Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 27, 2026
বগুড়ার সান্তাহারে প্লাস্টিক কারখানায় আগুন, ৫ শ্রমিকের মরদেহ উদ্ধার 

বাংলাদেশ

নওগাঁ প্রতিনিধি
14 December, 2021, 02:15 pm
Last modified: 14 December, 2021, 04:23 pm

Related News

  • ডেমরায় কালি তৈরির কারখানার আগুন নিয়ন্ত্রণে
  • কেরানীগঞ্জে কারখানায় আগুন: ৩ দিন আগে কাজে ঢোকা শাহিনূরসহ নিঁখোজ ২
  • গাজীপুরে পোশাক কারখানায় আগুন, সাড়ে ৫ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
  • ময়মনসিংহে গভীর রাতে বাসে আগুন: পুড়ে মারা গেলেন একজন, দগ্ধ মা-ছেলে
  • গ্রামীণ ফেব্রিকসে অগ্নিসংযোগে ১৮ কোটি টাকার ক্ষতি, গ্রেফতার ৪

বগুড়ার সান্তাহারে প্লাস্টিক কারখানায় আগুন, ৫ শ্রমিকের মরদেহ উদ্ধার 

কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে জানা যায়নি। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।
নওগাঁ প্রতিনিধি
14 December, 2021, 02:15 pm
Last modified: 14 December, 2021, 04:23 pm

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে প্লাস্টিকের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে নওগাঁ-তিলোকপুর সড়কের হবির মোড় এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কারখানা থেকে পাঁচজন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।

কারখানাটির মালিক সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্ট।

স্থানীয় সূত্রে জানা যায়, প্লাস্টিক কারখানায় ওয়ানটাইম প্লেট সামগ্রী তৈরী করা হতো। প্রতিদিনের মতো শ্রমিকরা সকাল থেকে সেখানে কাজ করছিল। হঠাৎ করেই কারখানার এক কোনায় আগুনের সূত্রপাত হলে শ্রমিকরা ভয়ে বেরিয়ে যায়। পরে ফায়ার সার্ভিস ইউনিটে সংবাদ দেওয়া হলে নওগাঁ, আত্রাই, রানীনগর, আদমদীঘি, দুপচাচিয়া থানার সাতটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা। তবে কারখানার ভেতর থেকে এখনো উত্তাপ বেরিয়ে আসছে বলে জানা গেছে।

কারখানাটির মালিক সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্ট বলেন, "সকাল থেকেই কারখানায় শ্রমিকরা কাজ করছিল। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে বলতে পারছি না। আগুন লাগার পরই শ্রমিকরা বেরিয়ে যায়। সংবাদ পেয়ে কারখানায় আসি। কারখানায় ওয়ানটাইম প্লেট সামগ্রী তৈরী করা হতো।"

আগুনে কারখানার কাঁচামাল পুড়ে ছাই হয়ে গেছে। মেশিনগুলোও পুড়ে নষ্ট হয়ে গেছে। এতে প্রায় ৩০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন তিনি।

নওগাঁ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক একেএম মুরশেদ বলেন, "খবর পেয়ে ফায়ার সার্ভিসের নওগাঁ ইউনিটসহ আশপাশের সাতটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। তবে এখনো সম্পূর্ণভাবে নেভানো সম্ভব হয়নি। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা কারখানার ভিতরে প্রবেশ না করা পর্যন্ত বলা যাচ্ছে না। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণও নির্ধারণ করা সম্ভব হচ্ছে না। তবে সম্পূর্ণভাবে আগুন নেভানো সম্ভব হলে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ বলা যাবে। এখন পর্যন্ত পাঁচজন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।"  

Related Topics

টপ নিউজ

কারখানায় আগুন / আগুনে দগ্ধ হয়ে মৃত্যু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
    ‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের
  • ইরানের বন্দর আব্বাস সৈকতের কাছে হরমুজ প্রণালিতে জাহাজ চলছে; ২২ মে,  ২০২৬। ছবি: রয়টার্স
    শান্তি চেষ্টার মাঝেই ইরানে নতুন করে হামলা চালাল যুক্তরাষ্ট্র
  • ২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম
  • এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
    আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের
  • ছবি: ইউএনবি
    এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা, টার্গেটে গাড়িচালকরা

Related News

  • ডেমরায় কালি তৈরির কারখানার আগুন নিয়ন্ত্রণে
  • কেরানীগঞ্জে কারখানায় আগুন: ৩ দিন আগে কাজে ঢোকা শাহিনূরসহ নিঁখোজ ২
  • গাজীপুরে পোশাক কারখানায় আগুন, সাড়ে ৫ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
  • ময়মনসিংহে গভীর রাতে বাসে আগুন: পুড়ে মারা গেলেন একজন, দগ্ধ মা-ছেলে
  • গ্রামীণ ফেব্রিকসে অগ্নিসংযোগে ১৮ কোটি টাকার ক্ষতি, গ্রেফতার ৪

Most Read

1
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের

3
ইরানের বন্দর আব্বাস সৈকতের কাছে হরমুজ প্রণালিতে জাহাজ চলছে; ২২ মে,  ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শান্তি চেষ্টার মাঝেই ইরানে নতুন করে হামলা চালাল যুক্তরাষ্ট্র

4
২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
খেলা

যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম

5
এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের

6
ছবি: ইউএনবি
বাংলাদেশ

এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা, টার্গেটে গাড়িচালকরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net