Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 02, 2026
বন্দর থেকে পণ্য খালাস সহজীকরণ করতে আরো বেশি প্রতিষ্ঠানকে সুবিধা দিতে যাচ্ছে এনবিআর 

বাংলাদেশ

রিয়াদ হোসেন
12 May, 2022, 10:00 am
Last modified: 12 May, 2022, 11:02 am

Related News

  • অগ্নিকাণ্ডের প্রায় এক বছর পরও কার্গো জট সামলাতে হিমশিম খাচ্ছে ঢাকা বিমানবন্দর
  • ব্যবসা সহজ করতে পণ্য খালাসে অহেতুক বিলম্ব নয়, কাস্টমসকে এনবিআরের নির্দেশ
  • ঢাকা বিমানবন্দরে কার্গো জট, নতুন করে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ
  • জ্বালানি সংকটে মোংলা বন্দরে পণ্য খালাস স্থবির, লোকসানের মুখে আমদানিকারকরা
  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য

বন্দর থেকে পণ্য খালাস সহজীকরণ করতে আরো বেশি প্রতিষ্ঠানকে সুবিধা দিতে যাচ্ছে এনবিআর 

২০১৯ সালে পরীক্ষামূলকভাবে তিনটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে এইও সুবিধা প্রদান করে এনবিআর। তবে চার বছর পার হলেও আলোচ্য প্রতিষ্ঠানগুলো এ সুবিধা তেমন নিতে পারেনি।
রিয়াদ হোসেন
12 May, 2022, 10:00 am
Last modified: 12 May, 2022, 11:02 am
ছবি-মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস

ট্রাস্টেড আমদানিকারক প্রতিষ্ঠানকে আমদানিকৃত পণ্য বন্দরে পরীক্ষার জন্য সময় নষ্ট না করে সরাসরি ওয়্যারহাউজ কিংবা কারখানায় নিয়ে যাওয়ার সুযোগ দেওয়া সংক্রান্ত অথোরাইজড ইকোনমিক অপারেটর (এইও) সুবিধা বিস্তৃত করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস বিভাগ।  

এ লক্ষ্যে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর কাছে গত এপ্রিল মাসে আবেদন চায় কাস্টমস বিভাগ। কাস্টমস বিভাগের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ইতিমধ্যে প্রায় ৩০টি প্রতিষ্ঠান এইও হওয়ার জন্য আবেদন করেছে। চলতি মাসের শেষ নাগাদ আবেদনকারীদের মধ্য থেকে নির্দিষ্ট ক্রাইটেরিয়া পূরণ করা প্রতিষ্ঠানগুলোকে এই সুবিধার আওতায় আনা হবে।

সুবিধার আওতায় থাকা প্রতিষ্ঠানগুলো আমদানিকৃত পণ্য তাদের ঘোষণার ভিত্তিতে বন্দরে কাস্টমস সংক্রান্ত পরীক্ষা ছাড়াই সরাসরি তাদের গুদামে কিংবা কারখানায় নিতে পারবে। প্রয়োজন মনে করলে কাস্টমস বিভাগের কর্মকর্তারা ওই আমদানিকারকের কারখানায় গিয়ে পণ্য পরীক্ষা করবেন। 

এতে আমদানিকারকের পণ্য পরীক্ষার জন্য যে বাড়তি সময় বন্দরে থাকতে হতো, তা লাগবে না। ফলে আমদানিকারকের খরচ কমে যাবে, যা দেশের ব্যবসা-বাণিজ্য সহজ করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে।

২০১৯ সালে পরীক্ষামূলকভাবে তিনটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে এ সুবিধা দেওয়ার মাধ্যমে এইও পদ্ধতি চালু করে এনবিআর। এগুলো হলো স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

তবে খোঁজ নিয়ে জানা গেছে, চার বছর পার হলেও আলোচ্য প্রতিষ্ঠানগুলো এ সুবিধা তেমন নিতে পারেনি। এর পেছনে প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি এনবিআরের কাস্টমস বিভাগেরও প্রস্তুতির ঘাটতি ছিল। 

এমন পরিস্থিতিতে নতুন করে প্রতিষ্ঠানগুলোকে এইও সুবিধার আওতায় আনার পর যথাযথভাবে কার্যকর করা যাবে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে। 

তিনটি প্রতিষ্ঠানকে দেওয়া এ সুবিধার অতীত অভিজ্ঞতা কেমন, এমন প্রশ্নে এনবিআরের কাস্টমস বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'তিনটি প্রতিষ্ঠান পুরোদমে এ কাজ শুরু করতে পারেনি।

