Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 30, 2026
বাইকে সাড়ে ৪ ঘণ্টা, পরিবহনে ৫ ঘণ্টায় ঢাকা থেকে সাতক্ষীরা পৌঁছালেন তারা

বাংলাদেশ

সাতক্ষীরা প্রতিনিধি
26 June, 2022, 07:55 pm
Last modified: 26 June, 2022, 08:10 pm

Related News

  • ঈদযাত্রার শেষদিনে চাপমুক্ত মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে
  • পদ্মা সেতুতে সড়ক দুর্ঘটনায় বাস হেলপার নিহত, আহত অন্তত ৭ 
  • শনিবার পদ্মা সেতুতে ৪ কোটি ৭ লাখ টাকা টোল আদায়
  • ২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৩ কোটি ২৩ লাখ টাকার টোল আদায়
  • ব্যাংকের দুর্দশাগ্রস্ত সম্পদের পরিমাণ ১৪ মেট্রোরেল, ২৪ পদ্মাসেতু নির্মাণ ব্যয়ের সমান 

বাইকে সাড়ে ৪ ঘণ্টা, পরিবহনে ৫ ঘণ্টায় ঢাকা থেকে সাতক্ষীরা পৌঁছালেন তারা

পদ্মা সেতুতে ঘণ্টাপ্রতি ৫০-৬০ কিলোমিটার গতিতে গাড়ি চালালে পার হতে ছয়-সাত মিনিট লাগবে বলে মত প্রকাশ করেছেন রাইসুল।
সাতক্ষীরা প্রতিনিধি
26 June, 2022, 07:55 pm
Last modified: 26 June, 2022, 08:10 pm
মোটরসাইকেল নিয়ে অনেকেই পার হচ্ছেন পদ্মা সেতু। ছবি: টিবিএস

রাজধানী ঢাকা থেকে মোটরসাইকেলে পদ্মা সেতু পাড়ি দিয়ে সাতক্ষীরা যেতে সময় লেগেছে চার ঘণ্টার মতো। অন্যদিকে বাসে চড়ে ঢাকা থেকে একই দূরত্ব যেতে খরচ হয়েছে পাঁচ ঘণ্টার কিছু বেশি।

ঢাকা থেকে মোটরসাইকেল চালিয়ে পদ্মা সেতু পাড়ি দিয়ে সাতক্ষীরায় এসেছেন রাইসুল ইসলাম। রোববার (২৬ জুন) সকাল ৬টা ১৫ মিনিটে রাজধানীর আজিমপুর এলাকা থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা হন এই আরোহী। অপরদিকে, ঈমাদ পরিবহনে ভোর ৫টা ৩৫ মিনিটে রওনা হন অম্বিক মন্ডল।

রাইসুল ইসলাম সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়া গ্রামের মশিউর রহমানের ছেলে। সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী তিনি। প্রথম পদ্মা সেতু পাড়ি দেওয়ার অভিজ্ঞতা ও অনুভূতি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন রাইসুল ইসলাম।

রাইসুল জানান, আট দিন আগে বন্ধুর সঙ্গে ঢাকায় ঘুরতে গিয়েছিলেন তিনি। রাজধানীর আজিমপুর এলাকাসহ বিভিন্ন স্থানে ঘোরেন দুই বন্ধু। আজ রোববার মোটর সাইকেলযোগে বাড়িতে ফিরেছেন তিনি। 'আমি ও আমার বন্ধু খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসাদুজ্জামান আজিমপুর থেকে ভোর ৬টা ১৫ মিনিটে রওনা দিয়ে ৪৫ মিনিটে পদ্মা সেতুর ওপারে মাওয়া প্রান্তে পৌঁছে যাই। সেখানে টোল দিয়েছি ১০০ টাকা। ২০ মিনিট অপেক্ষা করতে হয়েছিল, একটু ভিড় ছিল,' বলেন তিনি।

নিজের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে রাইসুল বলেন, 'টোল দেওয়ার পরে আধাঘণ্টার মতো পদ্মা সেতুর ছবি তুলেছি, ভিডিও করেছি। শুধু আমরা নই, অনেকেই এভাবে ছবি ও ভিডিও নিয়েছেন। সবাই নিজেদের মতো করে সেতুটি নিয়ে আবেগ প্রকাশ করছেন।'

