Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 13, 2026
পাকিস্তান-এর ট্রাভেল স্টার্টআপ ‘ফাইন্ড মাই এডভেঞ্চার’ অধিগ্রহণ করল গোযায়ান

বাংলাদেশ

টিবিএস ডেস্ক
01 March, 2022, 06:10 pm
Last modified: 02 March, 2022, 02:50 pm

Related News

  • ২.৩ বিলিয়ন ডলারে বাংলাদেশি-আমেরিকান নিহাদের নেতৃত্বাধীন স্টার্টআপ ‘ইজিক্যাটার’ কিনছে উবার
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • বয়স ২১ হলেই মাত্র ৪ শতাংশ সুদে স্টার্ট-আপ ঋণের যোগ্য হবেন বাংলাদেশিরা: কেন্দ্রীয় ব্যাংক
  • বাংলাদেশের স্টার্টআপ জোয়ারে কি ভাটা পড়েছে?
  • গ্রামের জন্য এক নেটফ্লিক্স: ভারতের স্টার্ট-আপগুলোর আগ্রহের কেন্দ্রে গ্রাম

পাকিস্তান-এর ট্রাভেল স্টার্টআপ ‘ফাইন্ড মাই এডভেঞ্চার’ অধিগ্রহণ করল গোযায়ান

টিবিএস ডেস্ক
01 March, 2022, 06:10 pm
Last modified: 02 March, 2022, 02:50 pm

গোজায়ান টিম। ছবি: সংগৃহীত

বাংলাদেশের কোন ট্রাভেল-টেক কোম্পানি হিসেবে দেশের বাইরের কোন কোম্পানি অধিগ্রহণ করার ঘটনা এই প্রথম। দক্ষিণ এশিয়ার অন্যতম ক্রমবর্ধনশীল স্টার্টআপ প্রযুক্তি ভিত্তিক কোম্পানি 'গোযায়ান' এবার পাকিস্তান-এ তাদের কার্যক্রম শুরু করতে চলেছে। 

বাংলাদেশের পর্যটন শিল্পকে ডিজিটাল প্লাটফর্মে নিয়ে আসার লক্ষ্যে ২০১৭ সালে গোযায়ান যাত্রা শুরু করে। প্রথমে ফ্লাইট বুকিং সার্ভিস দিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে হোটেল, বাস এবং ট্যুর বুকিং সার্ভিসের সমন্বয়ে ভ্রমণপিপাশুদের একটি পরিপূর্ণ অভিজ্ঞতা দিয়ে যাচ্ছে এ প্রতিষ্ঠানটি। বিগত বছরে করোনা মহামারির প্রকোপের মাঝেও কোম্পানিটি এর ব্যাবসা কয়েকগুণ বড় করতে সক্ষম হয়।

গোযায়ান-এর এই সম্প্রসারণের পেছনে বিনিয়োগ করেছে বিশ্বের অন্যতম বৃহৎ বিনিয়োগকারী প্রতিষ্ঠান  ডি এস টি গ্লোবাল। এর সাথে আরও যোগ দেয় নরডস্টার পার্টনারস এবং "পেব্যাক" এর প্রতিষ্ঠাতা আলেক্সান্ডার রিটওয়েগার। গত বছর কোম্পানিটি প্রায় ২২ কোটি টাকার বিদেশি বিনিয়োগ পায়। বিনিয়োগকারীদের মধ্যে ছিল ওয়েভমেকার পার্টনারস,  ১৯৮২ ভেঞ্চারস, ইটারেটিভ, সেঞ্চুরি ওক ক্যাপিটাল ইত্যাদি বৃহৎ বিনিয়োগকারী প্রতিষ্ঠান। এর আগে গোযায়ান-এ বিনিয়োগ করে ব্র্যাক ওসাইরিস ইমপ্যাক্ট ভেঞ্চারস।   

