Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
নৌ-দুর্ঘটনা: বাতিল অধ্যাদেশে বিচার, দ্রুত সংশোধনের দাবি 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 January, 2022, 10:00 am
Last modified: 04 January, 2022, 10:35 am

Related News

  • ১০ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু
  • মেঘনা উত্তাল; লক্ষ্মীপুর-ভোলা-বরিশালে নৌযান চলাচল বন্ধ
  • ৯ ঘণ্টা পর দুই নৌরুটে ফেরি চলাচল শুরু
  • বৈরী আবহাওয়ার কারণে উপকূলীয় এলাকায় নৌযান চলাচল বন্ধ
  • গাজায় হামলা বন্ধ না হলে ভূমধ্যসাগরে নৌ চলাচল বন্ধ করে দেওয়ার হুমকি ইরানের

নৌ-দুর্ঘটনা: বাতিল অধ্যাদেশে বিচার, দ্রুত সংশোধনের দাবি 

অধ্যাদেশটি একদিকে বাতিল, অপরদিকে সময়োপযোগী নয়। ফলে এই আইনে মামলা করে বিচারপ্রার্থীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে।
টিবিএস রিপোর্ট
04 January, 2022, 10:00 am
Last modified: 04 January, 2022, 10:35 am
ফাইল ছবি

১৯৭৬ সালে সামরিক শাসনামলে প্রণীত অভ্যন্তরীণ 'নৌ-চলাচল অধ্যাদেশ' সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী বাতিল হিসেবে গণ্য হবে। কিন্তু এখনো নৌযান দুর্ঘটনার মামলার বিচার হচ্ছে এই বাতিল অধ্যাদেশ দিয়ে। 

অধ্যাদেশটি একদিকে বাতিল, অপরদিকে সময়োপযোগী নয়। ফলে এই আইনে মামলা করে বিচারপ্রার্থীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে। তাই অধ্যাদেশটি বতিল করে যুগোপযোগী একটি আইন প্রণয়নের দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা।

এছাড়াও ২০১৮ সালে প্রণীত সড়ক পরিবহন আইনে দুর্ঘটনার দায়ে চালকের শাস্তি কমিয়ে যে বিধান করা হয়েছে, সেটিও বাতিল করার দাবি জানিয়েছেন তারা। আইনটিতে ভিকটিম ক্ষতিপূরণ পাওয়ার জন্য যে 'আর্থিক সহায়তা তহবিল' গঠনের কথা বলা হয়েছে, সেটিও দ্রুত বাস্তবায়নের কথা বলা হয়েছে।

একইসাথে নৌপথ, সড়কপথ ও আকাশপথে দুর্ঘটনা কমিয়ে আনার জন্য রাজনৈতিক সদিচ্ছা জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা।

সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) আয়োজিত 'নৌপথে ও সড়কপথে অবহেলাজনিত মৃত্যু: যথাযথ ক্ষতিপূরণ ও দায়বদ্ধতা' শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন বিশেষজ্ঞরা।

ব্লাস্টের অনারারি নির্বাহী পরিচালক ব্যারিস্টার সারা হোসেন বলেন, 'সুপ্রিম কোর্ট এক রায়ে সামরিক আইনের সকল আইন ও অধ্যাদেশ বাতিলের আদেশ দিয়েছেন। ওই আইনগুলো সংশোধনের নির্দেশনা দিয়েছেন আদালত। এরপরেও অভ্যন্তরীণ নৌ-চলাচল অধ্যাদেশ-১৯৭৬ অনুযায়ী নৌ দুর্ঘটনার বিচার হওয়া সংবিধানের পরিপন্থী। তাই অধ্যাদেশটি বাতিল করে নতুন আইন করা জরুরি।'

এছাড়াও ওই অধ্যাদেশ অনুযায়ী, নৌ দুর্ঘটনার ভিকটিমের জন্য যে পরিমাণ ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে, যা নামেমাত্র।

