Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
ইভ্যালির রাসেলের রেঞ্জ রোভার নিলামে বিক্রি হলো প্রায় ২ কোটি টাকায়

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 February, 2022, 03:20 pm
Last modified: 11 February, 2022, 10:48 am

Related News

  • ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে ৩১০ কোটি টাকা আত্মসাতের মামলা
  • চেক ডিজঅনারের মামলায় ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে
  • ফের গ্রেপ্তার ইভ্যালির রাসেল-শামীমা
  • অনলাইনে বিক্রি বাড়াতে বি-টু-বি-টু-সি রপ্তানি মডেল চালু করল কেন্দ্রীয় ব্যাংক
  • বিদেশি ই-কমার্স প্ল্যাটফর্মে পণ্য বিক্রির অর্থ দেশে আনার সময় বাড়ানো হচ্ছে

ইভ্যালির রাসেলের রেঞ্জ রোভার নিলামে বিক্রি হলো প্রায় ২ কোটি টাকায়

নিলামে ইভ্যালি ডটকম লিমিটেডের নামে নিবন্ধনকৃত সাতটি গাড়ি বিক্রি করে মোট আয় হয়েছে ২ কোটি ৯০ লাখ ৫৫ হাজার টাকা।
টিবিএস রিপোর্ট
10 February, 2022, 03:20 pm
Last modified: 11 February, 2022, 10:48 am

হাইকোর্ট-নিযুক্ত পরিচালনা পর্ষদ পরিচালিত নিলামে ইভ্যালির প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মোহাম্মদ রাসেলের মালিকানাধীন রেঞ্জ রোভার গাড়িটি বিক্রি হয়েছে ১ কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকায়। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) ঢাকায় অনুষ্ঠিত হয় এ নিলাম।

পাশাপাশি নিলামে ইভ্যালির মালিকানাধীন আরও ছয়টি গাড়িও বিক্রি হয়েছে। ইভ্যালির উচ্চপদস্থ কর্মকর্তাদের ব্যবহৃত একটি টয়োটা সিএইচআর হাইব্রিড, একটি হোন্ডা ভেসেল, একটি টয়োটা প্রিয়স, একটি টয়োটা মাইক্রোবাস ও দুটি টয়োটা এক্সিও বিক্রি হয়েছে গতকালের নিলামে।

বিশাল অঙ্কের ঋণ থাকা সত্ত্বেও কোম্পানির সিইও ও অন্যান্য কর্মকর্তারা বিলাসবহুল জীবনযাপন করছিলেন, ব্যবহার করছিলেন ব্যয়বহুল যানবাহন।

রেঞ্জ রোভারের ক্রয়মূল্য সর্বনিম্নে ২ কোটি ৩ লাখ টাকা। টয়োটা সিএইচআর এর দাম প্রায় ৬০ লাখ টাকা। অপরদিকে হোন্ডা ভেসেলের দাম ছিল ২৫ থেকে ৩০ লাখ টাকা এবং একেকটি এক্সিওর দাম ছিল ১৭ লাখ টাকা।

বাণিজ্য মন্ত্রণালয়ে জমা দেওয়া রিপোর্ট অনুযায়ী, ১৫ জুলাই পর্যন্ত ইভ্যালির ঋণ ছিল ৫৪৩ কোটি টাকা।

তবে মন্ত্রণালয়ের ধারণা, ঋণের পরিমাণ আরও বেশি হতে পারে।

নিলামে বিক্রি হওয়া সাতটি গাড়ি থেকে আয় হয়েছে মাত্র ২ কোটি ৯০ লাখ ৫৫ হাজার টাকা।

এ বিষয়ে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরি মানিক বলেন, "ইভ্যালির গাড়ি বিক্রির টাকা দিয়ে পাওনাদারদের ঋণ পরিশোধ করা হবে। তবে ইভ্যালির পাওনাদারের সংখ্যা অনেক বেশি। তাই আমরা শুরু থেকেই চেষ্টা করছি ইভ্যালির পুঁজি বাড়াতে।"

"পুঁজি বাড়লে পাওনাদারদের টাকা ফেরত দিতে পারবো। গাড়ি বিক্রির অর্থ ইভ্যালির আ্যকাউন্টে যাবে। ভবিষ্যতেও যেগুলো বিক্রি করা হবে তার একটাই উদ্দেশ্য, পুঁজি বাড়ানো।"

