Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
চট্টগ্রামে নির্বাচনী সহিংসতায় যুবক নিহত, হামলা-ভাঙচুর কয়েকটি ইউপিতে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 January, 2022, 04:10 pm
Last modified: 05 January, 2022, 04:09 pm

Related News

  • নির্বাচনী সহিংসতা নিয়ে টিআইবির প্রতিবেদন অন্ধভাবে পুনরুক্তি না করে পর্যালোচনার আহ্বান সরকারের
  • লক্ষ্মীপুর সদরের ৫ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে 
  • উপজেলা পরিষদ নির্বাচন: সিলেটে ভোট করছেন স্থানীয় বিএনপি নেতারা
  • ইউপি নির্বাচনে মন্ত্রী-এমপিদের স্বজনরা প্রার্থী হতে পারবেন না: প্রধানমন্ত্রী  
  • নির্বাচনী সহিংসতা ও আচরণবিধি লঙ্ঘন কমছে না

চট্টগ্রামে নির্বাচনী সহিংসতায় যুবক নিহত, হামলা-ভাঙচুর কয়েকটি ইউপিতে

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতুরী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে দুই মেম্বার প্রার্থীর মধ্যে সংঘর্ষে নিহত হয়েছে ওমকার দত্ত নামে এক যুবক।
টিবিএস রিপোর্ট
05 January, 2022, 04:10 pm
Last modified: 05 January, 2022, 04:09 pm
চট্টগ্রামে নির্বাচনী সহিংসতায় ভাঙচুর করা হয়েছে সাংবাদিকদের গাড়িও। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চট্টগ্রামের আনোয়ারায় নির্বাচনী সহিংসতায় ওমকার দত্ত (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার দুপুর ১টার দিকে চাতুরী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ।

তিনি বলেন, "৭ নম্বর ওয়ার্ডের শিংহরা গ্রামের দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টার ঘটনা ঘটে। এসময় গুরুতর আহত ওমকার দত্তকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণো করেন।"

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার জানান, "সংঘর্ষের খবর পেয়ে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।"

নির্বাচন কর্মকর্তা সৈয়দ মো. আনোয়ার খালেদ বলেন, "চাতুরী ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচন হচ্ছে না। দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষটি হয়েছে। ঘটনাস্থল কেন্দ্র থেকে দূরে গ্রামে।"

বিদ্রোহী প্রার্থীর ভোট বর্জন

এদিকে আনোয়ারায় উপজেলার পরৈকোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ভোট বর্জন করেছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নাজিম উদ্দিন। বুধবার সকাল ১০টায় উপজেলা চত্ত্বরে তিনি এই ঘোষণা দেন। এ সময় তিনি আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মামুনুর রশিদ চৌধুরী আশরাফের বিরুদ্ধে কেন্দ্র দখল, হামলা ও এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ করেন।

চন্দনাইশে কেন্দ্র দখলে নিতে হামলা, পুলিশ সদস্য আহত

চন্দনাইশের হাশিমপুর ইউনিয়নে হাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দখল নিতে হামলার ঘটনা ঘটেছে।  এসময় ইটের আঘাতে মো. শাহাদাত হোসেন নামে এক পুলিশ সদস্য আহত হন। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে বলে জানিয়েছেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন।  

তিনি বলেন, "চেয়ারম্যান পদের স্বতন্ত্র প্রার্থী মো. মোজাম্মেলের সমর্থকরা কেন্দ্রে হামলা চালিয়েছে। পরে পুলিশ ও প্রশাসনের সহায়তায় মুড়িসহ একটি মুড়ি ব্যালট পেপার উদ্ধার করেছে।"

বোয়ালখালীতে আ.লীগ নেতা আহত, সাংবাদিকদের গাড়ি ভাঙচুর

বুধবার সকাল ১০টার দিকে উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী আবুল মনসুরের সমর্থকদের সঙ্গে আনারস প্রতীকের প্রার্থী আবদুল মান্নানের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়।

সংঘর্ষে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল হারুণ রিপন (৩২) প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন। তাকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মো. জাহেদ।

কয়েকদফায় চলা এই সংঘর্ষে কর্তব্যরত সাংবাদিকদের ছয়টি গাড়ি ভাঙচুর করা হয়।

দীপ্ত টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান রুনা আনসারী বলেন, "লাইভে দাঁড়ানোর মুহুর্তে এক ব্যক্তি নিজেকে প্রার্থী পরিচয় দিয়ে আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। পরে তিনি রাস্তায় গিয়ে বিভিন্ন গণমাধ্যমের ৬টি গাড়ি ভাংচুর করেন।"

নির্বাচন কমিশন জানিয়েছে, পঞ্চম ধাপে চট্টগ্রামের বোয়ালখালী, আনোয়ারা ও চন্দনাইশের ২৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখানকার মোট ভোটার রয়েছেন ৪ লাখ ৮ হাজার ২৮৩ জন। নির্বাচনে আনোয়ারা উপজেলার বৈরাগ, বারখাইন ও চাতরী ইউনিয়নে এবং চন্দনাইশ উপজেলার জোয়ারা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। বিজয়ীরা সবাই আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী।
 

Related Topics

টপ নিউজ

নির্বাচনী সহিংসতা / ইউপি নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ। ছবি: এপি
    ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান
  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
    বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল
  • ছবি: সংগৃহীত
    ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ
  • ছবি: সংগৃহীত
    রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • ছবি: রয়টার্স
    যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি
  • ২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
    ১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

Related News

  • নির্বাচনী সহিংসতা নিয়ে টিআইবির প্রতিবেদন অন্ধভাবে পুনরুক্তি না করে পর্যালোচনার আহ্বান সরকারের
  • লক্ষ্মীপুর সদরের ৫ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে 
  • উপজেলা পরিষদ নির্বাচন: সিলেটে ভোট করছেন স্থানীয় বিএনপি নেতারা
  • ইউপি নির্বাচনে মন্ত্রী-এমপিদের স্বজনরা প্রার্থী হতে পারবেন না: প্রধানমন্ত্রী  
  • নির্বাচনী সহিংসতা ও আচরণবিধি লঙ্ঘন কমছে না

Most Read

1
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান

2
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
বাংলাদেশ

বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি

6
২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
বাংলাদেশ

১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net