Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 26, 2026
কার্ট কোবেইনের সেলফ-পোর্ট্রেট ডুডল বিক্রি হলো আড়াই কোটি টাকায়

বিনোদন

টিবিএস ডেস্ক
15 June, 2021, 05:20 pm
Last modified: 15 June, 2021, 05:26 pm

Related News

  • চার ব্যাংক থেকে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • অনুদান পাওয়া শার্লক হোমসের দুর্লভ প্রথম সংস্করণ নিলামে বিক্রি হলো ১৮ লাখ টাকায়
  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য
  • রুশ রাজপরিবারের হীরা-খচিত বিরল ‘ফ্যাবার্জে ডিম’ নিলামে রেকর্ড ২২.৯ মিলিয়ন পাউন্ডে বিক্রি
  • ছয় বছর পর ১০০ কোটি টাকার ড্রেজিং পাইপ নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস

কার্ট কোবেইনের সেলফ-পোর্ট্রেট ডুডল বিক্রি হলো আড়াই কোটি টাকায়

খ্যাতির চূড়ায় থাকা অবস্থায় মাত্র ২৭ বছর বয়সে আত্মহননকারী এই রকস্টারের এ বছর ২৭তম মৃত্যুবার্ষিকী।
টিবিএস ডেস্ক
15 June, 2021, 05:20 pm
Last modified: 15 June, 2021, 05:26 pm
কার্ট কোবেইন। প্রতিকৃতি: সংগৃহীত

অকালপ্রয়াত আমেরিকান রকস্টার, 'নির্ভানা' ব্যান্ডের গায়ক ও গীতিকার কার্ট কোবেইনের আঁকা একটি সেলফ-পোর্ট্রেট ডুডলের দাম উঠেছে ২ লাখ ৮১ হাজার ২৫০ ডলার বা প্রায় ২ কোটি সাড়ে ৩৮ লাখ টাকা।

১৯৯২ সালে তার ব্যান্ডের 'নেভারমাইন্ড' ট্যুর চলাকালে সিংগাপুরের টিএনটি মিউজিক সেন্টারের কাগজে কালো কালি দিয়ে ডুডলটি এঁকেছিলেন কোবেইন।

এই সেই ডুডল

ওই সেলফ-পোর্ট্রেটের শিরোনাম দিয়েছিলেন তিনি 'কার্ট কোবেইন রক স্টার'। খেয়াল রাখা ভালো, ইংরেজি অক্ষরের শিরোনামে নিজের নামের বানান, 'Kurt Cobain'-এর বদলে 'Kurdt Kobain' লিখেছিলেন ওই খেয়ালি রকস্টার। সঙ্গে জুড়ে দিয়েছিলেন হেঁয়ালি বাণী: '(গিটার) বাজাতে জানি না আমি, করতে জানি না চিৎকার!'

ব্রিটিশ গণমাধ্যম অবজারভার জানিয়েছে, ওই নিলামের আয়োজন করেছিল যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বখ্যাত নিলামঘর জুলিয়েন'স অকশনস। সেখানে ওই ডুডলের পাশাপাশি কোবেইনের আরও কিছু জিনিসপত্র তোলা হয়েছিল।

কার্ট কোবেইন। ছবি: সংগৃহীত

বলে রাখা ভালো, প্রেরণাদায়ী রকস্টার কার্ট কোবেইনের জিনিসপত্র নিলামে তোলামাত্রই বেশ দারুণ সাড়া পড়ে যায়। ২০১৯ সালে তার একটি সোয়েটার ৭৫ হাজার ডলারে এবং একটি গিটার ৬ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল। অন্যদিকে, গত মাসে কোবেইন ও তার স্ত্রী কোর্টনি লাভের লস অ্যাঞ্জেলেসের বাড়িটি নিলামে প্রায় ১ মিলিয়ন ডলারে বিক্রি হয়।

খ্যাতির চূড়ায় থাকা অবস্থায় মাত্র ২৭ বছর বয়সে আত্মহননকারী কার্ট কোবেইনের এ বছর ২৭তম মৃত্যুবার্ষিকী।

  • সূত্র: নিউইয়র্ক পোস্ট

    আরও পড়ুন: কার্ট কোবেইনের গিটার: বিক্রি হলো ৫১ কোটি টাকায়!

Related Topics

টপ নিউজ

কার্ট কোবেইন / রকস্টার / রক মিউজিক / নিলাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
    জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা
  • খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
    খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
  • ছবি: রয়টার্স
    হরমুজ, ইউরেনিয়াম, ইরানের জব্দ সম্পদ: ইরান যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত চুক্তিতে যা আছে
  • 'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
    বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা
  • ছবি: সংগৃহীত
    আওয়ামী লীগ আমলের আইএমএফ চুক্তি বাতিল, নতুন শর্তে ৫ বিলিয়ন ডলার ঋণ চাইল সরকার

Related News

  • চার ব্যাংক থেকে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • অনুদান পাওয়া শার্লক হোমসের দুর্লভ প্রথম সংস্করণ নিলামে বিক্রি হলো ১৮ লাখ টাকায়
  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য
  • রুশ রাজপরিবারের হীরা-খচিত বিরল ‘ফ্যাবার্জে ডিম’ নিলামে রেকর্ড ২২.৯ মিলিয়ন পাউন্ডে বিক্রি
  • ছয় বছর পর ১০০ কোটি টাকার ড্রেজিং পাইপ নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস

Most Read

1
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা

2
খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
অর্থনীতি

খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ, ইউরেনিয়াম, ইরানের জব্দ সম্পদ: ইরান যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত চুক্তিতে যা আছে

4
'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

আওয়ামী লীগ আমলের আইএমএফ চুক্তি বাতিল, নতুন শর্তে ৫ বিলিয়ন ডলার ঋণ চাইল সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net