Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 10, 2026
কাজের কাজী তিনি, অকাজে মেজাজী

বাংলাদেশ

খান রুহুল রুবেল
24 May, 2022, 10:45 am
Last modified: 24 May, 2022, 11:27 am

Related News

  • কবি নজরুলের ৫০ বছর ধরে বাক্সবন্দী ছবি, প্রথম প্রকাশ্যে এল টিবিএসের হাত ধরে
  • ঢাকায় কবি নজরুলকে সমাহিত করা হয়েছিল পরিবার ও ভারত সরকারকে না জানিয়েই?
  • নজরুলের প্রতিকৃতি: বিস্মৃত এক আলোকচিত্রী
  • হাদির জানাজা পড়াবেন বড় ভাই আবু বকর, দাফন করা হবে কবি নজরুলের সমাধি চত্বরে
  • যেভাবে বিখ্যাত ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ রচিত হয়

কাজের কাজী তিনি, অকাজে মেজাজী

কবিতা নিয়ে বেশি কিছু বলার সুযোগ নেই। আগেই কৈফিয়ত দিয়ে রেখেছেন- "অমর কাব্য তোমরা লিখিও, বন্ধু, যাহারা আছ সুখে!"
খান রুহুল রুবেল
24 May, 2022, 10:45 am
Last modified: 24 May, 2022, 11:27 am

[ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তার জন্মবার্ষিকী উপলক্ষ্যেই এ লেখা) 

১। 'না প্রেমিক না বিপ্লবী' নন। তিনি সম্পূর্ণ প্রেমিক, সম্পূর্ণ বিপ্লবী।

২। বাংলা কবিতার প্রথম ব্লকবাস্টার। বিশ্বাস না হলে, তার মতো "সাহিত্য করার পয়সায়"  কলকাতা শহরে পারলে গাড়ি কিনে হাঁকিয়ে দেখাও।

৩। কবি, বক্তা, গায়ক,পত্রলেখক, গীতিকার ও 'লম্পট' হিসেবে সফল।

৪। গেরুয়া পাঞ্জাবী, ধুতি, ফেজ টুপি ও পানীয় হিসেবে চায়ের শ্রেষ্ঠ বিজ্ঞাপনদাতা।

পরিবারের সাথে

৫। ভোটপ্রার্থী রাজনীতিবিদ ও সেনা হাবিলদার হিসেবে চূড়ান্ত ফ্লপ,  গল্পকার ও প্রাবন্ধিক হিসেবে আধাআধি সচেষ্ট। সাহিত্যের সব দিক ধরবার প্রতি করুণ শঙ্খের মতো সচেষ্ট হয়েছিলেন। সমান হয়নি, এক জীবনে সব হয়না। রবীন্দ্রনাথকে "খুন" করবার কিংবদন্তি দুঃসাহস তাই দূরেই রয়ে গেছে।

৬। আলোড়ন, আলোড়ন আর আলোড়ন। যেমন জীবনে, তেমন সাহিত্যে। সমস্তক্ষণ দুরন্ত, প্রবল। বুদ্ধদেব বসুর সেই আদুরে ভৎসর্না, যে তিনি আর বড় হননি, চিরকাল এক প্রতিভাবান বালকই থেকে গেছেন; কথাটা সত্য। ইতিবাচক অর্থে বা নেতিবাচক, যেভাবেই কথাটা ভাবা হোক, ব্যাখ্যা যার যার নিজস্ব।

৭।  সদা সৃষ্টিশীল। সদা মত্ততা। সচেতন বা অসচেতন দুই অর্থেই, সৃষ্টির দিকে মনোযোগ না দিয়েই, ফলে প্রচুর অপচয়, চারদিকে। অবশ্য, অপচয় তাকেই মানায়। দুই হাতে ধরে রাখবার জায়গা তার ছিল না, কেননা এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী, আর হাতে রণতূর্য!

