Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 08, 2026
দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘ দুর্দশার অবসান হলো 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 June, 2022, 09:55 pm
Last modified: 25 June, 2022, 10:22 pm

Related News

  • শেষ হলো পদ্মা সেতুর কর্মযজ্ঞ, ৫ জুলাই আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘোষণা করবেন প্রধানমন্ত্রী
  • পদ্মা সেতু দিয়ে প্রতিদিন সাড়ে চার হাজারের বেশি মোটরসাইকেল পাড়ি দেয়: সেতু কর্তৃপক্ষ
  • পদ্মা সেতু থেকে অটোরিকশাচালকের ঝাঁপ, উদ্ধার অভিযান চলমান 
  • পদ্মা সেতুর সুফল: মোংলা বন্দরে সরাসরি এলো গাড়িবাহী জাহাজ
  • ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ঘিরে যেভাবে বিস্তৃতি ঘটছে আবাসন প্রকল্পের

দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘ দুর্দশার অবসান হলো 

নদীতে ফেরি করে পারাপারের সময় মানুষের দুর্ভোগ ছিল বছরজুড়ে। শীতকালে নদীর বুকে ঘন কুয়াশা বা অন্য সময় তীব্র স্রোতের কারণে প্রায়ই বন্ধ থাকতো মাওয়া ও দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাটের কার্যক্রম। ফেরির অপেক্ষায় বসে বসে মানুষের কষ্টের সীমা ছিল না। 
টিবিএস রিপোর্ট
25 June, 2022, 09:55 pm
Last modified: 25 June, 2022, 10:22 pm
তীব্র যানজটের মাওয়া ফেরিঘাটে হাতেগোণা কয়েকটি ফেরি অ্যাম্বুলেন্স বহন করতে পারত। ছবি: সালাহউদ্দিন আহমেদ/ টিবিএস

আজ শনিবার (২৫ জুন) পদ্মা বহুমুখী সেতু উদ্বোধনের মধ্যে দিয়ে দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ ও ভোগান্তির শেষ হয়েছে। রাজধানী ঢাকার সাথে দক্ষিণের জেলাগুলির স্থলপথে সরাসরি যোগাযোগ না থাকায় এই সেতু চালুর আগে দক্ষিণবঙ্গের যাত্রীদের ভোগান্তির কোনো সীমা ছিল না। 

নদীতে ফেরি করে পারাপারের সময় মানুষের দুর্ভোগ ছিল বছরজুড়ে। শীতকালে নদীর বুকে ঘন কুয়াশা বা বর্ষায় তীব্র স্রোতে প্রায়ই বন্ধ থাকতো মাওয়া ও পাটুরিয়া দৌলতদিয়া ফেরিঘাটের কার্যক্রম। ফেরির অপেক্ষায় বসে বসে মানুষের কষ্টের সীমা ছিল না। 

দীর্ঘ সময় অপেক্ষা শেষে ফেরিতে উঠতে যাত্রীদের ভিড়। টিবিএস ফাইল ছবি

ঈদ ও অন্যান্য ছুটির সময়ে ফেরির অপেক্ষায় যানজট সৃষ্টি হতো ঘাটে। কয়েক ঘন্টা থেকে শুরু করে কখনোসখনো এই যানজট দূর হতে কয়েকদিন লেগে যাওয়ার নজিরও রয়েছে। প্রমত্তা পদ্মার বুক চিড়ে কোনো সড়ক সংযোগ না থাকায় সংকাটপন্ন রোগীদের পথেই শারীরিক অবনতি ঘটতো, ফেরির অপেক্ষায় ঘাটে অপেক্ষা করতে করতে এভাবেই মারা গেছেন অনেকে। 

জীবনের ঝুঁকি নিয়ে মাওয়া ঘাটে ফেরিতে লাফ দিয়ে ফেরিতে উঠছেন যাত্রীরা। ফেসবুক থেকে সংগৃহীত ছবি

পদ্মা সেতুর কল্যাণে দক্ষিণপশ্চিমাঞ্চলের যাত্রীরা এখন সড়কপথে সরাসরি ঢাকা আসতে পারবেন। ফেরিঘাটের বিভীষিকাময় দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে। সেতু দিয়ে তারা মাত্র ছয় মিনিটে নদী পার করতে পারবেন। ঘাটে মানুষের সীমাহীন দুর্ভোগের কাহিনি এবার চিরদিনের মতো বিদায় নেবে। 

