Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 07, 2026
ডুবন্ত আলেশা মার্টের অযৌক্তিক আবদার, সরকারের কাছে চায় ৩০০ কোটি টাকা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 December, 2021, 10:45 am
Last modified: 08 December, 2021, 02:14 pm

Related News

  • কিউকমের সিইও রিপনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
  • আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম ও তার স্ত্রীর ৪ বছরের কারাদণ্ড
  • ধামাকা শপিংয়ের চেয়ারম্যান মুজতবা আলী কারাগারে
  • গ্রাহকের প্রতারণার শিকার হয় দেশের প্রায় অর্ধেক ই-কমার্স প্ল্যাটফর্ম: গবেষণা
  • চেক প্রতারণা মামলায় আলেশা মার্টের চেয়ারম্যান ও তার স্ত্রীর ৬ মাসের কারাদণ্ড 

ডুবন্ত আলেশা মার্টের অযৌক্তিক আবদার, সরকারের কাছে চায় ৩০০ কোটি টাকা

রোববার (৫ ডিসেম্বর) আলেশা মার্ট 'ওয়ার্কিং ক্যাপিটাল' হিসেবে ঋণের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি জমা দিয়েছে।
টিবিএস রিপোর্ট
08 December, 2021, 10:45 am
Last modified: 08 December, 2021, 02:14 pm

ব্যবসায়িক কার্যক্রম পুনরায় শুরু করতে ও গ্রাহকদের অর্থ ফেরত দিতে সরকারের কাছে ৩০০ কোটি টাকার কার্যকরী মূলধন সুবিধা চেয়েছে ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্ট।

রোববার (৫ ডিসেম্বর) আলেশা মার্ট 'ওয়ার্কিং ক্যাপিটাল' হিসেবে ঋণের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি জমা দেয়।

আবেদনপত্রে প্রতিষ্ঠানটি দাবি করেছে, "আমরা দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ ক্রমবর্ধমান কোম্পানি; মাত্র ছয় মাসে আমাদের ১৪ বিলিয়নেরও বেশি লেনদেন হয়েছে।"

আবেদনে আরও বলা হয়, "আমাদের পরিকল্পনা ছিল ২০৩০ সালে বাজারের শীর্ষস্থানীয় হয়ে ওঠার।"

আলেশা মার্টের আবেদনপত্র অনুসারে, বর্তমানে প্রতিষ্ঠানটির কর্মীর সংখ্যা ৫০ হাজার এবং এর অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১.৩ মিলিয়ন বা ১৩ লাখ। এছাড়া, প্রতিষ্ঠানটি প্রতিমাসে ৮ লাখ অর্ডার পেয়ে থাকে বলেও উল্লেখ করেছে।

প্রতিষ্ঠানটি ঋণের বিপরীতে ৩০০০ ডেসিমেল জমি বন্ধকসহ প্রয়োজনীয় জামানত দেওয়ার আশ্বাস দিয়েছে।

আবেদনে বলা হয়েছে, "আমরা অপ্রত্যাশিত সমস্যাটি দক্ষতার সঙ্গে সমাধানের বিষয়ে আত্মবিশ্বাসী।"

বিশিষ্ট ব্যবসায়ী মঞ্জুরুল আলম সিকদারের সমর্থন প্রাপ্ত ই-কমার্স প্ল্যাটফর্ম আলেশা মার্ট, অবশেষে বৃহস্পতিবার (২ ডিসেম্বর) "পরবর্তী বিজ্ঞপ্তি না হওয়া পর্যন্ত" অফিস বন্ধ করে দেয়। মঞ্জুরুল আলম সিকদার দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটিকে আর্থিক সমর্থন দিয়ে আসছিলেন বলে একসময় দাবি করেছিল আলেশা মার্ট।

ই-কমার্স প্ল্যাটফর্মটির দাবি, কিছু 'বহিরাগত' তাদের অফিসে টাকা ফেরত নিতে এসে কোম্পানির কর্মীদের লাঞ্ছিত করে। এই ঘটনার জের ধরে তাদেরকে নিরাপত্তার আশ্বাস না দেওয়া পর্যন্ত কোম্পানির সকল কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

কোম্পানিটির দাবি অনুযায়ী, আলেশা গ্রুপের কিছু 'লাভজনক' প্রতিষ্ঠানসহ এক ডজনেরও বেশি নিবন্ধিত সংস্থা রয়েছে, যা তাদের ই-কমার্স ব্যবসায়ে বহু বিলিয়ন টাকা ভর্তুকি দিচ্ছে।

Related Topics

টপ নিউজ

আলেশা মার্ট / ই-কমার্স ব্যবসা / ই-কমার্স প্রতিষ্ঠান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    ঢাকায় বাসার বাইরে খেলতে গিয়ে অপহৃত শিশু শরীয়তপুর থেকে উদ্ধার  
  • ছবি: সংগৃহীত
    নিট ফেব্রিক আমদানি বন্ধ করল সরকার, ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা পোশাক রপ্তানিকারকদের
  • মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল, এক্সপ্রেসওয়েতে মিলল মরদেহ
    মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল, এক্সপ্রেসওয়েতে মিলল মরদেহ
  • ছবি: সংগৃহীত
    চীনা ব্যবসায়ীর কোটি টাকা চুরি: ‘দুঃখিত’ লিখে খুদে বার্তা দেওয়া সেই চালকসহ গ্রেপ্তার ৩
  • ছবি: টিবিএস
    মার্কিন শুল্কের চাপে সাত মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাকের দাম কমেছে ২.২৬ শতাংশ
  • ছবি: সংগৃহীত
    সাভারে রিকশা গ্যারেজ মালিককে মারধরের প্রতিবাদ করায় এসবি'র এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১

Related News

  • কিউকমের সিইও রিপনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
  • আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম ও তার স্ত্রীর ৪ বছরের কারাদণ্ড
  • ধামাকা শপিংয়ের চেয়ারম্যান মুজতবা আলী কারাগারে
  • গ্রাহকের প্রতারণার শিকার হয় দেশের প্রায় অর্ধেক ই-কমার্স প্ল্যাটফর্ম: গবেষণা
  • চেক প্রতারণা মামলায় আলেশা মার্টের চেয়ারম্যান ও তার স্ত্রীর ৬ মাসের কারাদণ্ড 

Most Read

1
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

ঢাকায় বাসার বাইরে খেলতে গিয়ে অপহৃত শিশু শরীয়তপুর থেকে উদ্ধার  

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

নিট ফেব্রিক আমদানি বন্ধ করল সরকার, ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা পোশাক রপ্তানিকারকদের

3
মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল, এক্সপ্রেসওয়েতে মিলল মরদেহ
বাংলাদেশ

মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল, এক্সপ্রেসওয়েতে মিলল মরদেহ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চীনা ব্যবসায়ীর কোটি টাকা চুরি: ‘দুঃখিত’ লিখে খুদে বার্তা দেওয়া সেই চালকসহ গ্রেপ্তার ৩

5
ছবি: টিবিএস
অর্থনীতি

মার্কিন শুল্কের চাপে সাত মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাকের দাম কমেছে ২.২৬ শতাংশ

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাভারে রিকশা গ্যারেজ মালিককে মারধরের প্রতিবাদ করায় এসবি'র এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net