Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 11, 2026
ইরানি প্রেমিক স্যাম আসগরির সঙ্গে বাগদান ঘোষণা ব্রিটনি স্পিয়ার্সের

বিনোদন

টিবিএস ডেস্ক
13 September, 2021, 01:55 pm
Last modified: 13 September, 2021, 02:04 pm

Related News

  • ক্যালিফোর্নিয়ায় গ্রেপ্তার ব্রিটনি স্পিয়ার্স
  • হলিউডে সবচেয়ে বেশি আয় করা অ্যানিমেটেড সিনেমা ‘জুট্রোপলিস ২’
  • ১৭ গানের ডাবল অ্যালবাম নিয়ে এল ‘সোনার বাংলা সার্কাস’
  • হলিউডে সন্তান বড় করা নিয়ে দুশ্চিন্তা, ফ্রান্সের নাগরিকত্ব নিলেন জর্জ ও আমাল ক্লুনি
  • হলিউড পরিচালক রব রেইনার ও তার স্ত্রীর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ছেলে গ্রেপ্তার

ইরানি প্রেমিক স্যাম আসগরির সঙ্গে বাগদান ঘোষণা ব্রিটনি স্পিয়ার্সের

এর আগে মার্কিন পপ তারকা বলেছিলেন, তার ওপর আরোপিত শর্তাবলীর কারণে আসগরিকে বিয়ে করতে বা সন্তান জন্ম দিতে তিনি বাধাপ্রাপ্ত হচ্ছেন।
টিবিএস ডেস্ক
13 September, 2021, 01:55 pm
Last modified: 13 September, 2021, 02:04 pm
একান্ত সময়ে ব্রিটনি স্পিয়ার্স ও স্যাম আসগরি। ছবি: ইনস্টাগ্রাম

দীর্ঘদিনের প্রেমিক স্যাম আসগরির সঙ্গে বাগদানের ঘোষণা দিয়েছেন আমেরিকান পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তাদের বাগদানের আংটি দেখানো একটি ভিডিও পোস্ট করেন তিনি।

ব্রিটনি বর্তমানে তার ১৩ বছরের কনজারভেটরশিপ শেষ করার জন্য একটি আইনি লড়াই লড়ছেন। ২০০৮ সালে তার মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দিলে কনজারভেটরশিপ আরোপ করা হয় তার ওপর।

View this post on Instagram

A post shared by Britney Spears (@britneyspears)

এ ব্যবস্থায় উল্লেখিত শর্তগুলো তার ব্যক্তিগত জীবন ও আর্থিক অবস্থা- দুটোই নিয়ন্ত্রণ করছে।

এর আগে তিনি বলেছিলেন, তার ওপর আরোপিত শর্তাবলীর কারণে আসগরিকে বিয়ে করতে বা আরও সন্তান জন্ম দিতে বাধাপ্রাপ্ত হচ্ছেন।

View this post on Instagram

A post shared by Sam Asghari (@samasghari)

এদিকে আসগরি তার অ্যাকাউন্টে ব্রিটনির আংটি এবং তাদের চুম্বনের একটি পৃথক ছবি পোস্ট করেছেন। তাছাড়া, পিপল ম্যাগাজিনকে এ বাগদানের খবর নিশ্চিত করেছেন ব্রিটনির ম্যানেজার ব্র্যান্ডন কোহেন।

তিনি বলেন, 'এই দম্পতি আজ তাদের দীর্ঘদিনের সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দিয়েছেন। তাদের প্রতি যে সমর্থন, উৎসর্গ ও ভালোবাসা প্রকাশ করা হয়েছে, তাতে গভীরভাবে অভিভূত তারা।'

২০১৬ সালে একটি মিউজিক ভিডিওর সেটে দেখা হয়েছিল এই যুগলের।

ইরানের রাজধানী তেহরানে জন্মগ্রহণকারী ২৭ বছর বয়সী আসগরি একজন ব্যক্তিগত প্রশিক্ষক ও অভিনেতা। ১২ বছর বয়সে তিনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে চলে আসেন।


আরও পড়ুন: মা হতে চান ব্রিটনি, কিন্তু সেই অধিকার কেড়ে নিচ্ছে 'আইন'!


এই বছরের শুরুর দিকে ফোর্বসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে আসার সময়কার বর্ণনা দিয়ে বলেন, 'এটি অবশ্যই একটি কালচার শক ছিল। সম্পূর্ণ ভিন্ন ভাষার মানুষ ছিলাম আমি।'

এদিকে ৩৯ বছর বয়সী ব্রিটনি স্পিয়ার্স এর আগে দুবার বিয়ে করেছেন। ২০০৪ সালে তিনি তার ছোটবেলার বন্ধু জেসন আলেকজান্ডারকে লাস ভেগাসে বিয়ে করেছিলেন। কিন্তু সহসাই তাদের বিবাহবিচ্ছেদ ঘটে।