পাটুরিয়া-দৌলতদিয়া টার্মিনালে গত সোমবারের দৃশ্য, এদিন শুধু অ্যাম্বুলেন্স বহন করতে হাতেগোণা কয়েকটি ফেরিকে পদ্মা পারাপারের অনুমতি দেওয়া হয়। ছবি: টিবিএস

শনিবার ৬.১৫ কিলোমিটার দীর্ঘ রেল-সড়ক এ সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দক্ষিণাঞ্চলসহ পুরো দেশবাসীর জন্যই যা ছিল ঐতিহাসিক এক মুহূর্ত। 

স্বাধীনতার প্রায় ৫১ বছর পর রাজধানী ঢাকা ও চট্টগ্রাম বন্দরের সাথে সড়কপথে সংযোগ পেল দক্ষিণাঞ্চলবাসী। চলতি বছরের ডিসেম্বরেই শেষ হবে পদ্মা সেতু প্রকল্পে রেল সংযোগ। ছয় মাস পর যাত্রীরা ট্রেনে করেও সেতু পারি দিতে পারবেন।  

ছবি: টিবিএস

বাগেরহাটের মোংলা বন্দর এবং সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে মালামাল পরিবহনে নতুন গতি যোগ করবে এ সেতু। সহায়ক হবে রপ্তানি বাণিজ্যে এবং স্থানীয় বাজারে নিত্যপণ্যের সরবরাহকে সহজতর করবে। 
বর্তমানে খুলনা থেকে প্রতিদিন ১৬০ টন চিংড়ি ঢাকায় আসে। এছাড়া, মোংলা বন্দর দিয়ে বছরে ৫০০ কোটি টাকার পাট রপ্তানি করা হয়। 

কিছু বাস ও প্রাইভেট কারকে ২-৩ ঘণ্টা অপেক্ষা করতে হলেও, অনেক সময় মালবাহী ট্রাক ও লরিগুলোকে কয়েক দিন ধরে অপেক্ষা করতে হয়। ছবি: টিবিএস

সেতুর সাথে নির্মিত হয়েছে একটি গ্যাসের পাইপলাইন। এর মাধ্যমে দক্ষিণ-পশ্চিমের জেলাগুলোয় গ্যাস সংযোগ বৃদ্ধির সুযোগ সৃষ্টি হলো। তুলনামূলক পশ্চাদপদ এ অঞ্চলে পাইপলাইনে আসা গ্যাস শিল্পায়নকে উৎসাহিত করবে এবং কর্মসংস্থান সৃষ্টি করবে। 

Related Topics

টপ নিউজ

পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাট / মাওয়া ফেরিঘাট / পদ্মা বহুমুখী সেতু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
    পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের
  • ফাইল ছবি: ইউএনবি
    চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 
  • সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
    সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
    ইরান লস অ্যাঞ্জেলেস বা স্যান ডিয়েগো ধ্বংস করতে পারে, বললেন ট্রাম্প; ক্যালিফোর্নিয়ায় তোলপাড়; ‘বেপরোয়া’, ‘উন্মাদ’ বলে সমালোচনা
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

Related News

  • শেষ হলো পদ্মা সেতুর কর্মযজ্ঞ, ৫ জুলাই আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘোষণা করবেন প্রধানমন্ত্রী
  • পদ্মা সেতু দিয়ে প্রতিদিন সাড়ে চার হাজারের বেশি মোটরসাইকেল পাড়ি দেয়: সেতু কর্তৃপক্ষ
  • পদ্মা সেতু থেকে অটোরিকশাচালকের ঝাঁপ, উদ্ধার অভিযান চলমান 
  • পদ্মা সেতুর সুফল: মোংলা বন্দরে সরাসরি এলো গাড়িবাহী জাহাজ
  • ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ঘিরে যেভাবে বিস্তৃতি ঘটছে আবাসন প্রকল্পের

Most Read

1
একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
অর্থনীতি

পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের

2
ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 

3
সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
বাংলাদেশ

সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান লস অ্যাঞ্জেলেস বা স্যান ডিয়েগো ধ্বংস করতে পারে, বললেন ট্রাম্প; ক্যালিফোর্নিয়ায় তোলপাড়; ‘বেপরোয়া’, ‘উন্মাদ’ বলে সমালোচনা

5
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net