পদ্মা সেতুতে ঘণ্টাপ্রতি ৫০-৬০ কিলোমিটার গতিতে গাড়ি চালালে পার হতে ছয়-সাত মিনিট লাগবে বলে মত প্রকাশ করেছেন রাইসুল। তিনি বাড়িতে পৌঁছেছেন বেলা ১২টার দিকে। তকে সেতুতে দেরি না করলে ১০টার মধ্যেই বাড়ি যেতে পারতেন বলে আভিমত জানান এ বাইকার। 'সব মিলিয়ে বাইকে ঢাকা থেকে সাতক্ষীরায় পৌঁছানো যাবে মাত্র সাড়ে ৪ ঘণ্টায়,' বলেন রাইসুল। 

প্রথমবারের মতো পদ্মা সেতু পার হওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে রাইসুল ইসলাম বলেন, 'পদ্মা সেতু পার হয়েছি এটা খুব আনন্দের, ভালো লাগার। সেই অনুভূতিটা কেমন সেটা প্রকাশযোগ্য নয়। ছবি তোলা ও ভিডিও কারার সময় অনেক আবেগ কাজ করছিল। এর আগে যখন দৌলতদিয়া ফেরিঘাট হয়ে ঢাকায় গিয়েছি তখন ফেরি পার হতে ঘণ্টাখানেক সময় লাগত। এখন মাত্র ছয়-সাত মিনিটে পদ্মা পাড়ি দেওয়া যাচ্ছে কোনোপ্রকার ভোগান্তি ছাড়ায়। পদ্মা সেতু আমাদের সবার জন্য অনেক ভালো হয়েছে।'

অন্যদিকে, ঈমাদ পরিবহনে ঢাকা থেকে সাতক্ষীরা ফিরেছেন শহরটির বাসিন্দা অম্বিক মন্ডল। গুলিস্থান থেকে ভোর ৫টা ৩৫ মিনিটের পরিবহনে রওনা দেন তিনি। সাতক্ষীরা শহরে পৌঁছেছেন সকাল ১১টায়। 

অম্বিক মন্ডল জানান, 'পাঁচ ঘণ্টা ২৫ মিনিটে ঢাকা থেকে আমি সাতক্ষীরা পৌঁছে গেছি। তবে সেতুতে টোল দেওয়ার ওখানে অল্প ভিড় থাকায় একটু বেশি সময় লেগেছে। না হলে আরও দ্রুত পৌঁছানো যেত। আগে দৌলদিয়া ঘাটে ফেরি পারাপারের জন্য দুই থেকে চার ঘণ্টা লাগত। যানজট হলে তো কথাই ছিল না।'

Related Topics

টপ নিউজ

পদ্মাসেতু / ঢাকা থেকে সাতক্ষীরা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    ডলার বর্জন ও ভূ-রাজনৈতিক মেরুকরণ: স্বর্ণের দাম ৮ হাজার ডলারে ওঠার পূর্বাভাস
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার
  • ওভাল অফিসে ট্রাম্পের দুই পাশে জেডি ভ্যান্স ও পিট হেগসেথকে দেখা যাচ্ছে। ছবি: এএফপি
    জেডি ভ্যান্সের শঙ্কা, ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে বিভ্রান্ত করছেন হেগসেথ
  • কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
    পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি
  • বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
    ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

Related News

  • ঈদযাত্রার শেষদিনে চাপমুক্ত মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে
  • পদ্মা সেতুতে সড়ক দুর্ঘটনায় বাস হেলপার নিহত, আহত অন্তত ৭ 
  • শনিবার পদ্মা সেতুতে ৪ কোটি ৭ লাখ টাকা টোল আদায়
  • ২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৩ কোটি ২৩ লাখ টাকার টোল আদায়
  • ব্যাংকের দুর্দশাগ্রস্ত সম্পদের পরিমাণ ১৪ মেট্রোরেল, ২৪ পদ্মাসেতু নির্মাণ ব্যয়ের সমান 

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ডলার বর্জন ও ভূ-রাজনৈতিক মেরুকরণ: স্বর্ণের দাম ৮ হাজার ডলারে ওঠার পূর্বাভাস

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার

3
ওভাল অফিসে ট্রাম্পের দুই পাশে জেডি ভ্যান্স ও পিট হেগসেথকে দেখা যাচ্ছে। ছবি: এএফপি
আন্তর্জাতিক

জেডি ভ্যান্সের শঙ্কা, ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে বিভ্রান্ত করছেন হেগসেথ

4
কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
আন্তর্জাতিক

পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি

5
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

6
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net