Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
বাড়ছে মোটরসাইকেল দুর্ঘটনা, ট্রাফিক আইন মানছেন না বাইকাররা

বাংলাদেশ

আসাদুল্লা লায়ন
18 February, 2022, 10:35 am
Last modified: 18 February, 2022, 10:47 am

Related News

  • বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪
  • বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫
  • চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১০
  • যশোরসহ তিন জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ৫ কোটি ৮৬ লাখ টাকা বিতরণ 
  • সৌদিতে ওমরাহ পালন শেষে ফেরার পথে লক্ষ্মীপুরের একই পরিবারের ৪ জনসহ নিহত ৫

বাড়ছে মোটরসাইকেল দুর্ঘটনা, ট্রাফিক আইন মানছেন না বাইকাররা

তিন বছরে মোট দুর্ঘটনা ঘটেছে ১৪ হাজার ৭৯৯টি। এরমধ্যে শুধু মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে কমপক্ষে ৪ হাজার ৬৪৮টি। এতে প্রাণ গেছে অন্তত ৪ হাজার ৬২২ জনের।
আসাদুল্লা লায়ন
18 February, 2022, 10:35 am
Last modified: 18 February, 2022, 10:47 am
ছবি- সালাহউদ্দীন আহমেদ/ টিবিএস

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর এলাকায় বুধবার দিবাগত রাতে একটি মোটরসাইকেল দূর্ঘটনায় ঘটনাস্থলেই কাজল আক্তার (২৫) এবং চালক রফিকুল ইসলাম (৩২) নিহত হন।

পরে তাদের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ দুর্ঘটনা কীভাবে ঘটেছে সে বিষয়ে পুলিশ এখনও নিশ্চিত হতে পারেনি। তারা বলছে, নিহতদের অবস্থা দেখে ধারণা করা যায় কোন গাড়ি তাদের চাপা দিয়েছে।

একই রাতে রাজধানীর শাহবাগ এলাকায় ট্রাকচাপায় খাদেমুল ইসলাম (৩৮) নামে আরেক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, মোটরসাইকেলযোগে খাদেমুল মিরপুরের দিকে যাচ্ছিলেন। হঠাৎ পেছন থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। এরপর ট্রাকচালক তার মাথার উপর দিয়ে গাড়ি চালিয়ে পালিয়ে যান। ট্রাক ও চালককে এখনো শনাক্ত করা যায়নি।

এভাবে গত কয়েক বছর ধরে মোটরসাইকেলের ব্যবহার বাড়ার সাথে প্রতিনিয়ত বাড়ছে দূর্ঘটনাও।

সংশ্লিষ্টরা বলছে ঢাকাসহ অন্য শহরগুলোয় যানজটের কারণে মোটরসাইকেল ব্যবহারে মানুষের উৎসাহ বাড়ছে। পাশাপাশি রাইড শেয়ারিংয়ের কারণে মোটরসাইকেলের চাহিদা আরও বেড়েছে।

এছাড়া অন্য পরিবহনের চেয়ে দামে সাশ্রয়ী হওয়ায় মোটরসাইকেল এখন মানুষের হাতের নাগালে।

সড়ক দূর্ঘটনা নিয়ে কাজ করা একাধিক সংগঠনের তথ্যমতে, তিন বছরে মোট দুর্ঘটনা ঘটেছে ১৪ হাজার ৭৯৯টি। এরমধ্যে শুধু মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে কমপক্ষে ৪ হাজার ৬৪৮টি। এতে প্রাণ গেছে অন্তত ৪ হাজার ৬২২ জনের।

গত তিন বছরে মোট দুর্ঘটনার ৩১ শতাংশই ঘটেছে মোটরসাইকেলে। আর দুর্ঘটনায় নিহতদের ২৭ শতাংশই মারা গেছেন মোটরসাইকেল দুর্ঘটনায়।

সড়ক দূর্ঘটনা নিয়ে কাজ করা রোড সেফটি ফাইন্ডেশনের নিবাহী পরিচালক সাইদুর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "সারাদেশে প্রায় আনুমানিক ৪০ লাখ মোটরসাইকেল আছে যার প্রায় ২০ লাখের উপরে চলছে ঢাকাতেই।"

"ঢাকায় যানজটসহ পরিবহন সুবিধা ভালো না থাকায় মোটরসাইকেলে চলাচলে আগ্রহী হচ্ছে সবাই। ফলে রাজধানীতে দূর্ঘটনাও বেড়ে চলেছে। এ দুর্ঘটনার অন্যতম কারণ ট্রাফিক আইন না মানা। ক্রমাগত বেড়ে চলা এ দুর্ঘটনায় রোধে চালকদের সচেতনতা ও প্রশাসনেরও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে," বলেন তিনি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (ট্রাফিক উত্তরা) মো. বদরুল হাসান টিবিএসকে বলেন, "সম্প্রতি মোটর সাইকেল দূর্ঘটনা বেড়ে গেছে। মোটরসাইকেল চালকদের মধ্যে আইন না মানার প্রবণতা রয়েছে।"

"বেপরোয়া গতিতে নিয়ম না মেনে মোটরসাইকেল চালাতে গিয়ে তারা দুর্ঘটনার শিকার হচ্ছেন। মোটরসাইকেল দুর্ঘটনা রোধে আমরা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি," জানান তিনি। 

Related Topics

টপ নিউজ

সড়ক দুর্ঘটনা / বাইক রাইডার / বাইক আরোহী / দুর্ঘটনায় মৃত্যু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • ছবি: রয়টার্স
    জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

Related News

  • বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪
  • বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫
  • চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১০
  • যশোরসহ তিন জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ৫ কোটি ৮৬ লাখ টাকা বিতরণ 
  • সৌদিতে ওমরাহ পালন শেষে ফেরার পথে লক্ষ্মীপুরের একই পরিবারের ৪ জনসহ নিহত ৫

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের

6
ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net