Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 25, 2026
প্রধানমন্ত্রীর নির্দেশে খেলার মাঠই থাকছে তেঁতুলতলা মাঠ: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 April, 2022, 02:50 pm
Last modified: 28 April, 2022, 03:14 pm

Related News

  • উদ্বোধনের পরেও শিশুরা খেলতে পারে না বনানীর দুটি পার্কে
  • স্বস্তি ফিরেছে তেঁতুলতলায়
  • ‘জানতাম প্রধানমন্ত্রীর কানে পৌঁছালে এখানে থানা হবে না’
  • কলাবাগানের শিশুরা কি হারাচ্ছে তেঁতুলতলা খেলার মাঠ?
  • তেঁতুলতলা কখনোই খেলার মাঠ ছিল না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর নির্দেশে খেলার মাঠই থাকছে তেঁতুলতলা মাঠ: স্বরাষ্ট্রমন্ত্রী

"মাঠে চলমান নির্মাণকাজ বন্ধ করা হবে। তবে মাঠের মালিকানায় থাকবে পুলিশ।"
টিবিএস রিপোর্ট
28 April, 2022, 02:50 pm
Last modified: 28 April, 2022, 03:14 pm

প্রধানমন্ত্রীর নির্দেশে রাজধানীর কলাবাগান এলাকার তেঁতুলতলা মাঠে থানাভবন নির্মাণ হবে না। ফলে সেটি খেলার মাঠ হিসেবেই থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।  

আজ সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি বলেন, "মাঠে চলমান নির্মাণকাজ বন্ধ করা হবে। তবে মাঠের মালিকানায় থাকবে পুলিশ।"

এর আগে তেঁতুলতলা খেলার মাঠ ইস্যুতে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন নগরবিদ ইকবাল হাবিব ও পরিবেশবিদ সৈয়দা রিজওয়ানা হাসানসহ বিশিষ্ট নাগরিকরা।

উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ডের অধীন তেঁতুলতলা মাঠটি দীর্ঘদিন ধরে শিশুদের খেলার মাঠ হিসেবে এবং জানাজার মতো অন্যান্য সামাজিক কর্মকাণ্ডের জন্য ব্যবহৃত হয়ে আসছে।

এরপর ২০২০ সালে একটি সাইনবোর্ড লাগিয়ে সেখানে থানার জন্য স্থান নির্ধারণ করা হয়েছে উল্লেখ করে কলাবাগান পুলিশ। বাসিন্দারা অবিলম্বে সেই পদক্ষেপের প্রতিবাদ করে, সাইনবোর্ড অপসারণ করে এবং আগের মতো জায়গাটি ব্যবহার করতে থাকে।

দীর্ঘদিনের চালিয়ে আসা প্রতিবাদের অংশ হিসেবে রোববার (২৪ এপ্রিল) সকাল ১০টা ৪৬ মিনিটে ফেসবুকে এক মিনিট ৩২ সেকেন্ডের জন্য লাইভে তেঁতুলতলা মাঠের পরিস্থিতি সম্প্রচার করেন এলাকার বাসিন্দা সৈয়দা রত্না। রত্না 'তেঁতুলতলা মাঠ রক্ষা'র অন্যতম আন্দোলনকারী।

একপর্যায়ে সৈয়দা রত্না ও তার ছেলে, ১৭ বছর বয়সী মোহাম্মদ ঈসা আবদুল্লাহকে আটক করে পুলিশ। মা-ছেলেকে দীর্ঘ ১০ ঘণ্টার ওপর জেলহাজতে আটকে রাখার পর মুচলেকা দিয়ে ছেড়ে দেয় পুলিশ।

এরপর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে, বিশেষত ফেসবুকে এ দুজনের আটকের ঘটনা নিয়ে প্রচুর লেখালেখি হচ্ছে। অপ্রাপ্তবয়স্ক আব্দুল্লাহকে প্রাপ্তবয়স্কদের হাজতে আটক রাখা নিয়ে সর্বত্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে।

ব্যাপক প্রতিবাদের মুখে কলাবাগান থানা ভবনের জন্য তেঁতুলতলা মাঠের পরিবর্তে বিকল্প জায়গা খোঁজার নির্দেশনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। যদিও তখনো মাঠটিতে নির্মাণকাজ অব্যাহত রাখে পুলিশ।

এদিকে থানা ভবনের নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে এসে কলাবাগান তেঁতুলতলা মাঠ স্থানীয় ও শিশু-কিশোরদের ফিরিয়ে দেওয়া না হলে বুধবার কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন মানবাধিকার কর্মী, পরিবেশকর্মী, সাংস্কৃতিক কর্মী ও স্থানীয়রা।

তেঁতুলতলাকে খেলার মাঠ হিসেবে ব্যবহারের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এরপর মাঠের সীমানা ঘেঁষে ১৪টি দেশীয় গাছ রোপণ করা হয়।

 
 
 
 

Related Topics

টপ নিউজ

তেঁতুলতলা খেলার মাঠ / তেঁতুলতলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অলঙ্করণ: টিবিএস
    কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    করদাতাদের আয়, ব্যয় ও সম্পদ ট্র্যাকিংয়ে ডেটাভিত্তিক ব্যবস্থার পরিকল্পনা এনবিআরের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মানি এক্সচেঞ্জে ডলার বিক্রির নতুন দর ১২৬.৫০ টাকা
  • গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কা নগরীতে যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সইয়ের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ফাইল ছবি: রয়টার্স
    ইরানকেও মক্কা প্রতিরক্ষা জোটে যুক্ত হওয়ার আমন্ত্রণ সৌদি-পাকিস্তান-তুরস্কের, দাবি প্রতিবেদনের
  • ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। ছবি: পিটিআই
    ফ্রান্সে মোদি-ট্রাম্প বৈঠকের আগে ভারতের একটাই শর্ত ছিল, ‘সাংবাদিকরা প্রশ্ন করতে পারবেন না’: মার্কিন রাষ্ট্রদূত
  • ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
    ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস

Related News

  • উদ্বোধনের পরেও শিশুরা খেলতে পারে না বনানীর দুটি পার্কে
  • স্বস্তি ফিরেছে তেঁতুলতলায়
  • ‘জানতাম প্রধানমন্ত্রীর কানে পৌঁছালে এখানে থানা হবে না’
  • কলাবাগানের শিশুরা কি হারাচ্ছে তেঁতুলতলা খেলার মাঠ?
  • তেঁতুলতলা কখনোই খেলার মাঠ ছিল না: স্বরাষ্ট্রমন্ত্রী

Most Read

1
অলঙ্করণ: টিবিএস
ফিচার

কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

করদাতাদের আয়, ব্যয় ও সম্পদ ট্র্যাকিংয়ে ডেটাভিত্তিক ব্যবস্থার পরিকল্পনা এনবিআরের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

মানি এক্সচেঞ্জে ডলার বিক্রির নতুন দর ১২৬.৫০ টাকা

4
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কা নগরীতে যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সইয়ের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানকেও মক্কা প্রতিরক্ষা জোটে যুক্ত হওয়ার আমন্ত্রণ সৌদি-পাকিস্তান-তুরস্কের, দাবি প্রতিবেদনের

5
ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

ফ্রান্সে মোদি-ট্রাম্প বৈঠকের আগে ভারতের একটাই শর্ত ছিল, ‘সাংবাদিকরা প্রশ্ন করতে পারবেন না’: মার্কিন রাষ্ট্রদূত

6
ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
বাংলাদেশ

ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net