Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 15, 2026
কানাডা-আমিরাতে ঢুকতে না পেরে দেশে ফেরার গুঞ্জন, সকালের ফ্লাইটে দেখা যায়নি মুরাদকে 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 December, 2021, 11:00 am
Last modified: 12 December, 2021, 01:42 pm

Related News

  • মুরাদ হাসান ও তার স্ত্রীর অস্ত্র জমা নিল পুলিশ
  • স্ত্রী নির্যাতনের অভিযোগে মুরাদ হাসানের বিরুদ্ধে জিডি
  • টার্মিনালের টম হ্যাংকসকে নিতে চাইলেও মুরাদকে কেন নয়? 
  • মন্ত্রীত্ব হারানো মুরাদের অপমানে সাধারণ মানুষ খুশি কেন?
  • যে কারণে কানাডায় ঢুকতে পারলেন না মুরাদ   

কানাডা-আমিরাতে ঢুকতে না পেরে দেশে ফেরার গুঞ্জন, সকালের ফ্লাইটে দেখা যায়নি মুরাদকে 

বিমানবন্দর সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র অনানুষ্ঠানিকভাবে দাবি করেছে, সকালে এমিরেটসের ফ্লাইটে ডা. মুরাদ আসেননি। 
টিবিএস রিপোর্ট
12 December, 2021, 11:00 am
Last modified: 12 December, 2021, 01:42 pm

সদ্য বিদায়ী তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান কানাডা ও সংযুক্ত আরব আমিরাতে ঢুকতে না পেরে দেশে ফিরছেন বলে শোনা যাচ্ছিল।   

শনিবার রাতে বিমানবন্দরের একটি সূত্র বার্তা সংস্থা ইউএনবিকে জানায়, মুরাদকে বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট রোববার সকাল ৮টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

মুরাদের দেশে ফেরার খবরে রোববার ভোর থেকেই বিভিন্ন গণমাধ্যমকর্মী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় করেন। 

তবে বিমানবন্দর সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র অনানুষ্ঠানিকভাবে দাবি করেছে, সকালে এমিরেটসের ইকে-৫৮২ ফ্লাইটে ডা. মুরাদ আসেননি। 

সাবেক প্রতিমন্ত্রীর পরিবারের এক সদস্য ইউএনবিকে জানান, মুরাদ কানাডা থেকে রাত সাড়ে ১০টার (বাংলাদেশ সময়) দিকে দুবাই বিমানবন্দরে পৌঁছান। 

নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে তার আত্মীয় জানান, দুবাই প্রবেশের বৈধ ভিসা না থাকায় তিনি দেশে ফিরতে পারেন।

এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে এমিরেটসের একটি ফ্লাইটে কানাডার উদ্দেশে দেশ ছাড়েন ডা. মুরাদ হাসান। কিন্তু কানাডার বর্ডার সার্ভিস এজেন্সি তাকে সেদেশে ঢুকতে দেয়নি।

কানাডার স্থানীয় বাংলা অনলাইন পোর্টাল 'নতুন দেশ' পত্রিকার প্রতিবেদন থেকে জানা যায়, স্থানীয় সময় দুপুর ১.৩১ মিনিটে ডা. মুরাদ কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। এ সময় কানাডা ইমিগ্রেশন এবং বর্ডার সার্ভিস এজেন্সির কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যান। দীর্ঘ সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

বিমানবন্দর সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা যায়, জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ সম্পর্কে জানতে চাওয়া হয়। বিপুল সংখ্যক কানাডিয়ান নাগরিক কানাডায় তার প্রবেশের ব্যাপারে আপত্তি জানিয়ে সরকারের কাছে আবেদন করেছেন বলেও তাকে জানানো হয়।

পরে তাকে মধ্যপ্রাচ্যের বিমানে তুলে দেয়া হয়।

সম্প্রতি বিএনপি নেতা তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে নিয়ে ডা. মুরাদ হাসানের দেওয়া 'অশ্লীল ও কুরুচিপূর্ণ' বক্তব্যের একটি ভিডিও ভাইরাল হয়। এরপর ফাঁস হয় ঢাকাই সিনেমার একজন নায়িকাকে 'ধর্ষণ' এর হুমকি দেওয়ার একটি অডিও ক্লিপ। এরমধ্যে আরেকটি অনলাইন টকশোতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নারী নেত্রীদের নিয়েও কুরুচিপূর্ণ বক্তব্য দিতে দেখা যায় মুরাদকে।

তার এসব বক্তব্যের সমালোচনায় সোচ্চার হয়েছিলেন নারী অধিকারকর্মীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ। খোদ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্য থেকেও মুরাদ হাসানকে অব্যাহতি দেওয়ার দাবি উঠেছিল।

এসব বিতর্কিত বক্তব্যের জন্য গত ৬ ডিসেম্বর ডা. মুরাদ হাসানকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পরদিন ৭ ডিসেম্বর 'ব্যক্তিগত কারণ' দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন মুরাদ। 
 
Related Topics

টপ নিউজ

মুরাদ হাসান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
    আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
  • ছবি: সংগৃহীত
    যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই
  • মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
    উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ
  • ছবি: টিবিএস
    যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা
  •  একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
    চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 
  • বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত
    এফএসআরইউ মেরামত না হওয়া পর্যন্ত লোডশেডিং ব্যবস্থাপনা আর দিন গোনা ছাড়া কোনো উপায় নেই: জ্বালানিমন্ত্রী

Related News

  • মুরাদ হাসান ও তার স্ত্রীর অস্ত্র জমা নিল পুলিশ
  • স্ত্রী নির্যাতনের অভিযোগে মুরাদ হাসানের বিরুদ্ধে জিডি
  • টার্মিনালের টম হ্যাংকসকে নিতে চাইলেও মুরাদকে কেন নয়? 
  • মন্ত্রীত্ব হারানো মুরাদের অপমানে সাধারণ মানুষ খুশি কেন?
  • যে কারণে কানাডায় ঢুকতে পারলেন না মুরাদ   

Most Read

1
আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
বাংলাদেশ

আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই

3
মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা

5
 একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 

6
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এফএসআরইউ মেরামত না হওয়া পর্যন্ত লোডশেডিং ব্যবস্থাপনা আর দিন গোনা ছাড়া কোনো উপায় নেই: জ্বালানিমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net