Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 12, 2026
ভোজ্যতেলের দাম আন্তর্জাতিক বাজারে কমলেও প্রভাব নেই দেশীয় বাজারে

বাংলাদেশ

ওমর ফারুক
18 June, 2022, 02:50 pm
Last modified: 18 June, 2022, 02:54 pm

Related News

  • বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বেড়ে ২০৪ টাকা
  • বিশ্বব্যাপী দাম কমেছে পাম অয়েলের, সরকারের বিলম্বে দেশে ভোক্তার বাড়তি খরচ
  • বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত ছাড়া ভোজ্যতেলের দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা: বাণিজ্য উপদেষ্টা
  • লিটারে সর্বোচ্চ ১৩ টাকা বাড়ল ভোজ্যতেলের দাম
  • সরকারি ঘোষণায় কমানো হলেও পাইকারিতে বেড়েছে পাম অয়েলের দাম

ভোজ্যতেলের দাম আন্তর্জাতিক বাজারে কমলেও প্রভাব নেই দেশীয় বাজারে

"দেশীয় বাজারে বর্তমানে যেসব ভোজ্যতেল বিক্রি হচ্ছে তা আন্তর্জাতিক বাজার থেকে কমপক্ষে তিন মাস আগে বুকিং করা পণ্য। ফলে বর্তমানে বাজারে থাকা পণ্যে দাম কমানোর সুযোগ নেই"
ওমর ফারুক
18 June, 2022, 02:50 pm
Last modified: 18 June, 2022, 02:54 pm
ছবি- সংগৃহীত

দীর্ঘদিন ঊর্ধ্বমুখী থাকার পর আন্তর্জাতিক বাজারে কমতে শুরু করেছে ভোজ্যতেলের দাম। গত আড়াই মাসে বিশ্ববাজারে প্রতিটন পাম অয়েল ৪৮৭ ডলার ও সয়াবিন ২৩৫ ডলার পর্য়ন্ত কমেছে। কিন্তু দেশীয় বাজারে আগের দামেই বিক্রি হচ্ছে ভোজ্যতেল। 

ব্যবসায়ীরা জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে বুকিং দর বৃদ্ধির সাথে সাথে দেশীয় বাজারে দাম বাড়াতে তৎপর হয় আমদানিকারকরা। কিন্তু বুকিং দর কমলে দাম কমানোর ক্ষেত্রে সেই তৎপরতা দেখা যায় না আমদানিকারক ও সরকারি সংস্থাগুলোর। ফলে বিশ্ববাজারে পণ্যটির দাম কমলেও এখনো প্রভাব পড়েনি দেশীয় বাজারে। 

ভোজ্যতেল আমদানিকারক ও ব্যবসায়ীরা জানিয়েছেন, করোনা মহামারি, সরবরাহ চেইনে সংকট ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে গত দেড় বছর ধরে অস্থির ভোগ্যপণ্যের আন্তর্জাতিক বাজার। এরমধ্যে গত দেড় বছর টানা ঊর্ধ্বমুখী ছিল সবচেয়ে প্রয়োজনীয় নিত্যপণ্য হিসেবে পরিচিত ভোজ্যতেলের দাম। তবে উৎপাদনকারী দেশগুলোতে নতুন মৌসুমের ফসল ওঠার আগে বাড়তি উৎপাদন ও মজুদ ছাড়তেই গত দুই মাস ধরে কিছুটা নিম্নমুখী হয়েছে পণ্যটির বুকিং দর। 

ইনডেক্স মুন্ডির তথ্যমতে, আন্তর্জাতিক বাজারে আজ সর্বশেষে ১৫ জুন পর্যন্ত অপরিশোধিত পাম অয়েলের বুকিং দর ছিল টনপ্রতি ১ হাজার ২৯০ ডলার। যদিও চলতি বছরের মার্চে ছিল ১ হাজার ৭৭৭ ডলার, এপ্রিলে ১ হাজার ৬৮৩ ও মে মাসে ছিল ১ হাজার ৭১৭ ডলার। 

অন্যদিকে সর্বশেষ লেনদেনে সয়াবিনের বুকিং দর ছিল ১ হাজার ৭২৮ ডলার। গত মার্চে এর টনপ্রতি বুকিং দর ছিল ১ হাজার ৯৫৭ ডলার, এপ্রিলে ১ হাজার ৯৪৮ ও মে মাসে ছিল ১ হাজার ৯৬৩ ডলার। এক্ষেত্রে দুই-আড়াই মাসের ব্যবধানে বিশ্ববাজারে পাম অয়েলের টনপ্রতি দাম কমেছে ৪৮৭ ডলার ও সয়াবিনের ২৩৫ ডলার।

এদিকে বিশ্ববাজারে ভোজ্যতেলের ধারাবাহিকভাবে দাম কমলেও এখনো এর কোনো প্রভাব নেই দেশীয় বাজারে। ভোগ্যপণ্যের বৃহৎ পাইকারি বাজার খাতুনগঞ্জে গতকাল বৃহস্পতিবার প্রতিমণ (৪০ দশমিক ৯০ লিটার) পাম অয়েল বিক্রি হয়েছে ৬ হাজার ৭০০ টাকা ও সয়াবিন বিক্রি হয়েছে ৭ হাজার ৭০০ টাকা দামে। গত দুই মাস ধরে খাতুনগঞ্জে ভোজ্যতেলের দামে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয় নি বলেন ব্যবসায়ীরা। 

