Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 12, 2026
কনসার্ট ফর বাংলাদেশের সুবর্ণজয়ন্তী

বিনোদন

টিবিএস রিপোর্ট
01 August, 2021, 03:45 pm
Last modified: 01 August, 2021, 03:56 pm

Related News

  • ডাকসুর সম্পাদকের স্লোগানের বিপরীতে শিক্ষার্থীদের ‘ইউরেনিয়াম’, ‘যুক্তরাজ্যের চাকরি’ স্লোগান 
  • বহিরাগতদের হামলা ও ভাঙচুর: ফরিদপুরে জেমসের কনসার্ট বাতিল, আহত অন্তত ২০
  • আতিফ আসলামের কনসার্ট বাতিল: টিকিটের টাকা ফেরত না দেওয়ায় আয়োজকদের বিরুদ্ধে মামলা
  • আগামী বছর আসছে জাফরী আবেদীনের দ্বিতীয় একক অ্যালবাম ‘সবাই সুন্দর’
  • সোনার বাংলা সার্কাসের ‘হায়েনা এক্সপ্রেস’ অ্যালবামের শেষ একক কনসার্ট ‘বিদায় হায়েনা এক্সপ্রেস’

কনসার্ট ফর বাংলাদেশের সুবর্ণজয়ন্তী

সেদিন ছিল ১ আগস্ট ১৯৭১, রোববার। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ম্যাডিসন স্কয়ার গার্ডেনে দুপুর আড়াইটায় প্রায় ৪০ হাজার দর্শকের সামনে যে কনসার্টের আয়োজন করেছিলেন হ্যারিসন, সেই 'কনসার্ট ফর বাংলাদেশ' হয়ে রয়েছে মানবিকতার এক প্রামাণ্য দলিল।
টিবিএস রিপোর্ট
01 August, 2021, 03:45 pm
Last modified: 01 August, 2021, 03:56 pm
কনসার্ট ফর বাংলাদেশ

ছলছল চোখে বন্ধু এসে বলেছে, মুমূর্ষু তার দেশ মরে যাওয়ার আগে যেন বাড়ানো হয় হাত, বাঁচিয়ে তোলা হয়- এমন মানবিক আবেদন জাগানিয়া, আবেগ ভরা কণ্ঠে 'বিটলস'খ্যাত জর্জ হ্যারিসন গলা ছেড়ে গেয়ে উঠেছিলেন, 'বাংলাদেশ, বাংলাদেশ।'

সেদিন ছিল ১ আগস্ট ১৯৭১, রোববার। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ম্যাডিসন স্কয়ার গার্ডেনে দুপুর আড়াইটায় প্রায় ৪০ হাজার দর্শকের সামনে যে কনসার্টের আয়োজন করেছিলেন হ্যারিসন, সেই 'কনসার্ট ফর বাংলাদেশ' হয়ে রয়েছে মানবিকতার এক প্রামাণ্য দলিল।

বাঁয়ে- 'কনসার্ট ফর বাংলাদেশ'-এর দর্শকদের একাংশ; ডানে, কনসার্টের পোস্টার। ছবি: সংগৃহীত

বাংলাদেশে তখন মুক্তিযুদ্ধ। পাকিস্তানি হানাদারদের আক্রমণ আর বীর মুক্তিযোদ্ধাদের সাহসী প্রতিরোধের সত্য ঘটনা পশ্চিমা বিশ্বে অনেকটাই ছিল মনোযোগের আড়ালে। তবে ভারতীয় সেতারবাদক রবিশঙ্কর ও আরও কয়েকজন সংগীত ব্যক্তিত্বকে সঙ্গে নিয়ে হ্যারিসনের আয়োজন করা ওই কনসার্ট ব্যাপক জাগরণ ঘটায়।

