Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 11, 2026
২০২১ সালে ১০১ শিক্ষার্থীর আত্মহত্যা: জরিপ 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 January, 2022, 02:30 pm
Last modified: 29 January, 2022, 02:34 pm

Related News

  • এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনা: ৪ দিনের রিমান্ডে মামা ওবায়দুর
  • রিমান্ড শেষে গাজী নজরুলের প্রথম স্ত্রী মাকছুদা কারাগারে
  • আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা, ঘটনার সময় বাসায় ছিলাম না: গাজী নজরুল
  • আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী
  • দেশে আত্মহত্যায় শীর্ষে যশোর, প্রতিদিন গড়ে ৭ জন আত্মহত্যাচেষ্টা করেন

২০২১ সালে ১০১ শিক্ষার্থীর আত্মহত্যা: জরিপ 

গবেষণার ফলাফল অনুসারে, ২২ থেকে ২৫ বছর বয়সী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি। এ বয়সী শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার হার ৫৯ দশমিক ৪১ শতাংশ।
টিবিএস রিপোর্ট
29 January, 2022, 02:30 pm
Last modified: 29 January, 2022, 02:34 pm
ইলাসট্রেশন: টিবিএস

মহামারি চলাকালীন সময়ে গত বছর সারাদেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ১০১ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে উঠে এসেছে এক জরিপে।

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে আত্মহত্যার হার সবচেয়ে বেশি, ৬২ দশমিক ৩৯ শতাংশ। গত বছর ৬২ জন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর আত্মহত্যার রিপোর্ট পাওয়া গেছে।

ছাত্র-ভিত্তিক সামাজিক সংগঠন আঁচল ফাউন্ডেশন শনিবার (২৯ জানুয়ারি) একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জরিপের ফলাফল প্রকাশ করে। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন করতে এবং তাদেরকে দক্ষ করে তুলতে কাজ করে সংগঠনটি।

অনুসন্ধান অনুসারে, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে আত্মহত্যার হার সবচেয়ে কম, ৩ দশমিক ৯৬ শতাংশ। প্রকৌশলে অধ্যয়নরত ৪ জন শিক্ষার্থী আত্মহত্যা করেন গত বছর।

এছাড়া, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অন্তত ২৩ জন শিক্ষার্থী আত্মহত্যা করে ২০২১ এ। বেসরকারিতে এই হার ২২ দশমিক ৭৭ শতাংশ।

অন্যদিকে দেশের মেডিকেল কলেজ ও হাসপাতালগুলোতে আত্মহত্যার হার ১১ দশমিক ৮৮ শতাংশ। মেডিকেলের অন্তত ১২ জন শিক্ষার্থী আত্মহত্যা করে গত বছর।

২০২১ এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৯জন শিক্ষার্থী আত্মহত্যা করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) ৬, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সাস্ট) ৫, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ৪ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৩ জন শিক্ষার্থী আত্মহত্যা করেন।

গবেষণার ফলাফল অনুসারে, ২২ থেকে ২৫ বছর বয়সী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি। এ বয়সী শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার হার ৫৯ দশমিক ৪১ শতাংশ।

অন্যদিকে ১৮-২১ বছর বয়সীদের মধ্যে এই হার ২৬ দশমিক ৭৩ শতাংশ, ২৬-২৯ বছর বয়সীদের মধ্যে এই হার ৯ দশমিক ৯ শতাংশ, এবং ২৯ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের মধ্যে ৩ দশমিক ৯৬ শতাংশ।

তবে, ছাত্রীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা তুলনামূলক কম। ১০১ জনের মধ্যে ৬৫ জনই ছিলেন ছাত্র।

আত্মহত্যার কারণ বিশ্লেষণ করে দেখা গেছে, ২৪ দশমিক ৭৫ শতাংশ শিক্ষার্থী আত্মহত্যা করেছে সম্পর্কজনিত জটিলতার কারণে। এছাড়া, পারিবারিক বিরোধের কারণে ১৯ দশমিক ৮০ শতাংশ, মানসিক চাপের কারণে ১৫ দশমিক ৮৪ শতাংশ, আর্থিক সংকটের কারণে ৪ দশমিক ৯৫ শতাংশ ও পড়াশোনার জটিলতাজনিত কারণে ১০ দশমিক ৮৯ শতাংশ শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

মাদকাসক্তির কারণেও ১ দশমিক ৯৮ শতাংশ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে উঠে এসেছে রিপোর্টে।

Related Topics

টপ নিউজ

আত্মহত্যা / শিক্ষার্থী ঝরে পড়া / কিশোর আত্মহত্যা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা, আইফোন নিয়ে পালান অভিযুক্ত সিএনজি অটোরিকশাচালক: পুলিশ
  • বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
    বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
  • শনিবার (১০ অক্টোবর) ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ওয়ান ব্যাংকের আয়োজনে বাংলা কিউআর লেনদেনের প্রচারণা অনুষ্ঠানে এই মন্তব্য করেন গভর্নর মোস্তাকুর রহমান। ছবি: টিবিএস
    ব্যাংক খাতের ক্ষতি কাটিয়ে উঠতে আগামী ৫-৮ বছরে বার্ষিক ৬০ হাজার কোটি টাকা লাগবে: গভর্নর
  • ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস ও এক্স (সাবেক টুইটার)। কোলাজ: টিবিএস
    দিল্লিতে লকডাউন: ধ্রুব রাঠি-দীপকের পর এবার আটক কেজরিওয়াল-মমতা ব্যানার্জি, যন্তর মন্তরে ব্যাপক ধরপাকড়
  • ফাইল ছবি: রয়টার্স
    জ্ঞানেশের বিদায় হবে, পতন হবে মোদি সরকারেরও, এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ: রাহুল গান্ধী

Related News

  • এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনা: ৪ দিনের রিমান্ডে মামা ওবায়দুর
  • রিমান্ড শেষে গাজী নজরুলের প্রথম স্ত্রী মাকছুদা কারাগারে
  • আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা, ঘটনার সময় বাসায় ছিলাম না: গাজী নজরুল
  • আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী
  • দেশে আত্মহত্যায় শীর্ষে যশোর, প্রতিদিন গড়ে ৭ জন আত্মহত্যাচেষ্টা করেন

Most Read

1
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা, আইফোন নিয়ে পালান অভিযুক্ত সিএনজি অটোরিকশাচালক: পুলিশ

2
বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
বাংলাদেশ

বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ

3
শনিবার (১০ অক্টোবর) ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ওয়ান ব্যাংকের আয়োজনে বাংলা কিউআর লেনদেনের প্রচারণা অনুষ্ঠানে এই মন্তব্য করেন গভর্নর মোস্তাকুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যাংক খাতের ক্ষতি কাটিয়ে উঠতে আগামী ৫-৮ বছরে বার্ষিক ৬০ হাজার কোটি টাকা লাগবে: গভর্নর

4
ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস ও এক্স (সাবেক টুইটার)। কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

দিল্লিতে লকডাউন: ধ্রুব রাঠি-দীপকের পর এবার আটক কেজরিওয়াল-মমতা ব্যানার্জি, যন্তর মন্তরে ব্যাপক ধরপাকড়

5
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্ঞানেশের বিদায় হবে, পতন হবে মোদি সরকারেরও, এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ: রাহুল গান্ধী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net