৮। মাত্রাবৃত্তের মাস্টারম্যান। ছন্দে বিস্ময়করভাবে সহজ, সতেজ, সহজাত। এক রবীন্দ্রনাথের বিপুল দৈর্ঘ্য বাদ দিলে, তুলনাহীন!

৯। শুধু কবি ছিলেন না, তার সঙ্গে ছিল "কবিজীবন", মধুসূদনের পর দ্বিতীয় আইকন।

শিষ্যদের সাথে সংগীত সাধনায় নজরুল

১০। বাঁশী হাতে ইতিহাসের দ্বিতীয় জনপ্রিয়তম পুরুষ। তার থেকে বেশি জনপ্রিয় ছিলেন শুধু শ্রীকৃষ্ণ।

১১। সম্পূর্ণ আলাদা সাহিত্য-চরিত্রের ও সমবয়সী হয়েও, জীবনানন্দ দাশের প্রথম গ্রন্থকে প্রবলভাবে প্রভাবিত করেছিলেন। তিনি সম্ভবত সেটা জানতেন না। জীবনানানন্দ দাশও যেমন জানতেন না, উন্মাদ কাজী নজরুল ইসলামের পর তিনিই হয়ে উঠেছেন বাঙালি কবিদের তৃতীয় তীর্থ।

১২। মুঠোতে পুষেছিলেন পারস্যের কবিদের সমাধিক্ষেত্র। কত বিজ্ঞজন পণ্ডিত পারস্যের কবিদের অনুবাদ করেছেন, বেপরোয়া নজরুলের মতো হলো না কারোরই। তিনিই মহত্তম! আঙুলে যদি মদিরা না থাকে, শুধু তরলে নেশা জমে না।

১৩। 'বিদ্রোহী' কবিতাটিই বাংলা কবিতার ইতিহাসে শ্রেষ্ঠ রোম্যান্টিক কবিতা। এমনকি রবীন্দ্রনাথেও এর সমতূল্য রোম্যান্টিসিজম নেই।

১৪। কবিতা নিয়ে বেশি কিছু বলার সুযোগ নেই। আগেই কৈফিয়ত দিয়ে রেখেছেন- "অমর কাব্য তোমরা লিখিও, বন্ধু, যাহারা আছ সুখে!"

১৫। রাজা বারবার জেলে দিয়েছেন, ফলে কবি হিসেবে 'রাজকীয়'।

১৬। সকলেই বলছিলেন, নজরুল বড় বেশি কথা বলছে। তাই ৪২ বছর বয়সে সমস্ত কথা বলা বন্ধ করে দেন।

১৭। "দৃষ্টিতে আর হয় না সৃষ্টি আগের মতো গোলাপ ফুল/কথায় সুরে ফুল ফুটাতাম, হয় না এখন আর সে ভুল॥"

১৮। আঠারো অনুচ্ছেদ শেষ করি। নজরুল চিরকালের আঠারো। শুভ জন্মদিন কাজী, কাজের কাজী তিনি, অকাজে মেজাজী।

  • লেখক- কবি, প্রাবন্ধিক, গল্পকার
     

Related Topics

টপ নিউজ

কাজী নজরুল ইসলাম / জাতীয় কবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
    রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল
  • ছবি: সংগৃহীত
    ‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
  • গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
    চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য
  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
  • নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
    ‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

Related News

  • কবি নজরুলের ৫০ বছর ধরে বাক্সবন্দী ছবি, প্রথম প্রকাশ্যে এল টিবিএসের হাত ধরে
  • ঢাকায় কবি নজরুলকে সমাহিত করা হয়েছিল পরিবার ও ভারত সরকারকে না জানিয়েই?
  • নজরুলের প্রতিকৃতি: বিস্মৃত এক আলোকচিত্রী
  • হাদির জানাজা পড়াবেন বড় ভাই আবু বকর, দাফন করা হবে কবি নজরুলের সমাধি চত্বরে
  • যেভাবে বিখ্যাত ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ রচিত হয়

Most Read

1
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত

3
গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
ফিচার

চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য

4
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

5
নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
আন্তর্জাতিক

‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net