গোযায়ান শুরু থেকেই প্রযুক্তির সাহায্যে পর্যটন খাতের সমস্যা সমাধানের পেছনে কাজ করে যাচ্ছে। পাকিস্তান-এ সম্প্রসারণের পেছনে মূল কারণ হচ্ছে দুটি দেশের মানুষের ইন্টারনেট ব্যবহার এবং ভ্রমন বুকিং এর ক্ষেত্রে সামঞ্জস্য। তাই এই অধিগ্রহণ দক্ষিণ এশিয়ায় পর্যটনখাতের পরিবর্তনের বড় প্রভাবক হিসেবে কাজ করবে। 

গোযায়ান এর প্রধান নির্বাহী কর্মকর্তা রিদওয়ান হাফিজ বলেন, "শুধুমাত্র দেশীয় কোম্পানি নয়, আঞ্চলিক এমনকি বৈশ্বিক কোম্পানি প্রতিষ্ঠা করার সক্ষমতা বাংলাদেশের আছে এবং এই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। এই অধিগ্রহণ এর ফলে আমাদের সামনে একটি অনেক বড় বাজার উন্মুক্ত হয়েছে যা পুরো বিশ্বের জনসংখ্যার পাঁচ শতাংশের সমান। যে স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিলাম, তার বাস্তবায়নের শুরুটা হচ্ছে এখন।" 

প্রযুক্তির সাহায্যে ভ্রমণকে আরও সহজ করে তুলতে গোযায়ান প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। পাকিস্তান-এর ট্রাভেল কোম্পানি অধিগ্রহণের মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার পর্যটনখাতে কোম্পানিটি বড় ভূমিকা রাখতে পারবে। 
 
Related Topics

টপ নিউজ

স্টার্ট-আপ / গোজায়ান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক
    এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে কড়া ভিসা নীতি: বাংলাদেশসহ একাধিক দেশের শিক্ষার্থীদের ভর্তির অফার বাতিল করছে বিশ্ববিদ্যালয়গুলো
  • মোংলা সমুদ্রবন্দর। ছবি: বাসস
    মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জে গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী ‘ডাকাত সাহেব’
  • প্রতীকী ছবি: টিবিএস
    কলেজে ছেলেদের থেকে এগিয়ে মেয়েরা, কিন্তু পিছিয়ে পড়ছে বিশ্ববিদ্যালয়ে গিয়ে
  • হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। ছবি: সংগৃহীত
    বাব আল-মান্দেব প্রণালির লড়াইয়ে ৪৭ পাকিস্তানি সেনাসহ সৌদি জোটের ৮৫ জনকে আটকের দাবি হুথিদের

Related News

  • ২.৩ বিলিয়ন ডলারে বাংলাদেশি-আমেরিকান নিহাদের নেতৃত্বাধীন স্টার্টআপ ‘ইজিক্যাটার’ কিনছে উবার
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • বয়স ২১ হলেই মাত্র ৪ শতাংশ সুদে স্টার্ট-আপ ঋণের যোগ্য হবেন বাংলাদেশিরা: কেন্দ্রীয় ব্যাংক
  • বাংলাদেশের স্টার্টআপ জোয়ারে কি ভাটা পড়েছে?
  • গ্রামের জন্য এক নেটফ্লিক্স: ভারতের স্টার্ট-আপগুলোর আগ্রহের কেন্দ্রে গ্রাম

Most Read

1
এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক
অর্থনীতি

এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক

2
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে কড়া ভিসা নীতি: বাংলাদেশসহ একাধিক দেশের শিক্ষার্থীদের ভর্তির অফার বাতিল করছে বিশ্ববিদ্যালয়গুলো

3
মোংলা সমুদ্রবন্দর। ছবি: বাসস
অর্থনীতি

মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জে গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী ‘ডাকাত সাহেব’

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

কলেজে ছেলেদের থেকে এগিয়ে মেয়েরা, কিন্তু পিছিয়ে পড়ছে বিশ্ববিদ্যালয়ে গিয়ে

6
হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাব আল-মান্দেব প্রণালির লড়াইয়ে ৪৭ পাকিস্তানি সেনাসহ সৌদি জোটের ৮৫ জনকে আটকের দাবি হুথিদের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net