তিনি বলেন, 'সড়ক পরিবহন আইন-১৯৮২ অনুযায়ী, দুর্ঘটনার জন্য মৃত্যু হলে 'অবহেলাজনিত মৃত্যুর দায়ে' শাস্তির বিধান ছিল। কিন্তু ২০১৮ সালে নতুন আইন প্রণয়ন করে মাত্র ৫ বছরের শাস্তির বিধান করা হয়েছে। যা কোনোভাবেই যৌক্তিক নয়।'

সারা হোসেন বলেন, 'চালকদের শুধু শাস্তির আওতায় আনলে চলবে না। যারা মালিক বা কর্তৃপক্ষ তাদেরকেও আইনের আওতায় আনা সময়ের দাবি।'

ব্লাস্টের প্যানেল আইনজীবী জীবনানন্দ জয়ন্ত বলেন, '২০০৩ সালের জুলাই মাসে মেঘনার ডাকাতিয়ায় এমভি নাসরিন ডুবে যাওয়ার ঘটনায় প্রায় ৬৫০ জন নিহত ও কয়েকশত মানুষ নিখোঁজ হয়। আহত হয় কয়েকশত। এই ঘটনায় ২০০৪ সালে মামলা হলেও প্রায় দেড় যুগে মামলাটির চূড়ান্ত নিষ্পত্তি হয়নি।'    

তিনি বলেন, 'নৌ-দুর্ঘটনার প্রতিটি মামলা এরকম বছরের পর ঝুলে থাকে। এ বিষয়ে আদালতকেও উদ্যোগ নিতে হবে।' 

এছাড়াও নৌ-দুর্ঘটনার কারণে ক্ষতিপূরণ চেয়ে মামলা করলে অধিক পরিমাণ কোর্ট ফি দিতে হয়। ফলে বেশিরভাগ ভিকটিম বা ভিকটিমের পরিবার মামলা করতে চায় না। 

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, 'এসব দুর্ঘটনার পিছনে মূলত দায়ী 'রাজনৈতিক সদ্বিচ্ছা' না থাকা।'

তিনি বলেন, 'সড়ক ও নৌপথে দুর্ঘটনা রোধে কঠোর আইন করলেই ক্ষমতাসীন রাজনৈতিক দলের সদস্য কিছু নির্দিষ্ট পরিবহন নেতা, চাপের মুখে সরকারকে নতি স্বীকার করতে বাধ্য করে। এই কালচার  থেকে বের হয়ে আসার পথ খুঁজতে হবে। নইলে নৌ ও সড়ক পথে কোনোভাবেই দুর্ঘনা কমিয়ে আনা সম্ভব নয়।' 

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার অনীক আর হক বলেন, 'একটি লঞ্চ বা জাহাজ স্টেশন থেকে ছাড়ার আগে বিআইডব্লিউটির একজন কর্মকর্তা লঞ্চটির ফিটনেস ও যাত্রী ধারণ ক্ষমতা পরিদর্শন করে রিপোর্ট দেন।

কিন্তু ঘুষের বিনিময়ে তারা প্রায়ই অধিক যাত্রী নেওয়া ও জাহাজের ফিটনেস পরীক্ষা করে দেখেন না। এসব কর্মকর্তাসহ বিআইডব্লিউটিএর দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।'  

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান আপিল বিভাগের সাবেক বিচারপতি নিজামুল হক নাসিম। আলোচনায় আরও অংশ নেন 'নিরাপদ সড়ক চাই' (নিসচা)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।  

Related Topics

টপ নিউজ

নৌ-দুর্ঘটনা / নৌ চলাচল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • ছবি: এপি
    লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ
  • ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
    ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

Related News

  • ১০ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু
  • মেঘনা উত্তাল; লক্ষ্মীপুর-ভোলা-বরিশালে নৌযান চলাচল বন্ধ
  • ৯ ঘণ্টা পর দুই নৌরুটে ফেরি চলাচল শুরু
  • বৈরী আবহাওয়ার কারণে উপকূলীয় এলাকায় নৌযান চলাচল বন্ধ
  • গাজায় হামলা বন্ধ না হলে ভূমধ্যসাগরে নৌ চলাচল বন্ধ করে দেওয়ার হুমকি ইরানের

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
ছবি: এপি
আন্তর্জাতিক

লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ

3
ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
বাংলাদেশ

ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 

4
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

5
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

6
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net