টিউশনের অর্থে নির্মিত শিক্ষার্থীদের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অন্যপাতা’, মুক্তি দুর্গাপূজায়
  • বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ
  • চলচ্চিত্রের হারানো গৌরব ফিরিয়ে আনতে কাজ করবে সরকার: সংস্কৃতি প্রতিমন্ত্রী
  • প্রথমবার ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’
  • শিশু ধর্ষণ ঠেকাতে না পারা রাষ্ট্র কেন সিনেমা বন্ধে মদদ দেয়: রুমিন ফারহানা

চলচ্চিত্রে মিথিলা, সঙ্গে নিরব

অনন্য মামুন পরিচালিত এই ছবির নাম ‘অমানুষ’। শুটিং শুরু হবে ২৫ মার্চ।
হাবিবুল্লাহ সিদ্দিক
21 March, 2021, 03:25 pm
Last modified: 21 March, 2021, 03:29 pm

অবশেষে চলচ্চিত্রে নাম লেখালেন অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা। তার বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন আরেক জনপ্রিয় অভিনেতা নিরব হোসেন।

অনন্য মামুন পরিচালিত এই ছবির নাম 'অমানুষ'। গত শনিবার সন্ধ্যায় দুজন চুক্তিবদ্ধ হয়েছেন। এমনটাই জানালেন মিথিলা ও নিরব।

রোববার দুপুরে মিথিলা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'করোনার মধ্যেই বাংলাদেশ ও কলকাতায় বেশ কয়েকটি সিনেমা নিয়ে কথা হচ্ছিল। তবে সবার আগে কাজ শুরু হচ্ছে অনন্য মামুনেরটার।'

নিরব হোসেন ও রাফিয়াত রশীদ মিথিলা। ছবি: নিরবের সৌজন্যে

তিনি জানান, সিনেমার গল্প ও চরিত্র তার ভালো লাগার কারণেই চলচ্চিত্রে অভিনয় করতে রাজি হয়েছেন।

মিথিলা বলেন, 'আমি অভিনয় করতে ভালোবাসি। পাশাপাশি আমার একটা পেশা আছে, নিজের পড়াশোনা আছে। অনেক সময় দেশের বাইরে যেতে হতো। কিন্তু করোনার কারণে এখন দেশের বাইরে যাওয়ার চাপ নেই। তাই অভিনয় করার একটা সুযোগ তৈরি হয়েছে।'

'অমানুষ' চলচ্চিত্রে নিজের চরিত্র নিয়ে মিথিলা বলেন, 'বিদেশ ফেরত একটা মেয়ের চরিত্রে দেখা যাবে আমাকে। সে দেশে এসে একটা বিপদে পড়ে। সেটা নিয়েই গল্প এগিয়ে যায়।'

এদিকে অভিনেতা নিরব জানান, মাসখানেক আগে থেকে অনন্য মামুনের সঙ্গে নতুন এই ছবি নিয়ে তার কথা হচ্ছিল। নায়িকা প্রসঙ্গ আসতেই তার দীর্ঘদিনের বন্ধু মিথিলার নাম প্রস্তাব করেন। মিথিলাকে বলতেই গল্পটা পাঠাতে বলেন। গল্প ভালো লেগে যাওয়ায় মিথিলা রাজি হয়ে যান।

নিরব বলেন, 'মিথিলা ও আমি দীর্ঘদিনের বন্ধু। তাই আমি ওর রুচি জানি। এ কারণেই গল্পটা পড়ে অনন্য মামুনকে মিথিলার কথা বলি। তারপর ব্যাটে বলে সব মিলে যায়!'

তিনি জানান, আগামী ২৫ মার্চ শুটিং শুরু হবে 'অমানুষে'র।  ঢাকা ও বান্দরবানে চলবে শুটিং। এই বছরই ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে পরিচালকের।

Related Topics

টপ নিউজ

রাফিয়াত রশীদ মিথিলা / নিরব / অনন্য মামুন / চলচ্চিত্র / ঢালিউড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গণপিটুনির শিকার ওয়াহিদুজ্জামান শামীম (৪০)। ছবি: সংগৃহীত
    সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে দুই দফায় গণপিটুনি, যুবকের মৃত্যু; ‘মানসিক ভারসাম্যহী’ ছিলেন, বলছে পরিবার
  • প্রতীকী ছবি: মিনা ডে লা ও
    ‘কয়েক মাসে’ নিজে নিজেই রেপ্লিকা তৈরি করে স্মার্ট টিভি-ফ্রিজে ছড়িয়ে পড়তে পারে এআই: অ্যানথ্রপিক
  • ছবি: টিবিএস
    ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন
  • কেটি যাকারায়া। ছবি: সিএনপি
    ‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি
  • চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। ছবি: টিবিএস
    না ফেরার শর্তে নয়, অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি; সুস্থ হয়েই আবার ফিরব: চুয়েটের নতুন উপাচার্য

Related News

  • টিউশনের অর্থে নির্মিত শিক্ষার্থীদের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অন্যপাতা’, মুক্তি দুর্গাপূজায়
  • বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ
  • চলচ্চিত্রের হারানো গৌরব ফিরিয়ে আনতে কাজ করবে সরকার: সংস্কৃতি প্রতিমন্ত্রী
  • প্রথমবার ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’
  • শিশু ধর্ষণ ঠেকাতে না পারা রাষ্ট্র কেন সিনেমা বন্ধে মদদ দেয়: রুমিন ফারহানা

Most Read

1
গণপিটুনির শিকার ওয়াহিদুজ্জামান শামীম (৪০)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে দুই দফায় গণপিটুনি, যুবকের মৃত্যু; ‘মানসিক ভারসাম্যহী’ ছিলেন, বলছে পরিবার

2
প্রতীকী ছবি: মিনা ডে লা ও
আন্তর্জাতিক

‘কয়েক মাসে’ নিজে নিজেই রেপ্লিকা তৈরি করে স্মার্ট টিভি-ফ্রিজে ছড়িয়ে পড়তে পারে এআই: অ্যানথ্রপিক

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন

4
কেটি যাকারায়া। ছবি: সিএনপি
আন্তর্জাতিক

‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি

6
চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। ছবি: টিবিএস
বাংলাদেশ

না ফেরার শর্তে নয়, অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি; সুস্থ হয়েই আবার ফিরব: চুয়েটের নতুন উপাচার্য

The Business Standard
Top

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net

Copyright © 2022 THE BUSINESS STANDARD All rights reserved. Technical Partner: RSI Lab