Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
করোনাভাইরাসে ‘কিল বিল’ ও ‘দ্য স্ট্রিট ফাইটার’ তারকা সনি চিবার মৃত্যু

বিনোদন

টিবিএস ডেস্ক
20 August, 2021, 04:00 pm
Last modified: 20 August, 2021, 04:07 pm

Related News

  • শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা: জাপানের সাথে বৈঠক হলেও চুক্তি চূড়ান্ত হয়নি
  • জাপানের বাজারে বাংলাদেশি পণ্য প্রোমোট করবে জেট্রো; বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক
  • হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ৮৬ বছর বয়সে মারা গেলেন অ্যাকশন তারকা ও মার্শাল আর্ট চ্যাম্পিয়ন চাক নরিস
  • হরমুজ প্রণালী সচল করতে ‘যথাযথ প্রচেষ্টায়’ যোগ দেবে জাপান, যুক্তরাজ্যসহ ৬ দেশ

করোনাভাইরাসে ‘কিল বিল’ ও ‘দ্য স্ট্রিট ফাইটার’ তারকা সনি চিবার মৃত্যু

নিজ দেশে শিনিচি চিবা নামে অধিক পরিচিত এই অভিনেতা বৃহস্পতিবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় টোকিওর কাছাকাছি এক হাসপাতালে মারা যান।
টিবিএস ডেস্ক
20 August, 2021, 04:00 pm
Last modified: 20 August, 2021, 04:07 pm
'কিল বিল'-এ সনি চিবা

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন 'কিল বিল'সহ শতাধিক চলচ্চিত্রে নিজের মার্শাল আর্ট দক্ষতা দেখানো জাপানি তারকা অভিনেতা সনি চিবা। তার বয়স হয়েছিল ৮২ বছর।

নিজ দেশে শিনিচি চিবা নামে অধিক পরিচিত এই অভিনেতা বৃহস্পতিবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় টোকিওর কাছাকাছি এক হাসপাতালে মারা যান। এ মাসের ৮ তারিখ থেকে সেখানে কোভিড-১৯-এর চিকিৎসা চলছিল তার।

আজ (শুক্রবার) তার ম্যানেজমেন্ট অফিস থেকে এক বিবৃতির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়। আরও জানানো হয়, এই তারকা করোনাভাইরাসের ভ্যাকসিন নেননি।

তারকা হিসেবে জাপানে চিবার উত্থান ১৯৬০-এর দশকে। বিভিন্ন চলচ্চিত্রে সামুরাই, যোদ্ধা, গোয়েন্দা পুলিশ ও তথাকথিত 'খলনায়ক' চরিত্রে অভিনয় করে খ্যাতি লাভ করেন তিনি।

সনি চিবা

১৯৭০-এর দশকের জাপানি সিনেমা 'দ্য স্ট্রিট ফাইটার'-এ অভিনয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রসহ পাশ্চাত্যে জনপ্রিয়তা পান চিবা। চলতি শতকের শুরুতে প্রখ্যাত আমেরিকান চলচ্চিত্রকার কুয়েন্টিন ট্যারান্টিনোর 'কিল বিল' চলচ্চিত্রে মাস্টার সোর্ডস্মিথ হাত্তোরি হাঞ্জোর চরিত্রে দেখা মেলে তার।

জাপানের ফুকুওকায়  ১৯৩৯ সালের ২২ জানুয়ারি জন্ম নেওয়া চিবা পড়াশোনা করেন নিপ্পোন স্পোর্ট সায়েন্স ইউনিভার্সিটিতে। বিভিন্ন ধরনের মার্শাল আর্টসের প্রশিক্ষণ নেন তিনি। এরমধ্যে কারাতে'তে অর্জন করেন একটি ফোর্থ-ডিগ্রি ব্ল্যাক বেল্ট।

'দ্য স্ট্রিট ফাইটার'-এর পোস্টারে সনি চিবা

মার্শাল আর্টসে দক্ষ তরুণ প্রজন্মের অভিনেতাদের গড়ে তুলতে ১৯৮০ সালে তিনি 'জাপান অ্যাকশন ক্লাব' প্রতিষ্ঠা করেন। 

মৃত্যুকালে তিনি তিন সন্তান জুরি মানাসে, মাকেনিয়ু আরাতা ও গর্ডন মায়েদা'কে রেখে গেছেন। তারা প্রত্যেকেই অভিনেতা-অভিনেত্রী।

  • সূত্র: এপি

Related Topics

টপ নিউজ

সনি চিবা / করোনাভাইরাস / মার্শাল আর্ট / হলিউড / জাপান / কিল বিল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • ছবি: এপি
    লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ
  • ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
    ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

Related News

  • শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা: জাপানের সাথে বৈঠক হলেও চুক্তি চূড়ান্ত হয়নি
  • জাপানের বাজারে বাংলাদেশি পণ্য প্রোমোট করবে জেট্রো; বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক
  • হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ৮৬ বছর বয়সে মারা গেলেন অ্যাকশন তারকা ও মার্শাল আর্ট চ্যাম্পিয়ন চাক নরিস
  • হরমুজ প্রণালী সচল করতে ‘যথাযথ প্রচেষ্টায়’ যোগ দেবে জাপান, যুক্তরাজ্যসহ ৬ দেশ

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
ছবি: এপি
আন্তর্জাতিক

লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ

3
ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
বাংলাদেশ

ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 

4
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

5
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

6
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net