Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
কলাবাগান খেলার মাঠ: ফেইসবুকে শুভানুধ্যায়ীদের অভিনন্দন ও ধন্যবাদের বন্যায় ভাসছেন মা-ছেলে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 April, 2022, 06:30 pm
Last modified: 25 April, 2022, 06:35 pm

Related News

  • হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার আবুল বারকাত, আটকে গেল কারামুক্তি
  • দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
  • জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি হেনস্তার অভিযোগ; এসআই ক্লোজড, তদন্তের আশ্বাস
  • এসপি পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি
  • গ্রাহকের অজান্তে ক্রেডিট কার্ড ব্যবহার করে অর্থ আত্মসাৎ, সাবেক ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

কলাবাগান খেলার মাঠ: ফেইসবুকে শুভানুধ্যায়ীদের অভিনন্দন ও ধন্যবাদের বন্যায় ভাসছেন মা-ছেলে

টানা ১০ ঘণ্টা আটক রাখার পরে মুচলেকা নিয়ে কলাবাগান থানা পুলিশ রত্না ও আবদুল্লাহকে ছেড়ে দেয়। এরপর স্বস্তির নিঃশ্বাস ছাড়েন সবাই। এরপর প্রতিবাদের স্থলে জায়গা করে নেয় তাদের প্রতি অভিনন্দন ও শ্রদ্ধা জানানোর পোস্ট।
টিবিএস রিপোর্ট
25 April, 2022, 06:30 pm
Last modified: 25 April, 2022, 06:35 pm
আটকের ঘটনায় প্রতিবাদ জানানোর পর এবার সৈয়দা রত্নাকে অভিনন্দনের বন্যায় ভাসিয়ে দিচ্ছেন তার ফেইসবুক বন্ধুরা। ছবি: সংগৃহীত

দীর্ঘ ১০ ঘণ্টা জেলহাজতে কাটাতে হয়েছে নিজেদের অধিকারের পক্ষে কথা বলার কারণে। এ সময়টুকুতে সৈয়দা রত্না ও তার ছেলে মোহাম্মদ ঈসা আবদুল্লাহর যেমন কষ্ট হয়েছে, তেমনিভাবে তাদের পরিস্থিতি নিয়ে উৎকণ্ঠিত ছিলেন শুভানুধ্যায়ীরাও।

গতকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে, বিশেষত ফেইসবুকে এ দুজনের আটকের ঘটনা নিয়ে প্রচুর লেখালেখি হয়েছে। এসব লেখায় মানুষ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন, ঘটনার বিরুদ্ধে বিক্ষোভ জানিয়েছেন।

টানা ১০ ঘণ্টা আটক রাখার পরে মুচলেকা নিয়ে কলাবাগান থানা পুলিশ রত্না ও আবদুল্লাহকে ছেড়ে দেয়। তখন স্বস্তির নিঃশ্বাস ছাড়েন সবাই। এরপর প্রতিবাদের স্থলে জায়গা করে নেয় তাদের প্রতি অভিনন্দন ও শ্রদ্ধা জানানোর পোস্ট।

অনেকেই ফেইসবুকে মা-ছেলের মুক্তিতে অভিনন্দনজ্ঞাপন করে পোস্ট করেছেন। সৈয়দা রত্নার পরিচিতজনেরা তার টাইমলাইনে তাকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে নানা কিছু লিখছেন। কেউ কেউ আবার তাকে ট্যাগ করেও পোস্ট করছেন।

ফেইসবুকে সৈয়দা রত্নার প্রোফাইল ঘুরে দেখা যায়, কেবল গত এক ঘণ্টাতেই তাকে নিয়ে ১০টির বেশি পোস্ট করেছেন তার ফেইসবুক বন্ধু ও অনুসারীরা। তারও অনেক আগে থেকেই তার টাইমলাইনে অভিনন্দন, ধন্যবাদ, ও লাল-সালামের বন্যা বইয়ে দিচ্ছেন সবাই।

এর আগে গ্রেপ্তারে খবরের পর তার টাইমলাইনে একইভাবে প্রতিবাদমূলক পোস্ট করতে শুরু করেন ফেইসবুক বন্ধুরা। তারা রত্না ও তার ছেলের অবিলম্বে মুক্তি দাবি করেন।

সৈয়দা রত্নার ফেইসবুক টাইমলাইন থেকে দেখা যায়, গতকাল রোববার (২৪ এপ্রিল) সকাল ১০টা ৪৬ মিনিটে ফেইসবুকে এক মিনিট ৩২ সেকেন্ডের জন্য লাইভে তেঁতুলতলা মাঠের পরিস্থিতি সম্প্রচার করেন তিনি। তার ওই লাইভ ভিডিওতে অনেক পুলিশ সদস্যকে দেখা যায়।

ওই মাঠে এত পুলিশের উপস্থিতির বিষয়ে সৈয়দা রত্না ভিডিওতে বিস্ময় প্রকাশ করেন। এসময় কয়েকজন ব্যক্তিকে তাদের পরিচয় জিজ্ঞেস করলে তারা উগ্রস্বরে রত্নাকে ভিডিও বন্ধ করতে বলেন। এরপর কয়েকজন পুলিশ সদস্যকেও এগিয়ে এসে ধমকের সুরে ভিডিও বন্ধ করার আদেশ দিতে দেখা যায়।

গতকালের পর থেকে এরপর আর সৈয়দ রত্নার ফেইসবুকে তার ব্যক্তিগত কোনো অ্যাক্টভিটি পাওয়া যায়নি। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এখনো ক্রমাগত অভিনন্দনেই ডুবে আছে তার ফেইসবুক।

Related Topics

টপ নিউজ

কলাবাগান / সৈয়দা রত্না / গ্রেপ্তার / বিক্ষোভ / তেঁতুলতলা মাঠ / তেঁতুলতলা / খেলার মাঠ / পুলিশ / সামাজিক যোগাযোগমাধ্যম / ফেইসবুক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

Related News

  • হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার আবুল বারকাত, আটকে গেল কারামুক্তি
  • দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
  • জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি হেনস্তার অভিযোগ; এসআই ক্লোজড, তদন্তের আশ্বাস
  • এসপি পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি
  • গ্রাহকের অজান্তে ক্রেডিট কার্ড ব্যবহার করে অর্থ আত্মসাৎ, সাবেক ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

Most Read

1
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

4
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

5
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net