Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
দেশের সর্ববৃহৎ রান্নার হাঁড়ি এখন বিদ্যানন্দে!

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 January, 2022, 01:20 pm
Last modified: 15 January, 2022, 04:34 pm

Related News

  • চট্টগ্রামে প্লাস্টিকের বিনিময়ে বাজার; ১ কেজি প্লাস্টিকে ৬ ডিম, ৪ কেজিতে সয়াবিন তেল
  • খাগড়াছড়িতে ১ টাকায় প্রবারণা বাজার
  • অনুদান দিতে উৎসাহিত করতে আমরা একই ছবি ব্যবহার করি: সামাজিক যোগাযোগমাধ্যম বিতর্ক নিয়ে বিদ্যানন্দ
  • এক লাখ টাকায় বঙ্গবাজারের একটি পোড়া লুঙ্গি কিনলেন তাহসান 
  • অপচনশীল প্লাস্টিক সংগ্রহে ‘রিকশা বিন’ আনলো বিদ্যানন্দ

দেশের সর্ববৃহৎ রান্নার হাঁড়ি এখন বিদ্যানন্দে!

১২ ফুট ৬ ইঞ্চির পাত্রটি প্রায় ১০ হাজার লোকের জন্য রান্নার ব্যবস্থা করতে সক্ষম বলে অনুমান করা হয়।
টিবিএস রিপোর্ট
15 January, 2022, 01:20 pm
Last modified: 15 January, 2022, 04:34 pm
বিদ্যানন্দের ফেসবুক পেজ থেকে সংগৃহীত

২০ বছর আগে, ঢাকার মোহাম্মদপুরের এক বাসিন্দা বছরে একবার দরিদ্র মানুষকে খাওয়ানোর জন্য একটি বৃহদাকার রান্নার হাঁড়ি তৈরি করেন। জানামতে এটি দেশের সবচেয়ে বড় হাঁড়ি। এবার সেই হাঁড়িটি বিদ্যানন্দ ফাউন্ডেশনকে দান করলেন ওই ব্যক্তির পরিবার।

২০২০ এ কোভিড -১৯ সংক্রমণে ঐ ব্যক্তির মৃত্যু ঘটে। তার মৃত্যুর পর পরিবারের সদস্যরা হাঁড়িটি এমন কাউকে দান করার সিদ্ধান্ত নেয় যারা তার মতোই দাতব্য কাজ চালিয়ে যেতে, বা অভাবী লোকদের খাওয়াতে আগ্রহী।

অবশেষ তারা বেছে নেয় দেশের গরীবদের সাহায্য করার জন্য বিখ্যাত সমাজকল্যাণ সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশনকে। আনুষ্ঠানিকভাবে ১১ নভেম্বর হাঁড়িটি পায় তারা।

১২ ফুট ৬ ইঞ্চির পাত্রটি প্রায় ১০ হাজার লোকের জন্য রান্নার ব্যবস্থা করতে সক্ষম বলে অনুমান করা হয়। তবে, প্রতিটি প্ল্যাটারে খাবারের পরিমাণ হতে হবে ৩০০ গ্রাম।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের যোগাযোগের প্রধান সালমান খান ইয়াসিন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "বিদ্যানন্দ ফাউন্ডেশন প্রয়াত মানব-কল্যাণকারীর কাজে ব্যাপকভাবে অনুপ্রাণিত হয়েছে এবং তার কাজের উত্তরাধিকারি হতে চায়।"

এই অলাভজনক সংস্থাটি ২০১৩ সাল থেকে বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীকে সাহায্য করে আসছে। ঢাকা এবং কেরানীগঞ্জে তাদের রান্নাঘরের জন্য দুটি বিশাল হাঁড়ি তৈরি করেছে তারা। সেগুলোর একেকটিতে প্রায় সাড়ে ৩ হাজার লোকের খাবার রান্না করা যায়।

"আমরা কুড়িগ্রামে আমাদের রান্নাঘরে এই হাঁড়িটি স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছি। কারণ এই জেলা এবং এর সংলগ্ন এলাকাগুলোতে বার্ষিক বন্যার প্রবণতা রয়েছে। তাছাড়া সেই রান্নাঘর থেকে আমরা আমাদের সবচেয়ে বড় ঈদ-উল-আযহা ভিত্তিক অনুদান পরিচালনা করি," বলেন সালমান খান।

বেশি পরিমাণে খাবার রান্নার প্রয়োজন পড়লে হাঁড়িটি ব্যবহার করা হবে বলে জানান তিনি।

"ইনস্টলেশন শেষ হওয়ার পরপরই বিদ্যানন্দের কুড়িগ্রাম রান্নাঘরে হাঁড়িটি ব্যবহার করা শুরু হবে। আশা করছি এক সপ্তাহের মধ্যেই তা করা সম্ভব হবে," যোগ করেন তিনি। 

Related Topics

টপ নিউজ

বিদ্যানন্দ / বিদ্যানন্দ ফাউন্ডেশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা
  • আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
    মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

Related News

  • চট্টগ্রামে প্লাস্টিকের বিনিময়ে বাজার; ১ কেজি প্লাস্টিকে ৬ ডিম, ৪ কেজিতে সয়াবিন তেল
  • খাগড়াছড়িতে ১ টাকায় প্রবারণা বাজার
  • অনুদান দিতে উৎসাহিত করতে আমরা একই ছবি ব্যবহার করি: সামাজিক যোগাযোগমাধ্যম বিতর্ক নিয়ে বিদ্যানন্দ
  • এক লাখ টাকায় বঙ্গবাজারের একটি পোড়া লুঙ্গি কিনলেন তাহসান 
  • অপচনশীল প্লাস্টিক সংগ্রহে ‘রিকশা বিন’ আনলো বিদ্যানন্দ

Most Read

1
ছবি: রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা

4
আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

6
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net