Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 10, 2026
ইতালিতে সরাসরি রপ্তানি পণ্য পরিবহন, চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ সোঙ্গা চিতা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 February, 2022, 07:30 pm
Last modified: 05 February, 2022, 07:36 pm

Related News

  • মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে বন্দরে জাহাজ: খালাস শুরু, কাল ভিড়বে জেটিতে
  • চট্টগ্রামে ২৭ হাজার টন ডিজেল নিয়ে ভিড়ল জাহাজ, রাতে আসছে আরও একটি
  • লাইটার জাহাজে জ্বালানি সংকট, ঝুঁকিতে চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস কার্যক্রম
  • ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়া কারা এই হুথি?
  • যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৬২ হাজার মেট্রিক টন গম

ইতালিতে সরাসরি রপ্তানি পণ্য পরিবহন, চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ সোঙ্গা চিতা

রপ্তানি পণ্য নিয়ে জাহাজটি যাত্রা শুরু করবে ৭ ফেব্রুয়ারি।
টিবিএস রিপোর্ট
05 February, 2022, 07:30 pm
Last modified: 05 February, 2022, 07:36 pm

চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি ইতালিতে রপ্তানি পণ্য পরিবহনের জন্য চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে কন্টেইনার জাহাজ সোঙ্গা চিতা।

শনিবার (৫ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর বেলা পৌনে ১ টায় চট্টগ্রাম বন্দরের পাইলট জাহাজটিকে এনসিটি (নিউমুরিং কন্টেইনার টার্মিনাল) ৪ নস্বর জেটিতে ভেড়ান।

সোঙ্গা চিতা জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট রিলায়েন্স শিপিং এর চেয়ারম্যান মোহাম্মদ রাশেদ বলেন, "সোঙ্গা চিতা জাহাজটি ইতালির রেভেনা বন্দর থেকে ৯৪৫ টিইইউএস খালি কন্টেইনার এবং ৭ টিইউউএস গার্মেন্টস এর কাঁচামাল নিয়ে গত ১৭ জানুয়ারি চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা দেয়।"

৫ ফেব্রুয়ারি দুপুরে এটি চট্টগ্রাম বন্দরে পৌছায় বলে জানান তিনি।

এদিকে এনসিটির টার্মিনাল অপারেটর সাইফ পাওয়ারটেকের চিফ অপারেটিং অফিসার ক্যাপ্টেন তানভীর হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "বর্তমানে জাহাজ থেকে কন্টেইনার আনলোড চলছে। প্রায় এক হাজার টিইইউএস কন্টেইনার রপ্তানি পণ্য বোঝাইয়ের পর আগামী ৭ ফেব্রুয়ারি ইতালির উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দর ত্যাগ করবে।"

শিপিং এজেন্ট সুত্র জানায়, রপ্তানি পণ্যের মধ্যে প্রায় ৯৮ শতাংশ তৈরি পোশাক এবং বাকি ২ শতাংশ হ্যান্ডিক্রাফট, চামড়া ও পাট জাতীয় পণ্য। পণ্যগুলো ইতালির রেভেনা বন্দরে পৌছানোর পর ক্রেতাদের চাহিদামতো ইউরোপের বিভিন্ন গন্তব্যে পৌছে দেওয়া হবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো: ওমর ফারুক টিবিএসকে বলেন, "ইতালির সাথে সরাসরি পণ্য রপ্তানি দেশের অর্থনীতির জন্য বিরাট একটি মাইলফক। চট্টগ্রাম বন্দর বিষয়টিকে স্বাগত জানাচ্ছে। এর মাধ্যমে কস্ট অব ডুয়িং বিজনেস কমে আসবে। ব্যবসার খরচ ও সময় কমবে।"

এই কার্যক্রম অব্যাহত রাখতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সার্বিক সহযোগিতা দিয়ে যাবে বলে উল্লেখ করেন তিনি।

রপ্তানি পণ্য নিয়ে মাত্র ১৬ দিনের মাথায় চট্টগ্রাম থেকে ইতালি পৌছাবে জাহাজটি। বর্তমানে ইতালিভিত্তিক কন্টেইনার জাহাজ চট্টগ্রাম বন্দর থেকে ইউরোপের রটারড্যাম, অ্যান্টওয়ার্প ও হামবুর্গের মতো মূল বন্দরে (বেজ পোর্ট) যাওয়ার আগে সিঙ্গাপুর, কলম্বো, তানজুম পালাপাস, কেলাস ও চীনের কিছু ট্রান্সশিপমেন্ট বন্দর হয়ে যায়। সেখান থেকে তাদের আবার ইতালি যেতে হয়। এতে সময় লাগে প্রায় ৪০ দিন।

নতুন রুটে জাহাজ চলাচল শুরু হওয়ায় পণ্য পৌছাতে সময় কমবে ২৪ দিন। ব্যয় কমবে প্রায় ৪০ শতাংশ।

ইতালিয়ান শিপিং কোম্পানি ক্যালিপসো কোম্পাজনিয়া ডি নেভিগ্যাজোনে এসপিএ দুটি কন্টেইনার জাহাজ- সোঙ্গা চিতা ও কেপ ফ্লোরেসের মাধ্যমে বাংলাদেশের রপ্তানি পণ্য পরিবহন করবে।

ইতালির সাথে সরাসরি পণ্য পরিবহন শুরুর আগে কেপ ফ্লোরেস জাহাজ খালি কন্টেইনার নিয়ে ২৪ ডিসেম্বর চট্টগ্রাম বন্দরে এসেছিল কিন্তু ফিরতি পথে এটি কোনো রপ্তানি পণ্য বহন করেনি।

বর্তমানে, ট্রান্সশিপমেন্ট পোর্ট থেকে ইতালিতে একটি ৪০ ফুটি কন্টেইনার জাহাজ পরিবহনের ভাড়া শিপিং লাইনের উপর নির্ভর করে ১০-১৪ হাজার ডলারের মধ্যে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, নতুন রুটে মালবাহী চার্জ ৬-৭ হাজার ডলার হতে পারে।
 
 

Related Topics

টপ নিউজ

জাহাজ / চট্টগ্রাম বন্দর / রপ্তানি খাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
    তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে
  • ফাইল ছবি
    ‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার
  • ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
    ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ
  • ছবি: বাসস
    ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    'গণবিরোধী' বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী

Related News

  • মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে বন্দরে জাহাজ: খালাস শুরু, কাল ভিড়বে জেটিতে
  • চট্টগ্রামে ২৭ হাজার টন ডিজেল নিয়ে ভিড়ল জাহাজ, রাতে আসছে আরও একটি
  • লাইটার জাহাজে জ্বালানি সংকট, ঝুঁকিতে চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস কার্যক্রম
  • ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়া কারা এই হুথি?
  • যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৬২ হাজার মেট্রিক টন গম

Most Read

1
ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
আন্তর্জাতিক

তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে

2
ফাইল ছবি
বাংলাদেশ

‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার

3
ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
আন্তর্জাতিক

ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

4
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'গণবিরোধী' বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net