ধানমন্ডির ভিক্টোরিয়া কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত নিলাম শেষে তিনি বলেন, "এছাড়া কিছু লোক ইভ্যালির কিছু গাড়ি আটকে রেখেছেন, যা আইনের ভাষায় চুরি। আমরা আগামী রোববার পর্যন্ত অপেক্ষা করবো। এরমধ্যে গাড়িগুলো ফেরত না দিলে পুলিশি অভিযানের মাধ্যমে তাদের গ্রেপ্তার করা হবে।"

এখন পর্যন্ত এরকম চারটি গাড়ির সন্ধান পাওয়া গেছে বলে জানান তিনি। তবে এর বাইরে আরও কয়েকটি গাড়ি রয়েছে, যোগ করেন চেয়ারম্যান।

তিনি আরও বলেন, "এই গাড়িগুলো ইভ্যালির সাবেক এমডি রাসেল তাদের দিয়েছিলেন। আমরা তাদের ঠিকানা পেয়েছি। তারা গাড়ি লুকিয়ে রেখে বাঁচতে পারবেন না। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা তাদের বিরুদ্ধে চুরির মামলা করবো।"

তাদের গাড়ি উদ্ধার করে ভবিষ্যতেও নিলাম প্রক্রিয়ার মাধ্যমে বিক্রি করা হবে বলে জানান এই চেয়ারম্যান।

ক্রেতাদের টাকা ফেরত দেওয়ার ব্যপারে তিনি বলেন, "এই মুহুর্তেই কারও টাকা দেয়া সম্ভব হবে না। কারণ অডিট করার আগ পর্যন্ত আমরা পাওনার সঠিক সংখ্যাটা বলতে পারছি না। অডিটে কমপক্ষে ৬ মাস লাগবে।"

অডিটে ২৭ লাখ টাকা খরচ হবে বলেও তিনি জানান।

নিলামে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া রেঞ্জ রোভারের নূন্যতম মূল্য ধরা হয়েছিল ১ কোটি ৬০ লাখ টাকা। হাবীবুর রহমান নামক এক প্রকৌশলী গাড়িটি ১ কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকায় কিনে নেন।

বাকি গাড়িগুলো যারা কিনেছেন তারা হলেন, রিপন ইসলাম তারা (১৭ লাখ ৩০ হাজার টাকায়), প্রশান্ত ভৌমিক (২৩ লাখ ৮০ হাজার টাকায়), আবুল হাসনাত রাসেল (১৫ লাখ ৩৫ হাজার টাকায়), প্রশান্ত ভৌমিক (১৫ লাখ টাকায়), কানিজ ফাতেমা (১৭ লাখ ৬০ হাজার টাকায়) এবং মো. রিয়াজ উদ্দিন (২০ লাখ টাকায়)।

বিচারপতি মানিক বলেন, "এসব গাড়ি ব্যবসায়িক কাজে ব্যবহার করা হয়নি। এগুলোর উচ্চপদস্থ কর্মকর্তারা তাদের ব্যক্তিগত কাজে ব্যবহার করতেন।"

ইভ্যালির নামে নিবন্ধিত গাড়িগুলো ৭ দিনের মধ্যে ফেরত দিতে সংশ্লিষ্টদেরকে ১৩ জানুয়ারি নির্দেশ দিয়েছিল গভর্নিং বোর্ড।

 

Related Topics

অর্থনীতি / টপ নিউজ

ইভ্যালি / ই-কমার্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর
  • গ্রাফিকস: টিবিএস
    জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির
  • জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
    জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

Related News

  • ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে ৩১০ কোটি টাকা আত্মসাতের মামলা
  • চেক ডিজঅনারের মামলায় ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে
  • ফের গ্রেপ্তার ইভ্যালির রাসেল-শামীমা
  • অনলাইনে বিক্রি বাড়াতে বি-টু-বি-টু-সি রপ্তানি মডেল চালু করল কেন্দ্রীয় ব্যাংক
  • বিদেশি ই-কমার্স প্ল্যাটফর্মে পণ্য বিক্রির অর্থ দেশে আনার সময় বাড়ানো হচ্ছে

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

5
জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
অর্থনীতি

জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট

6
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net