Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 05, 2026
শাবির আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধেই মামলা করলো পুলিশ

বাংলাদেশ

সিলেট প্রতিনিধি
18 January, 2022, 03:40 pm
Last modified: 18 January, 2022, 03:55 pm

Related News

  • মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যা: প্রধান আসামির জামিন স্থগিত
  • মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় ২৫ আসামি কারাগারে
  • মিরপুরে হকার উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলা ঘিরে ৪ মামলা, গ্রেপ্তার ২৫
  • পি কে হালদারসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা
  • ২৪৬ অবসায়ন মামলায় আটকে আছে ১৮ হাজার কোটি টাকা, কোনোটি ঝুলছে এক দশক ধরে

শাবির আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধেই মামলা করলো পুলিশ

পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল হান্নান বাদী হয়ে সোমবার (১৭ জানুয়ারি) গভীর রাতে সিলেটের জালালাবাদ থানার এই মামলাটি দায়ের করেন।
সিলেট প্রতিনিধি
18 January, 2022, 03:40 pm
Last modified: 18 January, 2022, 03:55 pm
মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ঘুরে গোলচত্বরে এসে অবস্থান নেন শিক্ষার্থীরা। ছবি: টিবিএস

উপাচার্যের পদত্যাগদাবিতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। উপাচার্যের পদত্যাগ দাবি করা শিক্ষার্থীদের বিরুদ্ধেই পুলিশের ওপর হামলা চালানোর অভিযোগ আনা হয়েছে।

মামলায় অভিযুক্ত করা হয়েছে অজ্ঞাতনামা দুই-তিনশ শিক্ষার্থীকে।

পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল হান্নান বাদী হয়ে সোমবার (১৭ জানুয়ারি) গভীর রাতে সিলেটের জালালাবাদ থানার এই মামলাটি দায়ের করেন।

এর আগে তিন দফা দাবিতে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে গত রোববার সন্ধ্যায় পুলিশের সংঘর্ষ হয়। অবরুদ্ধ উপাচার্যকে মুক্ত করতে গিয়ে পুলিশ শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করলে এই সংঘাত বাধে। এতে পুলিশ, শিক্ষক, শিক্ষার্থীসহ অন্তত ৫০ জন আহত হন।

শিক্ষার্থীদের অভিযোগ, উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদের নির্দেশে পুলিশ শিক্ষার্থীদের উপর হামলা ও গুলি ছুঁড়ে।  

মামলার এজাহারে উল্লেখ করা হয়, রোববার ড. ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনে অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার করতে গেলে বিকেল সাড়ে ৫টার দিকে ২০০-৩০০ 'উচ্ছৃঙ্খল' শিক্ষার্থী পুলিশের কর্তব্য পালনে বাধা প্রদান করে। তারা সরকারি আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করে এবং ইটপাটকেল নিক্ষেক্ষ করে। এছাড়া, পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে ও ককটেল বিস্ফোরণ ঘটায়।

এতে মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখসহ ১০ জন পুলিশসহ আহত হন বলে উল্লেখ করা হয় মামলায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই দিন পুলিশ ২১টি সাউন্ড গ্রেনেড ও ৩২ রাউন্ড শটগানের গুলি ছুঁড়ে বলে মামলায় উল্লেখ করা হয়।

মামলা দায়ের বিষয়টি নিশ্চিত করে জালালবাদ থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু খালেদ মামুন বলেন, 'এ ঘটনার প্রেক্ষিতে একটি মামলা হয়েছে। ২০০-৩০০ জনকে আসামি করা হলেও কারো নাম উল্লেখ করা হয়নি। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারও করা হয়নি।'

তবে পুলিশের উপর হামলার অভিযোগ মিথ্যে দাবি করে শাবির আন্দোলনকারী শিক্ষার্থী জাহিদুল ইসলাম অপূর্ব বলেন, 'পুলিশ আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করেছে। গুলি ছুড়েছে। আমাদের অনেকেই গুলিবিদ্ধ। তারা হাসপাতালে চিকিৎসাধীন।'