'কনসার্ট ফর বাংলাদেশ'-এ রবিশঙ্কর [বাঁয়ে]। ছবি: ব্রিজম্যান ইমেজ

সেদিনের 'দ্য কনসার্ট ফর বাংলাদেশ'-এ বিশ্ববিখ্যাত সঙ্গীতশিল্পীদের মধ্যে আরও ছিলেন বব ডিলান, এরিক ক্ল্যাপটন, বিলি প্রিস্টন, ওস্তাদ আলী আকবর খান, ওস্তাদ আল্লা রাখা, কমলা চক্রবর্তী, লিয়ন রাসেল, ব্যাড ফিঙ্গার ও রিঙ্গো স্টার প্রমুখ।

'কনসার্ট ফর বাংলাদেশ'-এ বব ডিলান ও জর্জ হ্যারিসন। ছবি: সংগৃহীত

এ প্রসঙ্গে পরবর্তীকালে জর্জ হ্যারিসন এক সাক্ষাৎকারে বলেন, 'আসলে এটি ছিল রবিশঙ্করের পরিকল্পনা। তিনি বাংলাদেশের জন্য কিছু একটা করতে চেয়েছিলেন। আমার সঙ্গে কথা বলে তিনি তার উদ্বেগের কথা জানান। জানতে চান, আমার কোনো পরামর্শ আছে কি না। এরপর আমরা শো করার বিষয়টি নিয়ে মাঝরাত পর্যন্ত কথা বলি। তার পরই সিদ্ধান্ত নিই, আমি অনুষ্ঠানটি করব। তখন অনেককে একত্র করার চেষ্টা করি। আমাকে কিছু জিনিস সংগঠিত করতে হয়েছিল, তার মধ্যে ছিল ম্যাডিসন স্কয়ার গার্ডেন। আসলে এটাই। পরিকল্পনা থেকে শুরু করে সফলভাবে এর বাস্তবায়ন পর্যন্ত পুরো আয়োজনটি সম্পন্ন করতে সময় লেগেছিল মাত্র চার সপ্তাহ।'

'কনসার্ট ফর বাংলাদেশ'-এ গান গাইছেন জর্জ হ্যারিসন [বাঁয়ে]। ছবি: সংগৃহীত

কনসার্ট ও অন্যান্য অনুষঙ্গ থেকে প্রায় ২ লাখ ৪৩ হাজার ৪১৮ দশমিক ৫০ ডলার তুলে ইউনেস্কোকে দিয়েছিলেন আয়োজকেরা, বাংলাদেশি শরণার্থীদের সাহায্যার্থে ব্যয় করার জন্য।

সময়ের পরিক্রমায়, এদেশের গৌরবোজ্জ্বল ইতিহাসের অংশ হয়ে ওঠা সেই 'কনসার্ট ফর বাংলাদেশ'-এর ৫০ বছর পূর্তি আজ।

ডাকটিকেট অবমুক্ত

'কনসার্ট ফর বাংলাদেশ'-এর সুবর্ণজয়ন্তী উপলক্ষে ডাকটিকেট অবমুক্ত করেছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। এছাড়াও দিবসটি উপলক্ষে স্মারক ডাকটিকেট, উদ্বোধনী খাম ও ডাটা কার্ড প্রকাশ করেছে ডাক অধিদপ্তর।

১ আগস্ট (রোববার) ঢাকায় নিজ দপ্তর থেকে এ বিষয়ে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট ও ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম অবমুক্ত করেন মন্ত্রী।

এছাড়াও  উদ্বোধন করা হয় ৫ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ড। মন্ত্রী এ সংক্রান্ত একটি সীলমোহর ব্যবহার করেন।

মোস্তাফা জব্বার বলেন, ওই কনসার্টের গানের মূল কথাই ছিল বিশ্বের মানুষের কাছে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান।

বিবৃতিতে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আরও বলেন, "গানের কথায় এমন আবেদন ছিল যে 'সকলের কাছে মিনতি জানাই আজ আমি তাই/ কয়েকটি প্রাণ এসো না বাঁচাই' বা 'এত যে বেদনা রাখি দূরে/ দেবে না তোমার ক্ষুধিতকে রুটি সামান্য দুটি/ অথবা বাংলাদেশ, বাংলাদেশ/দেখছি সেখানে সকলই ধ্বংস/কত শত প্রাণ মরে নিঃশেষ/দেখিনি এমন বেদনা অশেষ/বাংলাদেশ বাংলাদেশ'।"

