Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 19, 2026
মাতামুহুরী সংরক্ষিত বনে অবমুক্ত হলো উদ্ধারকৃত ভাল্লুক ছানা

বাংলাদেশ

বান্দরবান প্রতিনিধি 
25 May, 2022, 07:20 pm
Last modified: 25 May, 2022, 08:45 pm

Related News

  • প্রাণী প্রেমী শরীফ খান এবং এক আহত সবুজ ঘুঘুর গল্প
  • আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
  • কৃষি অর্থনীতির বন্ধু মেছো বিড়াল: এক জীবনে ৫০ লক্ষ টাকার ফসল রক্ষাকারী এক নীরব প্রহরী
  • এক ব্যক্তি নিহতের ঘটনায় ৩৫০টি ভাল্লুক গুলি করে মারায় সম্মতি স্লোভাকিয়া সরকারের
  • তিন মাস পর সুন্দরবনে ছুটছেন জেলেরা

মাতামুহুরী সংরক্ষিত বনে অবমুক্ত হলো উদ্ধারকৃত ভাল্লুক ছানা

‘আলীকদমের বিভিন্ন বনজঙ্গলে এখনও কয়েক প্রজাতির ভাল্লুক টিকে আছে। আগের মত ঘন বনজঙ্গল না থাকায় তারা অনেক সময় লোকালয়ে চলে আসে। আর এই সুযোগে একটি অসাধু চক্র চড়া দামে কিনে বাইরে পাচার করে’- জানান পরিবেশ কর্মী সলোমন ম্রো।
বান্দরবান প্রতিনিধি 
25 May, 2022, 07:20 pm
Last modified: 25 May, 2022, 08:45 pm
বনবিভাগের কাছে হস্তান্তর করার পর ভাল্লুক ছানা হাতে পরিবেশ কর্মী সলোমন ম্রো ও বনবিভাগের কর্মকর্তারা। ছবি: উসিথোয়াই মারমা/ টিবিএস

বান্দরবানের আলীকদম উপজেলার মাতামুহুরী সংরক্ষিত বনে একটি ভাল্লুক ছানা অবমুক্ত করা হয়েছে। প্রাণ-প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন 'সেইভ দ্য দ্য নেচার অব বাংলাদেশ' এর কর্মীরা স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে ছানাটি উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করার পর শনিবার অবমুক্ত করা হয় বলে জানিয়েছে বনবিভাগ।

বনবিভাগের আলীকদম উপজেলার মাতামহুরী রেঞ্জ কর্মকর্তা আবুল কাশেম জানান, ১৯ মে স্থানীয় কিছু পরিবেশ কর্মী এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার করে ভাল্লুক ছানাটিকে নিয়ে আসে। দুদিন বনবিভাগের হেফাজতে থাকার পর ২১মে সেটিকে মেনদোন ম্রো পাড়ার পাশে মাতামহুরী সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়। 

'সংরক্ষিত বনের যে অংশে অবমুক্ত করা হয় সেখানে আগে থেকে ভাল্লুক আছে। আশপাশে কোন লোকজনের নজরে আসারও সুযোগ নেই। সেখানে ভাল্লুক ছানাটি নিরাপদে থাকতে পারবে। বনবিভাগের অধীনে বন্যপ্রাণি নিয়ে কাজ করা আলাদা বিশেষজ্ঞ দল থাকলেও তারা বান্দরবানে নেই।' দলটি চট্টগ্রামে রয়েছে বলে জানান বনবিভাগের এই কর্মকর্তা।

ভাল্লুক ছানা উদ্ধারকারী সলোমন ম্রো বান্দরবানের আলীকদম উপজেলার বাসিন্দা। তিনি পরিবেশ ও প্রাণ-প্রকৃতি নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন 'সেইভ দ্য নেচার অব বাংলাদেশ' এর কর্মী।

বুধবার (২৫ মে) দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে সলোমন ম্রো বলেন, 'এক সপ্তাহ আগে থানচির মংক্যউ পাড়ার এক মারমা ব্যক্তির কাছ থেকে ঘরে পালার কথা বলে আলীকদমের একজন ম্রো ব্যক্তি পনের হাজার টাকায় একটি ভাল্লুক ছানা কিনে নিয়ে আসে। এটা জানার পর তাকে বুঝিয়ে আমরা তার কাছ থেকে ছানাটি উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করি। ভাল্লুক ছানাটির বয়স আনুমানিক পাঁচ থেকে ছয় মাস হবে।'

