Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 24, 2026
বৃষ্টিতেও ঈদ জামাত ঘিরে জনসমুদ্রে পরিণত ঐতিহাসিক শোলাকিয়া

বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
03 May, 2022, 12:45 pm
Last modified: 03 May, 2022, 12:50 pm

Related News

  • বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় জামাত অনুষ্ঠিত
  • জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত
  • সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে
  • সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরার সদর উপজেলা ও মুন্সীগঞ্জের ৫ গ্রামে ঈদের জামাত
  • কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহে মুসল্লিদের ঢল, কড়া নিরাপত্তায় অনুষ্ঠিত জামাত

বৃষ্টিতেও ঈদ জামাত ঘিরে জনসমুদ্রে পরিণত ঐতিহাসিক শোলাকিয়া

বৃষ্টির মধ্যেও দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে আগত ৩ লাখের বেশি মুসল্লি জামাতে অংশ নেন বলে জানিয়েছেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
03 May, 2022, 12:45 pm
Last modified: 03 May, 2022, 12:50 pm
ছবি: টিবিএস

বৃষ্টির মধ্যেই পবিত্র ঈদুল ফিতরের জামাতকে ঘিরে জনসমুদ্রে পরিণত হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠ। মঙ্গলবার (০৩ মে) সকাল ১০টায় শোলাকিয়া ১৯৫তম ঈদের জামাত অনুষ্ঠিত হয়। বৃহৎ এ ঈদ জামাতকে ঘিরে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয় স্থানীয় প্রশাসন।

জামাতে ইমামতি করেন মাওলানা শোয়াইব আহমেদ। বাংলাদেশ ইসলাহুল মুসলেমিন পরিষদের চেয়ারম্যান মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ জামাতে ইমামতি করার কথা থাকলেও অসুস্থতাজনিত কারণে তিনি জামাতে আসতে পারেননি।

নামাজ শুরুর আগেই শুরু হয় বৃষ্টি। তবে বৃষ্টির মধ্যেও দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে আগত ৩ লাখের বেশি মুসল্লি জামাতে অংশ নেন বলে জানিয়েছেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।

ছবি: টিবিএস

রেওয়াজ অনুযায়ী, নামাজ শুরুর ১৫ মিনিট আগে পর পর তিনবার শটগানের গুলি ছুড়ে মুসল্লিদের নামাজে দাঁড়ানোর সংকেত দেওয়া হয়। সকাল সাড়ে ৮টার মধ্যেই কানায় কানায় পরিপূূর্ণ হয়ে উঠে শোলাকিয়া মাঠ।

জামাতে কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, জেলা পরিষদের প্রশাসক মো. জিল্লুর রহমান ও পৌরসভার মেয়র মাহমুদ পারভেজসহ সকল শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন। অনেক মুসল্লি মাঠে জায়গা না পেয়ে আশপাশের সড়ক, বাসাবাড়ি ও নরসুন্দা নদীর পাড়ে নামাজ আদায় করেন।

ছবি: টিবিএস

নামাজ শেষে বাংলাদেশসহ সারাবিশ্বের মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

এদিকে, শোলাকিয়ায় ঈদের জামাতে মুসল্লিদের অংশগ্রহণ নিশ্চিত করতে শোলাকিয়া স্পেশাল এক্সপ্রেস ট্রেন নামে দুটি বিশেষ ট্রেন চালু করে বাংলাদেশ রেলওয়ে। একটি ট্রেন কিশোরগঞ্জের ভৈরব থেকে ভোর ৬টায় ছেড়ে সকাল ৮টায় কিশোরগঞ্জ স্টেশনে আসে। অন্যটি ভোর পৌনে ৬টায় ময়মনসিংহ থেকে ছেড়ে সকাল সাড়ে ৮টায় কিশোরগঞ্জে পৌঁছায়। এ দুইটি ট্রেন দুপুর ১২টায় আবার আগত মুসল্লিদের নিয়ে কিশোরগঞ্জ থেকে ভৈরব ও ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যায়।

উল্লেখ্য, শোলাকিয়া ঈদগাহ মাঠে ২০১৬ সালের ৭ জুলাই জঙ্গি হামলার ঘটনায় দুই পুলিশ সদস্য, এক নারী এবং এক জঙ্গিসহ চারজন নিহত হন। ওই হামলায় আহত হন পুলিশসহ ১৬ মুসল্লি। এরপর থেকেই জামাতকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করে স্থানীয় প্রশাসন।
 
Related Topics

টপ নিউজ

শোলাকিয়া ঈদ্গাহ / ঈদের জামাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • ছবি: রয়টার্স
    ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ
  • ছবি: সংগৃহীত
    রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’
  • ফাইল ছবি: টিবিএস
    নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

Related News

  • বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় জামাত অনুষ্ঠিত
  • জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত
  • সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে
  • সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরার সদর উপজেলা ও মুন্সীগঞ্জের ৫ গ্রামে ঈদের জামাত
  • কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহে মুসল্লিদের ঢল, কড়া নিরাপত্তায় অনুষ্ঠিত জামাত

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

3
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

4
ছবি: রয়টার্স
বাংলাদেশ

ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ

5
ছবি: সংগৃহীত
খেলা

রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’

6
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net