Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 09, 2026
ভারতে আবারও রিমান্ডে পি কে হালদার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 May, 2022, 07:40 pm
Last modified: 27 May, 2022, 07:47 pm

Related News

  • ইরান যুদ্ধ থামাতে পারে কেবল চীন–রাশিয়া–ভারত: মার্কিন অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স
  • ইরান যুদ্ধ বন্ধে কূটনীতিতে পাকিস্তানের তৎপরতা—ভারত কি সাইডলাইনে পড়ে যাচ্ছে?
  • ভারতে এলএনজি ও এলপিজি সরবরাহ নিয়ে আলোচনা রাশিয়ার
  • বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ভারত: দ্রৌপদী মুর্মু
  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে

ভারতে আবারও রিমান্ডে পি কে হালদার

পি কে হালদার ও তার সাথে গ্রেপ্তার হওয়ার আরও পাঁচজনকে ১১ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
টিবিএস রিপোর্ট
27 May, 2022, 07:40 pm
Last modified: 27 May, 2022, 07:47 pm

এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্সের সাবেক এমডিপ্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারসহ ছয়জনকে ১১ দিনের বিচার বিভাগীয় রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন কলকাতার একটি আদালত। 

শুক্রবার (২৭ মে) তাদের আদালতে হাজির করার পর বিচারপতি সৌভিক ঘোষ তাদের ৭ জুন পর্যন্ত রিমান্ডের আদেশ দেন। 

ভারতের কেন্দ্রীয় আর্থিক তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ছয়জনের জন্য ১৪ দিনের রিমান্ড চেয়েছিল। 

হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে বাংলাদেশ থেকে পালিয়ে আসা পিকে হালদারকে গত ১৪ মে কলকাতায় গ্রেপ্তার করা হয়। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সেদিন পিকে হালদারসহ ছয়জনকে গ্রেপ্তার করেছিল।

এরপর তাদের দুই দফায় মোট ১৪ দিনের রিমান্ডে নেয় ইডি। 

দুদকের তথ্যমতে, পিকে হালদার বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে অন্তত ১১ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন। 

দুদকের সূত্র জানিয়েছে, মামলার তদন্তকালে তারা এখন পর্যন্ত যে পরিমাণ অর্থ প্রতারণার কথা জানতে পেরেছেন, এ পরিমাণ আরও বেশি হতে পারে।

পিকে হালদার আইএলএফএসএল থেকে প্রায় ৩,৫০০ কোটি টাকা, এফএএস ফাইন্যান্স থেকে ২,২০০ কোটি টাকা, রিলায়েন্স ফাইন্যান্স থেকে ২,৫০০ কোটি টাকা এবং পিপলস লিজিং থেকে ৩ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন। 

দুদক সূত্রে জানা গেছে, হালদারের বিরুদ্ধে চারটি প্রতিষ্ঠানের কাছ থেকে প্রায় ২৮০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এ পর্যন্ত ৩৬টি মামলা করা হয়েছে। এ পর্যন্ত তিনটি মামলার চার্জশিট তৈরি করা হয়েছে, যা শিগগিরই জমা দেওয়া হবে।

আরও এক হাজার কোটি টাকা পাচারের ঘটনায় আরও ১৫টি মামলা দায়ের করা হতে পারে।

অন্যান্য বিভিন্ন অভিযোগের তদন্ত এখনও চলছে। সব তদন্ত শেষ হলে হালদার ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলার সংখ্যা ১০০ ছাড়িয়ে যেতে পারে।

ভারতের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের মতে, পিকে হালদার গ্রেপ্তারের আগে ভুয়া পরিচয় ব্যবহার করে ভারতে বসবাস করছিলেন।

Related Topics

টপ নিউজ

ভারত / পি কে হালদার / অর্থ আত্মসাৎ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স ও এএফপি
    যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিল ইরান, ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স
    দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

Related News

  • ইরান যুদ্ধ থামাতে পারে কেবল চীন–রাশিয়া–ভারত: মার্কিন অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স
  • ইরান যুদ্ধ বন্ধে কূটনীতিতে পাকিস্তানের তৎপরতা—ভারত কি সাইডলাইনে পড়ে যাচ্ছে?
  • ভারতে এলএনজি ও এলপিজি সরবরাহ নিয়ে আলোচনা রাশিয়ার
  • বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ভারত: দ্রৌপদী মুর্মু
  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে

Most Read

1
ছবি: রয়টার্স ও এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিল ইরান, ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প

2
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ

4
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

5
ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net