ঘরে খাবার দেওয়া হচ্ছে ভাল্লুক ছানাটিকে। ছবি: উসিথোয়াই মারমা/ টিবিএস

পরে বনবিভাগের লোকজন ভাল্লুক ছানাটিকে মাতামুহুরী সংরক্ষিত বনে অবমুক্ত করেন। 'আলীকদমের বিভিন্ন বনজঙ্গলে এখনও কয়েক প্রজাতির ভাল্লুক টিকে আছে। আগের মত ঘন বনজঙ্গল না থাকায় তারা অনেক সময় লোকালয়ে চলে আসে। আর এই সুযোগে একটি অসাধু চক্র চড়া দামে কিনে বাইরে পাচার করে'- জানান পরিবেশ কর্মী সলোমন ম্রো।

সলোমন ম্রো আরও বলেন, ঘরে পালার কথা বলে যিনি পনের হাজার টাকায় ভাল্লুক ছানাটি কিনে নিয়ে আসেন তাকে বনবিভাগের পক্ষ থেকে কিছু টাকা দেওয়া হবে। আগামী সোমবার তাকে বনবিভাগের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।

এদিকে আলীকদমের আরও কয়েকটি জায়গায় বিপন্ন প্রজাতির হনুমান, ভাল্লুক ও কাছিম পাচার হওয়ার অপেক্ষায় আছে এমন খবর পেয়ে বনবিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে বলে জানান 'সেইভ দ্য নেচার অব বাংলাদেশ' এর সভাপতি মোয়াজ্জেম হোসেন রিয়াদ।

এসব ব্যাপারে কাজ করতে বুধবার আলীকদমে নিজেই এসেছেন জানিয়ে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে মোয়াজ্জেম হোসেন রিয়াদ বলেন, 'ইতিমধ্যে আমরা জানতে পেরেছি আলীকদমে কোন একটি জায়গায় আরও তিনটি ভাল্লুক ধরা পড়েছে। তার মধ্যে দুটি চট্টগ্রামে রিয়াজউদ্দিন বাজারের এক ব্যবসায়ী কিনে নিয়েছেন খবর পেয়েছি। এগুলো উদ্ধারের জন্য বিভিন্ন জায়গায় সোর্স লাগানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকেও জানানো হয়েছে।'

আলীকদম উপজেলায় কয়েকটি অসাধু চক্র বিভিন্ন সময় বন্যপ্রাণি পাচার করে থাকে। এখানে বন্যপ্রাণি নিয়ে একটি ভয়াবহ ধ্বংসজজ্ঞ চলছে। চট্টগ্রাম বন্দর দিয়ে এগুলো বাইরে পাচারও হয়ে থাকে। বনবিভাগের মধ্যে আলাদাভাবে বন্যপ্রাণি নিয়ে কাজ করা ও দেখভাল করার জন্য কেউ না থাকায় এখানকার বন্যপ্রাণির বেশি ক্ষতি হচ্ছে বলে জানান পরিবেশ কর্মী মোয়াজ্জেম হোসেন রিয়াদ।

Related Topics

টপ নিউজ

বন্যপ্রাণি / ভাল্লুক / ভাল্লুক ছানা উদ্ধার / জীব বৈচিত্র্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে
  • একই ফ্রেমে সাম্প্রতিক সময়ের চার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, লিজ ট্রস, ঋষি সুনাক ও কিয়ার স্টারমার। এদের সবারই প্রধানমন্ত্রিত্ব বেশিদিন টেকেনি। ছবি: গেটি/ ভায়া দ্য গার্ডিয়ান
    অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?
  • এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
    বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • ছবি: রয়টার্স
    প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪
  • ফাইল ছবি: সংগৃহীত
    হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Related News

  • প্রাণী প্রেমী শরীফ খান এবং এক আহত সবুজ ঘুঘুর গল্প
  • আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
  • কৃষি অর্থনীতির বন্ধু মেছো বিড়াল: এক জীবনে ৫০ লক্ষ টাকার ফসল রক্ষাকারী এক নীরব প্রহরী
  • এক ব্যক্তি নিহতের ঘটনায় ৩৫০টি ভাল্লুক গুলি করে মারায় সম্মতি স্লোভাকিয়া সরকারের
  • তিন মাস পর সুন্দরবনে ছুটছেন জেলেরা

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে

2
একই ফ্রেমে সাম্প্রতিক সময়ের চার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, লিজ ট্রস, ঋষি সুনাক ও কিয়ার স্টারমার। এদের সবারই প্রধানমন্ত্রিত্ব বেশিদিন টেকেনি। ছবি: গেটি/ ভায়া দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?

3
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
বাংলাদেশ

বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের

4
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net