Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 19, 2026
ঢাকায় ২৩ লাখ মানুষ পাবেন কলেরার টিকা: স্বাস্থ্য অধিদপ্তর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 April, 2022, 12:30 pm
Last modified: 13 April, 2022, 02:16 pm

Related News

  • উপকূলীয় এলাকার লবণাক্ত পানি বাড়াচ্ছে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি: গবেষণা
  • দেশের ঝুঁকিপূর্ণ ১৪ এলাকায় কলেরার টিকা দেওয়া শুরু
  • দেশে ৩০-৪৯ বছর বয়সী প্রতি ১৩ নারীর একজনের সময়ের আগেই মেনোপজ হয়: আইসিডিডিআর,বি
  • নতুন পলিসি ব্রিফের সতর্কবার্তা: টিকাদানের ঘাটতি বাংলাদেশে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ঝুঁকি আরও বাড়াতে পারে 
  • ঢাকার শিশুদের ‘স্ক্রিন আসক্তি’: দিনে ব্যয় প্রায় ৫ ঘণ্টা, বাড়ছে স্থূলতা ও মানসিক ঝুঁকি: গবেষণা

ঢাকায় ২৩ লাখ মানুষ পাবেন কলেরার টিকা: স্বাস্থ্য অধিদপ্তর

কলেরার জন্য ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত রাজধানীর পাঁচটি স্থানে কলেরার টিকা দেওয়া হবে। এ জায়গাগুলো হলো, যাত্রাবাড়ি, দক্ষিণখান, মিরপুর, মোহাম্মদপুর, সবুজবাগ।
টিবিএস রিপোর্ট
13 April, 2022, 12:30 pm
Last modified: 13 April, 2022, 02:16 pm
ছবি: সংগৃহীত

ডায়রিয়া ও কলেরার প্রাদুর্ভাব রোধে ঢাকায় ২৩ লাখ মানুষকে কলেরার টিকা দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 

স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বুধবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জানিয়েছেন, এ বছর দেশে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। 

নাজমুল ইসলাম বলেন, "ডায়রিয়ায় এ বছর আমরা চারটি মৃত্যুর তথ্য পেয়েছি। । ঢাকা ও ঢাকার আশেপাশের জেলাগুলোতে ডায়রিয়ার প্রকোপ বেশি।"

তিনি জানান, একবছর বয়স থেকে প্রাপ্তবয়স্ক সব বয়সীরা কলেরার টিকা পাবেন। শুধু গর্ভবতী নারীদের টিকা দেওয়া হবে না। 

কলেরার জন্য ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত রাজধানীর পাঁচটি স্থানে কলেরার টিকা দেওয়া হবে। এ জায়গাগুলো হলো, যাত্রাবাড়ি, দক্ষিণখান, মিরপুর, মোহাম্মদপুর, সবুজবাগ।

মে মাসে টিকার প্রথম ডোজ দেওয়া হবে, জুন মাসে দেওয়া হবে দ্বিতীয় ডোজ। নির্দিষ্ট  কিছু এলাকায় কলেরার টিকা দেওয়া হবে, টিকা দিতে রেজিস্ট্রেশন করার প্রয়োজন হবে না।

সারাদেশে কেন কলেরার টিকা দেওয়া হবে না এমন প্রশ্নের জবাবে নাজমুল ইসলাম বলেন, "কলেরার টিকার এখন খুব সংকট। আমাদের এখানে প্রাদুর্ভাব দেখা দেওয়ায় নাইজেরিয়ার বরাদ্দ থেকে টিকা নিয়ে আমাদের দেওয়া হয়েছে।"

অনিরাপদ পানি, সাপ্লাই লাইনে কিন্তু সমস্যার কারণে রাজধানী ঢাকার মধ্যে যাত্রাবাড়ি এলাকায় সবচেয়ে বেশি রোগী বলে উল্লেখ করেন তিনি। 

তবে, আইসিডিডিআর,বি বলছে ডায়রিয়ায় মৃত্যু হয়েছে ২৯ জনের। 

এ প্রসঙ্গে নাজমুল ইসলাম বলেন, "আমাদের কাছে এখনো আনুষ্ঠানিক ভাবে সেই তথ্য হস্তান্তর করেনি আইসিডিডিআর,বি। করলে আমরা সেগুলো বিশ্লেষণ করে দেখবো।" 

জনসাধারণকে বিশুদ্ধ পানি পানের এবং ডায়রিয়া হলে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার পরামর্শ দেন তিনি। 

Related Topics

টপ নিউজ

ডায়রিয়ায় মৃত্যু / কলেরা টিকা / আইসিডিডিআর,বি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার
    চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার
  • ছবি: সংগৃহীত
    আনুষ্ঠানিকভাবে বিশ্ব পারমাণবিক পরিবারে প্রবেশ করল বাংলাদেশ
  • বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা
    বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা
  • কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলা কানাডা ও ইউরোপের মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার বিষয়ে কথা বলছেন। ছবি: রয়টার্স
    কানাডার পর ইইউর ‘সহযোগী সদস্য’ হতে পারে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডও, ইইউ পার্লামেন্ট প্রেসিডেন্টের ইঙ্গিত
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    ‘স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেব’: ঢাকার ১০১ চুক্তি পর্যালোচনা নিয়ে নয়াদিল্লি
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    বসুন্ধরায় গড়ে উঠছে ২৪ তলা ভবনের সমান উঁচু নাগরদোলা ‘ঢাকা আই’ 

Related News

  • উপকূলীয় এলাকার লবণাক্ত পানি বাড়াচ্ছে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি: গবেষণা
  • দেশের ঝুঁকিপূর্ণ ১৪ এলাকায় কলেরার টিকা দেওয়া শুরু
  • দেশে ৩০-৪৯ বছর বয়সী প্রতি ১৩ নারীর একজনের সময়ের আগেই মেনোপজ হয়: আইসিডিডিআর,বি
  • নতুন পলিসি ব্রিফের সতর্কবার্তা: টিকাদানের ঘাটতি বাংলাদেশে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ঝুঁকি আরও বাড়াতে পারে 
  • ঢাকার শিশুদের ‘স্ক্রিন আসক্তি’: দিনে ব্যয় প্রায় ৫ ঘণ্টা, বাড়ছে স্থূলতা ও মানসিক ঝুঁকি: গবেষণা

Most Read

1
চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার
বাংলাদেশ

চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আনুষ্ঠানিকভাবে বিশ্ব পারমাণবিক পরিবারে প্রবেশ করল বাংলাদেশ

3
বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা
অর্থনীতি

বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা

4
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলা কানাডা ও ইউরোপের মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার বিষয়ে কথা বলছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কানাডার পর ইইউর ‘সহযোগী সদস্য’ হতে পারে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডও, ইইউ পার্লামেন্ট প্রেসিডেন্টের ইঙ্গিত

5
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেব’: ঢাকার ১০১ চুক্তি পর্যালোচনা নিয়ে নয়াদিল্লি

6
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

বসুন্ধরায় গড়ে উঠছে ২৪ তলা ভবনের সমান উঁচু নাগরদোলা ‘ঢাকা আই’ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net