Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 30, 2026
পাইকারি বাজারে দাম বাড়ায় দ্বিগুণেরও বেশি ফুলের দাম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
14 February, 2022, 05:30 pm
Last modified: 14 February, 2022, 08:51 pm

Related News

  • বান্দরবানে ন্যায্যমূল্যের অভাব ও পাইকার সংকটে বাগানেই পচছে আম
  • টানা বৃষ্টিতে বেড়েছে সবজি, ডিম, চাল ও মাছের দাম 
  • বিদ্যুতের দাম বৃদ্ধি অর্থনীতি ও ভোক্তাদের চাপে ফেলবে: ক্যাব
  • ইরান যুদ্ধে বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত রাসায়নিকের তীব্র সংকট: বিপাকে খাদ্য, ধাতু, কাগজ, কম্পিউটার চিপ খাত
  • জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব বিশ্লেষণ করছে সরকার, সিদ্ধান্ত দ্রুত

পাইকারি বাজারে দাম বাড়ায় দ্বিগুণেরও বেশি ফুলের দাম

পাইকারি বাজারে দাম বাড়ায় হিমশিম খাচ্ছেন খুচরা বিক্রেতারা।
টিবিএস রিপোর্ট 
14 February, 2022, 05:30 pm
Last modified: 14 February, 2022, 08:51 pm
ছবি: টিবিএস

পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে সোমবার বাজারে বেড়ে গেছে ফুলের চাহিদা, আর সেই চাহিদাকে পুঁজি করে পাইকারি বাজারে ফুলের দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি।

খুচরা ক্রেতারা ফুল কিনতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে দাম শুনে।

#Flower prices skyrocket in #Bangladesh on #ValentinesDay2022 #PahelaFalgun

Read more- https://t.co/CJt8ZeqBCm pic.twitter.com/a5NNd2ygh5— The Business Standard (@tbsnewsdotnet) February 14, 2022

সোমবার রাজধানীর আগারগাঁও পাইকারী ও খুচরা ফুলের মার্কেট ঘুরে দেখা যায়, অন্য বছরের তুলনায় ক্রেতাদের আনাগোনা অনেকটাই কম। আবার যারা ফুল কিনতে আসছে তারা ফুলের দাম শুনে থমকে যাচ্ছেন। 

ছবি: টিবিএস

আগারগাঁও পাইকারি ফুলের বাজারের কোষাধ্যক্ষ শাহাদাত হোসেন টিবিএসকে জানান, অন্য বছরের তুলনায় এবছর দাম দ্বিগুণেরও বেশি। 

"এখানে সব মিলে ১৫০ টির মতো দোকান রয়েছে। পাইকারী বাজারে অন্যান্য বছরে ২/৩ কোটি টাকার ফুল বিক্রি হয়। এবছর টার্গেট ৫ কোটি টাকা" বলেন তিনি। 

ছবি: টিবিএস

আবুল খায়ের নামে এক ব্যক্তি ফুল কিনতে এসে ৮টি গোলাপ আর অন্য ফুল দিয়ে একটি বাকেটের দাম ২৫০০ টাকা শুনে আকাশ থেকে পড়েন!

তিনি টিবিএসকে বলেন, "গত বছরও এ সময়ে গোলাপ ৪০/৫০ টাকা করে কিনেছি কিন্তু এবছর দাম চাচ্ছে ১২০ টাকা করে"। 

ফুল ক্রেতা নেসার আহমেদ দুলাল বলেন, অন্য বছর বেশি ফুল কিনতাম কিন্তু এবছর মাত্র ১ টি গেলাপ কিনেছি।

ছবি: টিবিএস

ফুল ক্রেতা লায়লা আক্তার টিবিএসকে বলেন, অন্য বছরের থেকে দাম একটু বেশিই এখনও বাজারে ফুল দেখতেছি পছন্দ হলে কিনবো।

মো. আলাউদ্দিন,  ফ্লাওয়ার জোন দোকানের ফুল বিক্রেতা টিবিএসকে বলেন, অন্য বছরের থেকে এবছর দাম বেশি। 

"অন্য বছর যেখানে গোলাপ প্রতিটি ৩/৪ টাকা দরে কেনা হতো সেখানে এবছর ১২/১৫ টাকায় কিনতে হয়েছে। লোকাল গোলাপ ৫০ টাকা এবং বিদেশিটা ১০০/৮০ টাকায় বিক্রি করতে হচ্ছে"। 

"এই দিনে প্রতি বছর ৬০-৭০ টাকা পর্যন্ত বিক্রি হয়," উল্লেখ করে আলাউদ্দিন আরও বলেন, তিনি আশঙ্কা করছেন এ বছর বিক্রি আগের তুলনায় অর্ধেকও হবে না। 

আরেক ফুল বিক্রেতা মো. সায়েম বলেন, এ বছর অন্যান্য বছরের তুলনায় ফুলের দাম বেড়েছে তিন গুণেরও বেশি। 

"এবছর ৫০ হাজার টাকার ফুল কিনেছি। অন্য বছর এ টাকায় দ্বিগুণেরও বেশি ফুল কিনতে পারতাম," বলেন তিনি। 

Related Topics

টপ নিউজ

ফুল / ফুলের দাম / দাম বৃদ্ধি / পাইকারি বাজার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল মাইক্রোপ্লাস্টিক
  • ছবি: সংগৃহীত
    ডলারের দাম মৌখিকভাবে বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    ৩৮ হাজার কোটি টাকার ভ্যাট ফাঁকি রোধে এনবিআরের নজরে ১০ হাজারের বেশি প্রতিষ্ঠান
  • ছবি: ফিফা
    আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোকে লাল কার্ড দেখানোর ভিএআর প্রক্রিয়া ভুল ছিল: ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা
  • মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। ছবি: সংগৃহীত
    চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার
  • ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা
    ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা

Related News

  • বান্দরবানে ন্যায্যমূল্যের অভাব ও পাইকার সংকটে বাগানেই পচছে আম
  • টানা বৃষ্টিতে বেড়েছে সবজি, ডিম, চাল ও মাছের দাম 
  • বিদ্যুতের দাম বৃদ্ধি অর্থনীতি ও ভোক্তাদের চাপে ফেলবে: ক্যাব
  • ইরান যুদ্ধে বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত রাসায়নিকের তীব্র সংকট: বিপাকে খাদ্য, ধাতু, কাগজ, কম্পিউটার চিপ খাত
  • জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব বিশ্লেষণ করছে সরকার, সিদ্ধান্ত দ্রুত

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল মাইক্রোপ্লাস্টিক

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের দাম মৌখিকভাবে বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক

3
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

৩৮ হাজার কোটি টাকার ভ্যাট ফাঁকি রোধে এনবিআরের নজরে ১০ হাজারের বেশি প্রতিষ্ঠান

4
ছবি: ফিফা
খেলা

আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোকে লাল কার্ড দেখানোর ভিএআর প্রক্রিয়া ভুল ছিল: ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা

5
মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার

6
ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা
অর্থনীতি

ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net