Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 14, 2026
৩০৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, এনএসইউ-এর ৬ ট্রাস্টির ভ্রমণে নিষেধাজ্ঞা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 May, 2022, 08:00 pm
Last modified: 24 May, 2022, 08:42 pm

Related News

  • অর্থ আত্মসাত মামলা: স্ট্রেচারে করে ঢাকার আদালতে পদ্মা ব্যাংকের সাবেক কর্মকর্তা
  • ৫০০ কোটি টাকা আত্মসাৎ: সাবেক রাষ্ট্রপতি ও এস আলমের বিরুদ্ধে দুদকে ইসলামী ব্যাংকের অভিযোগ
  • সুনির্দিষ্ট মামলা ছাড়া খায়রুল হককে গ্রেপ্তার ও হয়রানি না করার আদেশ বহাল
  • অর্থ আত্মসাতের মামলা: ঢাকা ব্যাংকের সাবেক ৪ কর্মকর্তার ২০ বছরের কারাদণ্ড
  • বেনজীর আহমেদকে ফিরিয়ে আনার চেষ্টায় দুদকের কোনো গাফিলতি নেই: বিশেষ তদন্ত মহাপরিচালক

৩০৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, এনএসইউ-এর ৬ ট্রাস্টির ভ্রমণে নিষেধাজ্ঞা

বিশ্ববিদ্যালয়ের জন্য জমি কেনার সময় ৩০৩ কোটি ৮২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ৫ মে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপ-পরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী।
টিবিএস রিপোর্ট
24 May, 2022, 08:00 pm
Last modified: 24 May, 2022, 08:42 pm
ছবি- সংগৃহীত

৩০৩ কোটি ৮২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) ছয় ট্রাস্টির ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

অভিযুক্তরা হলেন বোর্ডের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ, আশালয় হাউজিং অ্যান্ড ডেভেলপারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিন মোহাম্মদ হিলালী এবং ট্রাস্টি বোর্ডের চার সদস্য এম এ কাশেম, বেনজির আহমেদ, রেহানা রহমান ও মোহাম্মদ শাহজাহান।

মঙ্গলবার (২৪ মে) দুপুরে ঢাকার সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশের আদালতে দুর্নীতি দমন কমিশনের এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন দুদকের আদালত পরিদর্শক আমিনুল ইসলাম।

এর আগে রোববার হাইকোর্ট এনএসইউ এর চার ট্রাস্টি - কাশেম, বেনজির, রেহানা এবং শাহজাহানের জামিনের আবেদন নাকচ করে দেন।

বিশ্ববিদ্যালয়ের জন্য জমি কেনার সময় ৩০৩ কোটি ৮২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ৫ মে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপ-পরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী।

ট্রাস্টি বোর্ডের চার সদস্য ছাড়াও বোর্ডের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ ও আশালয় হাউজিং অ্যান্ড ডেভেলপারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিন মোহাম্মদ হিলালীকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও শিক্ষা মন্ত্রণালয়কে না জানিয়ে ট্রাস্টি বোর্ডের কয়েকজন সদস্যের সম্মতিতে ক্যাম্পাস উন্নয়নের আড়ালে টাকা আত্মসাৎ করা হয়।

তাদের বিরুদ্ধে অভিযোগ, কম দামে জমি কেনা সত্ত্বেও অর্থ আত্মসাতের উদ্দেশ্যে তারা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে (এফডিআর) বিক্রেতার কাছ থেকে নগদ টাকা নেওয়ার জন্য উচ্চ ক্রয়মূল্য রেকর্ড করে। পরে এই এফডিআর সম্পূর্ণ প্রত্যাহার করে তারা।

প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্ট ২০১০ এর অধীনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ গভর্নিং বডি হলো ট্রাস্টি বোর্ড।

Related Topics

টপ নিউজ

নর্থ সাউথ ইউনিভার্সিটি / অর্থ আত্মসাৎ / দুদক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এআই
    জুলাই-জুনের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার
  • ছবি: সংগৃহীত
    ‘গুলি করি, মরে একটা…বাকিডি যায় না, স্যার’ বলা সেই ইকবালসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • ড. আক্তার হোসেন। ছবি: সংগৃহীত
    বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশের সরকারি কেনাকাটার তথ্য প্রকাশসহ সিএজি-র স্বায়ত্তশাসনের তাগিদ যুক্তরাষ্ট্রের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
  • নাজমুল হাসান মামুন ওরফে 'বোমারু মামুন'। ছবি: টিবিএস
    ছাত্রাবস্থায় ফেসবুকে ‘জিহাদের দাওয়াত’ নিয়ে যেভাবে নব্য জেএমবির ‘বোমারু’ হয়ে উঠলেন মামুন

Related News

  • অর্থ আত্মসাত মামলা: স্ট্রেচারে করে ঢাকার আদালতে পদ্মা ব্যাংকের সাবেক কর্মকর্তা
  • ৫০০ কোটি টাকা আত্মসাৎ: সাবেক রাষ্ট্রপতি ও এস আলমের বিরুদ্ধে দুদকে ইসলামী ব্যাংকের অভিযোগ
  • সুনির্দিষ্ট মামলা ছাড়া খায়রুল হককে গ্রেপ্তার ও হয়রানি না করার আদেশ বহাল
  • অর্থ আত্মসাতের মামলা: ঢাকা ব্যাংকের সাবেক ৪ কর্মকর্তার ২০ বছরের কারাদণ্ড
  • বেনজীর আহমেদকে ফিরিয়ে আনার চেষ্টায় দুদকের কোনো গাফিলতি নেই: বিশেষ তদন্ত মহাপরিচালক

Most Read

1
ছবি: এআই
বাংলাদেশ

জুলাই-জুনের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘গুলি করি, মরে একটা…বাকিডি যায় না, স্যার’ বলা সেই ইকবালসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

3
ড. আক্তার হোসেন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলাদেশের সরকারি কেনাকাটার তথ্য প্রকাশসহ সিএজি-র স্বায়ত্তশাসনের তাগিদ যুক্তরাষ্ট্রের

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

6
নাজমুল হাসান মামুন ওরফে 'বোমারু মামুন'। ছবি: টিবিএস
বাংলাদেশ

ছাত্রাবস্থায় ফেসবুকে ‘জিহাদের দাওয়াত’ নিয়ে যেভাবে নব্য জেএমবির ‘বোমারু’ হয়ে উঠলেন মামুন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net