পরে একই বছর  তিনি নৃত্যশিল্পী কেভিন ফেডারলাইনকে বিয়ে করেন। ফেডারলাইনের সঙ্গে তার দুটি সন্তান রয়েছে। ২০০৭ সালে এই দম্পতির বিবাহ বিচ্ছেদ ঘটে।

এদিকে, গত সপ্তাহে ব্রিটনির বাবা জেমি স্পিয়ার্স লস অ্যাঞ্জেলেসের একটি আদালতে কন্যার কনজারভেটরশিপ শেষ করার জন্য কাগজপত্র দায়ের করেন। তবে ব্রিটনি গত দুই বছরে দু'বার তার বাবাকে এই ভূমিকা থেকে সরানোর চেষ্টা করেছিলেন।

ব্রিটনি স্পিয়ার্স। ছবি: সংগৃহীত

এর আগে নিজের প্রতি বাবার আচরণকে 'নিষ্ঠুরতা' বলে উল্লেখ করেন এই পপ তারকা। গত জুলাই মাসে তিনি তার বাবার বিরুদ্ধে 'কনজারভেটরশিপের অপব্যবহারের' অভিযোগ দায়ের করতে চান বলে জানিয়েছিলেন এক বিচারককে।

আদালতের আদেশে জেমি স্পিয়ার্সকে তার মেয়ের সম্পত্তি ও তার জীবনের অন্যান্য বিষয়ের ওপর নিয়ন্ত্রণ দেওয়া হয়। ২০১৯ সালে স্বাস্থ্যগত কারণে এ দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও ব্রিটনি স্পিয়ার্সের ব্যবসার তদারকি অব্যাহত রেখেছেন তার বাবা।


  • সূত্র: বিবিসি

 

Related Topics

টপ নিউজ

স্যাম আসগরি / ব্রিটনি স্পিয়ার্স / হলিউড / মিউজিক / বাগদান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    তিন শর্তে পেট্রোল পাম্প থেকে দিনে ৫ লিটার তেল পাবে রাইড শেয়ারিং মোটরবাইক
  • ছবি: এএফপি
    নেতানিয়াহুর নিহত অথবা গুরুতর আহত হওয়ার খবর ইরানি সংবাদমাধ্যমে; তুমুল জল্পনা
  • ফ্রান্সের প্যারিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ দুই উপদেষ্টা বাম থেকে- স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। ছবি: গেটি/ ভায়া দ্য নিউ রিপাবলিক
    কুশনার, উইটকফ দুজনেই নির্বোধ, তাই ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নির্মম বোমাবর্ষণ চলছেই, ২০ বছরে ভিয়েতনামে ফেলা হয় ৭৫ লাখ টন
  • প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত
    এলসি নিষ্পত্তিতে ডলারের দাম বেশি চাইছে ব্যাংকগুলো
  • আব্বাস আরাকচি। ছবি: রয়টার্স
    সাধারণ আমেরিকানদের ক্ষতি করতে চায় না ইরান; মার্কিন সামরিক অভিযান নিয়ে আরাগচির কটাক্ষ

Related News

  • ক্যালিফোর্নিয়ায় গ্রেপ্তার ব্রিটনি স্পিয়ার্স
  • হলিউডে সবচেয়ে বেশি আয় করা অ্যানিমেটেড সিনেমা ‘জুট্রোপলিস ২’
  • ১৭ গানের ডাবল অ্যালবাম নিয়ে এল ‘সোনার বাংলা সার্কাস’
  • হলিউডে সন্তান বড় করা নিয়ে দুশ্চিন্তা, ফ্রান্সের নাগরিকত্ব নিলেন জর্জ ও আমাল ক্লুনি
  • হলিউড পরিচালক রব রেইনার ও তার স্ত্রীর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ছেলে গ্রেপ্তার

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

তিন শর্তে পেট্রোল পাম্প থেকে দিনে ৫ লিটার তেল পাবে রাইড শেয়ারিং মোটরবাইক

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

নেতানিয়াহুর নিহত অথবা গুরুতর আহত হওয়ার খবর ইরানি সংবাদমাধ্যমে; তুমুল জল্পনা

3
ফ্রান্সের প্যারিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ দুই উপদেষ্টা বাম থেকে- স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। ছবি: গেটি/ ভায়া দ্য নিউ রিপাবলিক
আন্তর্জাতিক

কুশনার, উইটকফ দুজনেই নির্বোধ, তাই ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প

4
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নির্মম বোমাবর্ষণ চলছেই, ২০ বছরে ভিয়েতনামে ফেলা হয় ৭৫ লাখ টন

5
প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত
অর্থনীতি

এলসি নিষ্পত্তিতে ডলারের দাম বেশি চাইছে ব্যাংকগুলো

6
আব্বাস আরাকচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সাধারণ আমেরিকানদের ক্ষতি করতে চায় না ইরান; মার্কিন সামরিক অভিযান নিয়ে আরাগচির কটাক্ষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net