Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
স্বাধীনতা দিবসে ৩০ কিলোমিটার পদযাত্রা করবে ‘অভিযাত্রী’ 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 March, 2022, 10:05 am
Last modified: 24 March, 2022, 10:06 am

Related News

  • স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
  • স্বাধীনতা দিবসে যশোর কারাগারে ১,৪৫৫ বন্দির জন্য বিশেষ খাবার ও বিনোদনের ব্যবস্থা
  • পাকবাহিনীর গুলিতে চুরমার হয়ে যায় নবদম্পতি রণজিৎ ও রানীর সব স্বপ্ন
  • দোয়া করেছি, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব যেন টিকে থাকে: স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে জামায়াতের আমির
  • জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও  প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে ৩০ কিলোমিটার পদযাত্রা করবে ‘অভিযাত্রী’ 

তারা ঢাকার বিভিন্ন স্থান অতিক্রম করে সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার হয়ে জাতীয় স্মৃতিসৌধ গিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাবে।
টিবিএস রিপোর্ট
24 March, 2022, 10:05 am
Last modified: 24 March, 2022, 10:06 am
প্রতীকী ছবি

শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপনের লক্ষ্যে পর্বতারোহীদের সংগঠন 'অভিযাত্রী' 'শোক থেকে শক্তি: অদম্য পদযাত্রা ২০২২' শিরোনামে প্রায় ৩০ কিলোমিটার পদযাত্রা করবে।

১৯৭১ সালে একদল অভিযাত্রী দেশমাতার মুক্তির অভিপ্রায়ে বিশ্ব-বিবেক জাগরণ পদযাত্রায় হেঁটে যে অসামান্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন সেই ইতিহাসকে সবার মাঝে ছড়িয়ে দিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত এ আয়োজন করবে। 

বুধবার রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজকরা এ বিষয়ে বিস্তারিত বলেন। এ বছর এ পদযাত্রার যৌথভাবে আয়োজন করবে 'অভিযাত্রী' ও 'মুক্তিযুদ্ধ জাদুঘর'।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পদযাত্রার সংগঠক জাকারিয়া বেগ বলেন, ২৬ মার্চের প্রত্যুষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জাতীয় সঙ্গীতের সমবেত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হবে এ আয়োজন। স্বাধীন বাংলার পতাকা হাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আমতলা গেটের সামনে যাবে অভিযাত্রীদল।

তিনি জানান, তারা ঢাকার বিভিন্ন স্থান অতিক্রম করে সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার হয়ে জাতীয় স্মৃতিসৌধ গিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাবে। সেখানে তারা তারুণ্যের দৃপ্ত শপথ পাঠ করে ঢাকার উদ্দেশে রওনা দিবে।

এছাড়াও ঢাকার পাশাপাশি পাবনা, মৌলভীবাজার, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া ও লালমনিরহাটে পদযাত্রার আয়োজন করবে স্ব স্ব অঞ্চলের সংগঠকরা।

সংবাদ সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক প্রমুখ।

উল্লেখ্য, 'অভিযাত্রী' বিগত ৯ বছর ধরে শহীদ মিনার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত পদযাত্রা করে আসছে। তারা ২০১৩ সালে স্বাধীনতার বিয়াল্লিশ বছরে বিয়াল্লিশ কিলোমিটার পথ হেঁটে একাত্তরের উত্তাল দিনগুলো স্মরণ করে।

Related Topics

টপ নিউজ

অভিযাত্রী / পদযাত্রা / স্বাধীনতা দিবস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • ছবি: এমিরেটস এয়ারলাইনসের সৌজন্যে
    এভিয়েশনে ঝাঁকুনি দিয়েছে ইরান যুদ্ধ, সংঘাত দীর্ঘ হলে যেভাবে বদলাবে বিমানযাত্রা
  • ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
    ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
  • সৌদি আরবের রাস তানুরায় ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে একটি ড্রোন হামলার পর সৌদি আরামকোর তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স
    যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান

Related News

  • স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
  • স্বাধীনতা দিবসে যশোর কারাগারে ১,৪৫৫ বন্দির জন্য বিশেষ খাবার ও বিনোদনের ব্যবস্থা
  • পাকবাহিনীর গুলিতে চুরমার হয়ে যায় নবদম্পতি রণজিৎ ও রানীর সব স্বপ্ন
  • দোয়া করেছি, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব যেন টিকে থাকে: স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে জামায়াতের আমির
  • জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও  প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

4
ছবি: এমিরেটস এয়ারলাইনসের সৌজন্যে
আন্তর্জাতিক

এভিয়েশনে ঝাঁকুনি দিয়েছে ইরান যুদ্ধ, সংঘাত দীর্ঘ হলে যেভাবে বদলাবে বিমানযাত্রা

5
ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
আন্তর্জাতিক

ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া

6
সৌদি আরবের রাস তানুরায় ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে একটি ড্রোন হামলার পর সৌদি আরামকোর তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net