ভোজ্যতেল আমদানিকারক প্রতিষ্ঠান সিটি গ্রুপের নির্বাহী পরিচালক (করপোরেট অ্যাফেয়ার্স) বিশ্বজিৎ সাহা বলেন, "দেশীয় বাজারে বর্তমানে যেসব ভোজ্যতেল বিক্রি হচ্ছে তা আন্তর্জাতিক বাজার থেকে কমপক্ষে তিন মাস আগে বুকিং করা পণ্য। ফলে বর্তমানে বাজারে থাকা পণ্যে দাম কমানোর সুযোগ নেই। কম দামে বুকিং করা পণ্য বাজারে পৌঁছালে ঠিকই তেলের দাম কমে যাবে। কারণ প্রতিযোগিতামূলক বাজারে কোনো পণ্যের দাম ইচ্ছেমতো বাড়িয়ে বিক্রি করার সুযোগ নেই।" 

খাতুনগঞ্জের ভোজ্যতেল ব্যবসায়ী ও ইসমাইল ট্রেডার্সের স্বত্বাধিকারী আব্দুর রাজ্জাকসহ আরো একাধিক ব্যবসায়ী বলেন, "আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির সাথে সাথে দেশীয় বাজারে ভোজ্যতেলের দাম বাড়িয়ে দেয় আমদানিকারকরা। কিন্তু আন্তর্জাতিক বাজারে কমলে দীর্ঘদিনেও দেশীয় বাজারে পণ্যটির দাম কমে না।"

এক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর তদারকি প্রয়োজন বলে মনে করেন এই ব্যবসায়ী। 

ভোজ্যতেল ব্যবসায়ীরা জানান, বিশ্ববাজারে চলতি মাস থেকে তিন মাস এগিয়ে এলসির ভোজ্যতেলের দাম নির্ধারণ হয়। যদিও দেশের ব্যবসায়ীরা এক মাস আগের দাম প্রস্তাব করে ভোজ্যতেল বিক্রির দাম সমন্বয় করেন। বিশ্ববাজারে কোনো মাসে স্পট হিসেবে যে দামে ভোজ্যতেল বিক্রি হয় সেটি আসলে স্থানীয় বাজারের জন্য নির্ধারিত। স্পট মার্কেটে অধিকাংশ সময়ই দাম বেশি থাকায় ওই দামের সঙ্গে বাংলাদেশের বাজারে ভোজ্যতেলের দাম সমন্বয় করে আমদানিকারকরা অতিমুনাফা করছেন।

এদিকে বিশ্ববাজারে যখন ভোজ্যতেলের বুকিং দর কমছে, তখন বাংলাদেশে প্রতি লিটার সয়াবিন তেলের দাম ৭ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। তবে পাম অয়েলের দাম লিটারপ্রতি কমেছে ১৪ টাকা। ৯ জুন সরকারের সঙ্গে আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর বৈঠকে নতুন এ দাম ঠিক করা হয়। এর আগে সর্বশেষ গত ৫ মে ভোজ্যতেলের দাম বেঁধে দিয়েছিল সরকার। 

এই বিষয়ে বাংলাদেশ ভোজ্যতেল পাইকারি ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মাওলা বলেন, "দীর্ঘদিন ধরে বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম টানা ঊর্ধ্বমুখী ছিল। এখন দাম ধীরে ধীরে কমতির দিকে রয়েছে। এ কারণে ১৫ দিন পরপর দাম নির্ধারণ করা হলে ব্যবসায়ী ও ভোক্তারা লাভবান হবেন। আমরা এরই মধ্যে সরকারের সঙ্গে বিভিন্ন বৈঠকে এ বিষয়ে প্রস্তাব দিয়েছি।"

সরকার বিষয়টি নিয়ে আগামীতে সঠিক সিদ্ধান্তই নেবে বলে উল্লেখ করেন তিনি।

 

Related Topics

টপ নিউজ

ভোজ্যতেলের দাম / সয়াবিন তেল / পাম অয়েল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ
  • গ্রাফিক: টিবিএস
    টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি
  • সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
    ‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’
  • ছবি: টিবিএস
    মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা
  • ছবি: সংগৃহীত
    সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

Related News

  • বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বেড়ে ২০৪ টাকা
  • বিশ্বব্যাপী দাম কমেছে পাম অয়েলের, সরকারের বিলম্বে দেশে ভোক্তার বাড়তি খরচ
  • বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত ছাড়া ভোজ্যতেলের দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা: বাণিজ্য উপদেষ্টা
  • লিটারে সর্বোচ্চ ১৩ টাকা বাড়ল ভোজ্যতেলের দাম
  • সরকারি ঘোষণায় কমানো হলেও পাইকারিতে বেড়েছে পাম অয়েলের দাম

Most Read

1
রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

2
গ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি

3
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net