Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 02, 2026
মোংলা বন্দরের চ্যানেলে দুর্ঘটনার কবলে ফার্নেস অয়েলবাহী জাহাজ

বাংলাদেশ

বাগেরহাট প্রতিনিধি
19 December, 2021, 10:10 am
Last modified: 19 December, 2021, 10:21 am

Related News

  • জ্বালানি সংকটে মোংলা বন্দরে পণ্য খালাস স্থবির, লোকসানের মুখে আমদানিকারকরা
  • ছয় মাসের মধ্যে মোংলা বন্দরের ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনা হবে: নৌপরিবহন মন্ত্রী রবিউল আলম
  • যুক্তরাষ্ট্র থেকে আরও ৫৭ হাজার টন গম এল মোংলা বন্দরে
  • যুক্তরাষ্ট্র থেকে প্রথমবারের মতো ৫৭ হাজার মেট্রিক টন গম আমদানি
  • মোংলার ব্যবহার বাড়ানো গেলে জট কমবে চট্টগ্রাম বন্দরে: এনবিআর চেয়ারম্যান

মোংলা বন্দরের চ্যানেলে দুর্ঘটনার কবলে ফার্নেস অয়েলবাহী জাহাজ

দুর্ঘটনা কবলিত জাহাজ পর্যবেক্ষণ ও নাবিকদের উদ্ধারে নিয়োজিত রয়েছে কোস্টগার্ডের জাহাজ শহীদ মুনসুর আলী।
বাগেরহাট প্রতিনিধি
19 December, 2021, 10:10 am
Last modified: 19 December, 2021, 10:21 am
ছবি-টিবিএস

বঙ্গোপসাগরের সুন্দরবন উপকূলে মোংলা বন্দর চ্যানেলের ১৫ নম্বর বয়া এলাকায় ফার্নেস অয়েলবাহী 'এমটি মনোয়ারা' নামের একটি জাহাজ দুর্ঘটনায় পতিত হয়েছে।

শনিবার (১৮ ডিসেম্বর) সকালে একটি ডুবোজাহাজের সাথে ধাক্কা লেগে জাহাজটির পানির ট্যাংক ছিদ্র হয়ে যায়। তবে জাহাজটির তেলের ট্যাংকারগুলো সুরক্ষিত রয়েছে বলে জানিয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষ।

এদিকে দুর্ঘটনা কবলিত জাহাজ পর্যবেক্ষণ ও নাবিকদের উদ্ধারে নিয়োজিত রয়েছে কোস্টগার্ডের জাহাজ শহীদ মুনসুর আলী এবং মোংলা বন্দর কর্তৃপক্ষের ওয়েল স্পিল রেসপন্স ভেসেল। 

ক্ষতিগ্রস্ত জাহাজটিতে এক হাজার ৫০০ মেট্রিক টন ফার্নেস অয়েল রয়েছে। চট্টগ্রামের আবুল কালাম অয়েল সাপ্লাই লিমিটেডের মালিকানাধীন জাহাজটি তেল নিয়ে খুলনার দৌলতপুর যমুনা তেল ডিপোতে যাচ্ছিল। শুক্রবার সকাল ১০টায় চট্টগ্রাম থেকে জাহাজটি খুলনার দৌলতপুরের উদ্দেশে রওনা হয়।

জাহাজের মালিক আবুল কালাম বলেন, "ক্যাপ্টেন ফিরোজের সহযোগিতায় আমরা জাহাজটিকে খুলনার উদ্দেশে পাঠাই। ঘটনাস্থলে ডুবোজাহাজের মার্কিং না থাকায় এই দুর্ঘটনা ঘটেছে।  ডুবোজাহাজের ধাক্কায় আমাদের পানি সংরক্ষণের ট্যাংকার ছিদ্র হয়েছে। আল্লাহর রহমতে তেলের কোন ট্যাংকারের ক্ষতি হয়নি। একটি খালি জাহাজে কিছু তেল অপসারণ করে দুর্ঘটনা কবলিত জাহাজটিকে নিরাপদে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করব।" এজন্য একটি খালি জাহাজ পাঠানো হয়েছে বলে জানান তিনি।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দীন বলেন, "একটি ডুবোজাহাজের ধাক্কায় তেলবাহী জাহাজের একটি অংশ ফেটে গেছে। ফেটে যাওয়া অংশটিতে পানি ছিল। ওই জাহাজের তেলের ট্যাংকারগুলো এখনও স্বাভাবিক রয়েছে। আমরা মালিকপক্ষের সাথে যোগাযোগ করেছি। তারা খালি জাহাজ পাঠিয়ে, কিছু তেল অপসারণ করে জাহাজটিকে নিরাপদে সরিয়ে নেবে।"

মোংলা বন্দরের যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান এই কর্মকর্তা। 

Related Topics

টপ নিউজ

মোংলা বন্দর / তেলবাহী ট্যাঙ্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোলাজ: টিবিএস
    একীভূত ৫ ব্যাংকে আটকে থাকা অর্থে প্রভিশন রাখার বাধ্যবাধকতা তুলে দিল বাংলাদেশ ব্যাংক 
  • সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
    বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • শজনে গাছ। ছবি: সংগৃহীত
    খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা
  • ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান
  •  মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার (ডানে)। ছবি: এপি
    ইরানে সম্ভাব্য ‘চূড়ান্ত’ হামলার পরিকল্পনা, ট্রাম্পকে ব্রিফ করলেন সেন্টকম কমান্ডার
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

Related News

  • জ্বালানি সংকটে মোংলা বন্দরে পণ্য খালাস স্থবির, লোকসানের মুখে আমদানিকারকরা
  • ছয় মাসের মধ্যে মোংলা বন্দরের ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনা হবে: নৌপরিবহন মন্ত্রী রবিউল আলম
  • যুক্তরাষ্ট্র থেকে আরও ৫৭ হাজার টন গম এল মোংলা বন্দরে
  • যুক্তরাষ্ট্র থেকে প্রথমবারের মতো ৫৭ হাজার মেট্রিক টন গম আমদানি
  • মোংলার ব্যবহার বাড়ানো গেলে জট কমবে চট্টগ্রাম বন্দরে: এনবিআর চেয়ারম্যান

Most Read

1
কোলাজ: টিবিএস
অর্থনীতি

একীভূত ৫ ব্যাংকে আটকে থাকা অর্থে প্রভিশন রাখার বাধ্যবাধকতা তুলে দিল বাংলাদেশ ব্যাংক 

2
সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?

3
শজনে গাছ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা

4
ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান

5
 মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার (ডানে)। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানে সম্ভাব্য ‘চূড়ান্ত’ হামলার পরিকল্পনা, ট্রাম্পকে ব্রিফ করলেন সেন্টকম কমান্ডার

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net