তবে বিদ্যমান সমস্যাগুলো সমাধান করে তা বিস্তৃত করার জন্য সম্প্রতি এনবিআর চেয়ারম্যান মহোদয় আমাদের নির্দেশনা দিয়েছেন।'

এনবিআরের এইও সংক্রান্ত কার্যক্রম দেখভাল করছে বাংলাদেশ শুল্ক মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেট। এই অফিসের কমিশনার মোহাম্মদ এনামুল হক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'এইও বাস্তবায়ন করার জন্য প্রতিষ্ঠানগুলোর নিজস্ব ভ্যাট (ভ্যালু অ্যাডেড ট্যাক্স) সফটওয়্যার থাকার শর্ত রয়েছে। কিন্তু প্রতিষ্ঠানগুলোর এই সফটওয়্যার ছিল না।'

'আবার এজন্য আমাদের যে নিজস্ব প্রস্তুতির দরকার ছিল, বিশেষত কাস্টমস হাউজগুলোতে ডেডিকেডেট টিম থাকার দরকার, তা ছিলো না। এখন ওইসব সমস্যা ওভারকাম করেছি।' 

তিনি বলেন, 'এখন এসব সমস্যার সমাধান করে আগামী অর্থবছর নাগাদ পুরোদমে এ কাজ শুরু করা যাবে বলে আশা করছি। ইতিমধ্যে নতুন করে প্রায় ৩০টি প্রতিষ্ঠানের আবেদন এসেছে। চলতি মাস শেষে যাচাই-বাছাই করে শর্ত পূরণ করা আবেদনকারীদের এইও হিসেবে ঘোষণা দেওয়া হবে।'

মূলত ট্রাস্টেড ব্যবসায়ীদেরকে এ সুবিধা দিচ্ছে এনবিআর। কিছু ক্রাইটেরিয়ার ভিত্তিতে তা ঠিক করা হয়। কাস্টমস, ভ্যাট ও আয়কর আইনের আওতায় স্যাটিসফ্যাকটরি কমপ্লায়েন্স রেকর্ড থাকা, আবেদনকারীর পূর্ববর্তী তিন বছর প্রমাণিত অপরাধমুক্ত থাকা, কোন রাজস্ব বকেয়া নেই এবং কোন মামলায় জরিমানার পরিমাণ মোট মূল্যের এক শতাংশের কম থাকা এর মধ্যে অন্যতম।

এছাড়া আবেদনকারী প্রতিষ্ঠানের অনুমোদিত মূলধন ১৫ কোটি এবং পরিশোধিত মূলধন হতে হবে ৫ কোটি টাকা, আর আমদানির পরিমাণ হতে হবে বছরে কমপক্ষে ৫ কোটি টাকা।

এনবিআর সূত্র জানায়, এইও হলে আমদানিকৃত পণ্য চালান সরাসরি বন্দর থেকে তারা কারখানা বা গুদামে নিয়ে যেতে পারবেন। তার দেওয়া ঘোষণা অনুযায়ী শুল্কায়ন হবে। আমাদের কোন অবজারভেশন থাকলে কর্মকর্তারা ওই প্রিমিজেস এ গিয়ে পণ্য কায়িক পরীক্ষা করতে পারবেন। এর বাইরেও তারা কিছু সুবিধা পাবেন। 

বাংলাদেশের যদি বিশ্বের অন্য কোন দেশের সঙ্গে এইও সংক্রান্ত মিউচ্যুয়াল রিকগনিশন এগ্রিমেন্ট থাকে – সেক্ষেত্রে এইও সুবিধাভোগী অন্য দেশেও একই সুবিধা পাবেন।

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি শামস মাহমুদ এনবিআরের এমন উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন। তার মতে, এ সুবিধা অন্যান্য প্রতিষ্ঠান পেলে তা ব্যবসা সহজ করার ক্ষেত্রে ভূমিকা রাখবে।  

 

Related Topics

টপ নিউজ

পণ্য খালাস / এনবিআর লটারি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
    টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে
  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
    অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
    ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

Related News

  • অগ্নিকাণ্ডের প্রায় এক বছর পরও কার্গো জট সামলাতে হিমশিম খাচ্ছে ঢাকা বিমানবন্দর
  • ব্যবসা সহজ করতে পণ্য খালাসে অহেতুক বিলম্ব নয়, কাস্টমসকে এনবিআরের নির্দেশ
  • ঢাকা বিমানবন্দরে কার্গো জট, নতুন করে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ
  • জ্বালানি সংকটে মোংলা বন্দরে পণ্য খালাস স্থবির, লোকসানের মুখে আমদানিকারকরা
  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

2
ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
আন্তর্জাতিক

টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

4
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী

5
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
আন্তর্জাতিক

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net