Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 21, 2026
মা-ছেলের পরিবেশবান্ধব ‘কাগজের কলম’   

বাংলাদেশ

তানভীর তানিম
17 March, 2022, 10:50 am
Last modified: 17 March, 2022, 10:55 am

Related News

  • ভালোভাবে ফিরে আসার লক্ষ্যে উৎপাদন বন্ধ করছে ধুঁকতে থাকা ‘ইকোনো’ বলপেন
  • ক্যাফে রিভার ফ্রন্ট: তুরাগপারে এক কন্টেইনার রেস্তরাঁর গল্প
  • ঝরনাকলমপ্রেমীরা ফাউন্টেন পেনের দিন ফিরিয়ে আনতে চান!
  • 'মাস্টার অফ ফাউন্টেন পেন' মহব্বত মোস্তফা
  • কাগজের কলম, সঙ্গে উদ্ভিদের বীজ! যেভাবে শুরু এক আশ্চর্য বলপয়েন্ট কলমের যাত্রা

মা-ছেলের পরিবেশবান্ধব ‘কাগজের কলম’   

যেহেতু কাঁচামাল হিসেবে এ কলমের ৯৫% পর্যন্ত কাগজ, ফলে খুব সহজে মাটিতে মিশে যেতে পারে এটি। মাত্র ১০ টাকার বিনিময়ে অভিনব এই কলমকে ব্যাগবন্দি করতে পারবে যে কেউ।
তানভীর তানিম
17 March, 2022, 10:50 am
Last modified: 17 March, 2022, 10:55 am

বইমেলায় প্রবেশকালেই দেখা মেলে এক যুবকের, যিনি ফোল্ডিং টেবিল পেতে কতগুলো কলম নিয়ে বসে আছেন। এই টেবিলের সামনের দিকে তাকাতেই একটি লেখার উপর চোখ আটকে যায়। সাধারণ সাদা কাগজের পোস্টারে সেখানে লেখা 'কাগজের কলম'।

কলেজ শিক্ষার্থী মীর নাঈম আলম শুভ পরিবেশবান্ধব এই কলমের উদ্যোক্তা। কলমের নামও দিয়েছেন তিনি, তার উদ্দেশ্যের সাথে মিলিয়ে- 'শুভ পরিবেশ বান্ধব কলম'। এই কলমের প্রায় পুরোটাই কাগজের তৈরি। প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়েছে বাঁশ।

পরিবেশবান্ধব এই কলমগুলোর উদ্ভাবক শুভর মা নাসিমা আখতার। আর কলমগুলো বিক্রয়-বিপণনের কাজ করেন শুভ। কেবল বইমেলা উপলক্ষে সুদূর যশোর থেকে ঢাকায় এসেছেন শুভ, সঙ্গে মায়ের বানানো পরিবেশবান্ধব কলম।

যেহেতু কাঁচামাল হিসেবে এ কলমের ৯৫% পর্যন্ত কাগজ, ফলে খুব সহজে মাটিতে মিশে যেতে পারে এটি। একইসাথে দামের দিক থেকেও কলমগুলো সহজলভ্য। মাত্র ১০ টাকার বিনিময়ে অভিনব এই কলমকে ব্যাগবন্দি করতে পারবে যে কেউ।

নিজের কলম সম্পর্কে বলতে গিয়ে শুভ জানান, "আমাদের সংসারে যখন অভাব চারদিক থেকে গ্রাস করছিল, তখনই আম্মু এই উদ্যোগ নিয়ে সাফল্য পায়। এভাবে কলম বিক্রি করে আমাদের অভাব যেমন লাঘব হচ্ছে, সেই সাথে উপকৃত হচ্ছে পরিবেশও।"

পেটের দায়ে শুরু করলেও শুভদের মূল লক্ষ্য যে পরিবেশ সংরক্ষণ, তা ফুটে উঠল তার কথাবার্তায়। আলাপচারিতার মাঝে বারবার বলছিলেন পরিবেশের কথা, পরিবেশকে বাঁচানোর কথা।

তিনি বলেন, "প্রতিটি শিক্ষার্থীকে লেখাপড়ার কাজে কলম ব্যবহার করতে হয়। এই কলম ব্যবহারের পর ফেলে দিলে তা কিন্তু নষ্ট হয় না, গলার কাঁটার মতো বিধে থাকে। অন্যদিকে, আমাদের কলমটি পরিবেশবান্ধব, সহজেই মাটির সাথে মিশে গিয়ে সুস্থ পরিবেশ বজায় থাকে। এ কারণেই এ কাজের মধ্যে এগিয়ে আসা।"
 
Related Topics

টপ নিউজ

পরিবেশ বান্ধব / কলম / পরিবেশবান্ধব কলম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: হিন্দুস্তান টাইমস
    ২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী
  • ছবি: সংগৃহীত
    দীর্ঘ বিলম্ব কাটিয়ে চট্টগ্রামে গতি পাচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প
  • ছবি: সংগৃহীত
    সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের প্রকাশ্যে বীরত্ব, আড়ালে কার্টারের মতো পরাজিত হওয়ার ভয়
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
    আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

Related News

  • ভালোভাবে ফিরে আসার লক্ষ্যে উৎপাদন বন্ধ করছে ধুঁকতে থাকা ‘ইকোনো’ বলপেন
  • ক্যাফে রিভার ফ্রন্ট: তুরাগপারে এক কন্টেইনার রেস্তরাঁর গল্প
  • ঝরনাকলমপ্রেমীরা ফাউন্টেন পেনের দিন ফিরিয়ে আনতে চান!
  • 'মাস্টার অফ ফাউন্টেন পেন' মহব্বত মোস্তফা
  • কাগজের কলম, সঙ্গে উদ্ভিদের বীজ! যেভাবে শুরু এক আশ্চর্য বলপয়েন্ট কলমের যাত্রা

Most Read

1
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দীর্ঘ বিলম্ব কাটিয়ে চট্টগ্রামে গতি পাচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের প্রকাশ্যে বীরত্ব, আড়ালে কার্টারের মতো পরাজিত হওয়ার ভয়

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
আন্তর্জাতিক

আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net