গুলি ছুঁড়ার অভিযোগ অস্বীকার করে মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, 'পুলিশ কোনো গুলি ছুঁড়েনি। পুলিশ ওইদিন ক্যাম্পাসে গুলি আনেইনি।'

আন্দোলনে একাত্মতা আ. লীগের: 

মঙ্গলবার দুপুরে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন আওয়ামী লীগের নেতারা। তারা শিক্ষার্থীদের সবগুলো দাবি যৌক্তিক উল্লেখ করে তা পূরণে কিছুটা সময় দেয়ার আহ্বান জানান।

একই সঙ্গে আলোচনার মাধ্যমে যাতে সমাধানে পৌঁছা যায় সেই পথ খোলা রাখারও আহ্বান জানান তারা।

বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে মঙ্গলবার দুপুরে উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভস্থলে হাজির হন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, যুগ্ম সম্পাদক বিধান কুমার সাহাসহ আরও অনেকে।

এ সময় শফিউল আলম নাদেল বলেন, 'শিক্ষামন্ত্রীর নির্দেশে আমি এখানে এসেছি। আমাদের দল ও সরকার আপনাদের পাশে আছে। আমরা প্রশাসনের সঙ্গে কথা বলে এই সংকট থেকে বের হয়ে আসার একটি পথ খুঁজে বের করার চেষ্টা করব।'

তিনি বলেন, 'আমি আপনাদের দাবির প্রতি একমত। আপনাদের প্রাথমিক দাবিগুলো যাতে দ্রুত বাস্তবায়ন হয় সে চেষ্টা করব। তবে একটু সময় দিতে হবে। যাতে এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরে আসে সেই চেষ্টা চালাব।

আওয়ামী লীগ নেতারা পৌনে ২টার দিকে সভাস্থল ছেড়ে উপাচার্যর বাসভবনে যান। এর পর পরই বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্যের বাসভনের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা । তারা ভিসির পদত্যাগের দাবিতে স্লোগান দিয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ অনুসারে, উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ তার বাসভবনেই অবস্থান করছেন।

এরআগে মঙ্গলবার সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের সামনে জড়ো হয়ে উপাচার্যের পদত্যাগ দাবিতে মিছিল বের করেন শিক্ষার্থীরা।

মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন হল ঘুরে গোলচত্বরে এসে অবস্থান নেন তারা।

Related Topics

টপ নিউজ

শাবিপ্রবি / শিক্ষার্থী আন্দোলন / মামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বিজনেস ইনসাইডার
    ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস
  • ফাইল ছবি/সংগৃহীত
    রামপাল বিদ্যুৎকেন্দ্রে ১,২৩৪.২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 
  • আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান শনিবার রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত আবাসিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: পিআইডি
    অনলাইনে নিবন্ধন চালু হলে নতুন বিয়ের সময় অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী
  • সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
    সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
  • ক্রিস্টা পাইক   ছবি: রয়টার্স
    দুবার বিষাক্ত ইনজেকশন দিয়েও ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতা: পদত্যাগ করছেন টেনেসির কারাপ্রধান
  • ছবি: সংগৃহীত
    ‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

Related News

  • মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যা: প্রধান আসামির জামিন স্থগিত
  • মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় ২৫ আসামি কারাগারে
  • মিরপুরে হকার উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলা ঘিরে ৪ মামলা, গ্রেপ্তার ২৫
  • পি কে হালদারসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা
  • ২৪৬ অবসায়ন মামলায় আটকে আছে ১৮ হাজার কোটি টাকা, কোনোটি ঝুলছে এক দশক ধরে

Most Read

1
ছবি: বিজনেস ইনসাইডার
আন্তর্জাতিক

ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস

2
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

রামপাল বিদ্যুৎকেন্দ্রে ১,২৩৪.২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 

3
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান শনিবার রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত আবাসিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: পিআইডি
বাংলাদেশ

অনলাইনে নিবন্ধন চালু হলে নতুন বিয়ের সময় অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী

4
সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
বাংলাদেশ

সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক

5
ক্রিস্টা পাইক   ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুবার বিষাক্ত ইনজেকশন দিয়েও ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতা: পদত্যাগ করছেন টেনেসির কারাপ্রধান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net