Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 26, 2026
ওমরাহ ভিসায় পুরো সৌদি আরব ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 June, 2022, 12:25 pm
Last modified: 11 June, 2022, 12:31 pm

Related News

  • হজযাত্রীরা যাতে হয়রানির শিকার না হন সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে: বিমানমন্ত্রী
  • এ বছরও হজের বিমান টিকিটে আবগারি শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত
  • সোমবার দুপুরের মধ্যে ভিসা আবেদন না করলে হজে যাওয়া অনিশ্চিত
  • হজযাত্রীদের জন্য ‘লাব্বায়েক’ অ্যাপ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
  • হজযাত্রীদের জন্য অ্যাপ 'লাব্বাইক', প্রিপেইড কার্ড ও রোমিং সুবিধা উদ্বোধন সোমবার

ওমরাহ ভিসায় পুরো সৌদি আরব ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

হজযাত্রীদের ভিসার মেয়াদ এক মাস থেকে বাড়িয়ে তিন মাস করা হয়েছে
টিবিএস রিপোর্ট
11 June, 2022, 12:25 pm
Last modified: 11 June, 2022, 12:31 pm
ছবি: আল-জাজিরা

অন্যান্য দেশের নাগরিকদের মতো বাংলাদেশি হজযাত্রীরাও এখন থেকে ওমরাহ ভিসা নিয়ে সৌদি আরবের পুরো দেশে ভ্রমণ করতে পারবেন। খবর MENAFN এর।

এছাড়া, হজযাত্রীদের ভিসার মেয়াদ এক মাস থেকে বাড়িয়ে তিন মাস করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুন) রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি সরকারের উদ্যোগে মক্কা যাওয়ার রুট উদ্বোধনকালে এ ঘোষণা দেন বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল-দুহাইলান।

অনুষ্ঠানে বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীসহ বাংলাদেশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত আরও বলেন, হজযাত্রীরা সরাসরি অনলাইনে ওমরাহ ভিসার জন্য আবেদন করতে পারবেন এবং একদিনের মধ্যেই তা পেয়ে যাবেন।

ইসা বিন ইউসুফ আল-দুহাইলান বলেন, "কুয়েতের পর বাংলাদেশই একমাত্র দেশ যাদেরকে আমরা অনলাইনে ওমরাহ ভিসার আবেদন করার সুযোগ দিচ্ছি। আবেদনের ২৪ ঘণ্টার মধ্যেই ভিসা পেয়ে যাবেন হজযাত্রীরা। এই ভিসার মেয়াদ থাকবে ৩ মাস। এই ভিসা নিয়ে তারা পুরো সৌদি আরবেই ভ্রমণ করতে পারবেন।"

প্রতিবেদন থেকে জানা গেছে, রুট টু মক্কা উদ্যোগের আওতায় সৌদি আরবের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা ঢাকা বিমানবন্দরে সম্পন্ন করা হচ্ছে। ফলে জেদ্দায় পৌঁছানোর পর কোনো বাংলাদেশি হজযাত্রীকে অপেক্ষা করতে হবে না। এমনকি যাত্রীদের ব্যাগ সরাসরি তাদের নিজ নিজ হোটেলে নিয়ে যাওয়া হবে।

ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেন, "এই উদ্যোগের ফলে হজযাত্রীদের কমপক্ষে ৯-১০ ঘণ্টা সাশ্রয় হবে।"

এ বছর বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং মরক্কো এই সুবিধা পাচ্ছে।

২০১৯ সালে বাদশাহ সালমান সৌদি আরবের "গেস্ট অফ গড সার্ভিস প্রোগ্রাম" এর অংশ হিসাবে হজযাত্রীদের যাত্রা সহজ করতে রুট টু মক্কা উদ্যোগ চালু করেন।
 
Related Topics

টপ নিউজ

হজযাত্রী / ওমরাহ হজ / ওমরাহ অ্যাপ / সৌদি ভিসা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  
  • বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১
  • ছবি: টিবিএস
    ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন
  • ছবি: সংগৃহীত
    হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের
  • ছবি: টিবিএস
    টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Related News

  • হজযাত্রীরা যাতে হয়রানির শিকার না হন সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে: বিমানমন্ত্রী
  • এ বছরও হজের বিমান টিকিটে আবগারি শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত
  • সোমবার দুপুরের মধ্যে ভিসা আবেদন না করলে হজে যাওয়া অনিশ্চিত
  • হজযাত্রীদের জন্য ‘লাব্বায়েক’ অ্যাপ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
  • হজযাত্রীদের জন্য অ্যাপ 'লাব্বাইক', প্রিপেইড কার্ড ও রোমিং সুবিধা উদ্বোধন সোমবার

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  

2
বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net