'কনসার্ট ফ্রম বাংলাদেশ'

'কনসার্ট ফর বাংলাদেশ'-এর সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে এক অলনাইন কনসার্টের আয়োজন করেছে পাইওনিয়র ওয়ার্কস নামে একটি যুক্তরাষ্ট্রভিত্তিক শিল্প সংস্থা। ঢাকা, লন্ডন ও নিউইয়র্ক থেকে স্থানীয় সময় আজ (রোববার) সন্ধ্যা ৬টায় এটি প্রচারিত হবে।

এ কনসার্টে পারফর্ম করবেন সিয়ামনিয়াম, মীরাশ্রী আর্শী, আরিফ বাউল, নিশিত দে, এনায়েত, মৌমিতা হক, নজরুল ইসলাম, গালিবয় রানা ও তাবিব মাহমুদ, জাওয়াদ মুস্তাকিক আল মুবালিগ, প্রভাত রহমান, সাইদুর রহমান, সৌম্য সাহা, সোহেল প্রমুখ।

কনসার্টটি দেখতে রেজিস্ট্রেশন করতে হবে এই লিংকে: https://www.samdani.com.bd/concert-from-bangladesh।

Related Topics

টপ নিউজ

কনসার্ট / কনসার্ট ফর বাংলাদেশ / জর্জ হ্যারিসন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আগে দেয়া থাকলে আবারও কি দিতে হবে হামের টিকা?
  • মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
    হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে। ছবি: মেহেদি হাসান/ টিবিএস
    রোববার থেকে ৪ সিটি করপোরেশনে ১২ লাখ শিশুকে হামের টিকা দেয়া হবে
  • ছবি: সংগৃহীত
    নতুন ব্যাংকের লাইসেন্সের আবেদন সাহসিকতার সঙ্গে নাকচ করতে হবে: সালেহউদ্দিন আহমেদ
  • ফাইল ছবি: সংগৃহীত
    জিপিএ-৫ পাওয়া ৭২ শতাংশ শিক্ষার্থীই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফেল

Related News

  • ডাকসুর সম্পাদকের স্লোগানের বিপরীতে শিক্ষার্থীদের ‘ইউরেনিয়াম’, ‘যুক্তরাজ্যের চাকরি’ স্লোগান 
  • বহিরাগতদের হামলা ও ভাঙচুর: ফরিদপুরে জেমসের কনসার্ট বাতিল, আহত অন্তত ২০
  • আতিফ আসলামের কনসার্ট বাতিল: টিকিটের টাকা ফেরত না দেওয়ায় আয়োজকদের বিরুদ্ধে মামলা
  • আগামী বছর আসছে জাফরী আবেদীনের দ্বিতীয় একক অ্যালবাম ‘সবাই সুন্দর’
  • সোনার বাংলা সার্কাসের ‘হায়েনা এক্সপ্রেস’ অ্যালবামের শেষ একক কনসার্ট ‘বিদায় হায়েনা এক্সপ্রেস’

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
মতামত

আগে দেয়া থাকলে আবারও কি দিতে হবে হামের টিকা?

2
মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের

3
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী

4
মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে। ছবি: মেহেদি হাসান/ টিবিএস
বাংলাদেশ

রোববার থেকে ৪ সিটি করপোরেশনে ১২ লাখ শিশুকে হামের টিকা দেয়া হবে

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

নতুন ব্যাংকের লাইসেন্সের আবেদন সাহসিকতার সঙ্গে নাকচ করতে হবে: সালেহউদ্দিন আহমেদ

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জিপিএ-৫ পাওয়া ৭২ শতাংশ শিক্ষার্থীই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফেল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net