Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 25, 2026
অর্থপাচার করে স্বর্ণ আনে একটি চক্র

বাংলাদেশ

আসাদুল্লা লায়ন
07 December, 2021, 04:30 pm
Last modified: 07 December, 2021, 05:16 pm

Related News

  • ৮ বিলিয়ন ইউরো পাচারের তদন্ত: সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
  • ব্যাংক খাতে লুটপাট ও অর্থপাচারের বিচার দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি আইনজীবীদের
  • চীনের আন্ডারগ্রাউন্ড ব্যাংকগুলো কীভাবে বিশ্বের সবচেয়ে বড় মানি-লন্ডারিং নেটওয়ার্কে পরিণত হলো
  • পরিবহন সেক্টরে চাঁদাবাজি, অর্থপাচার: এনা পরিবহনের এনায়েতের বিরুদ্ধে সিআইডির মামলা
  • বিদেশে পাচার ৪০ হাজার কোটি টাকার সম্পদ উদ্ধারে সাবেক মন্ত্রী, এমপি, ব্যবসায়ীসহ ৫০ জনের বেশি প্রভাবশালী টার্গেটে

অর্থপাচার করে স্বর্ণ আনে একটি চক্র

প্রাথমিক অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে অর্থ পাচার আইনে একটি মামলা করেছে সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইম ইউনিট
আসাদুল্লা লায়ন
07 December, 2021, 04:30 pm
Last modified: 07 December, 2021, 05:16 pm
অলংকরণ: টিবিএস

বিভিন্ন দেশের মুদ্রা বিদেশে পাচার করে এবং বিদেশ থেকে শুল্ক ফাঁকি দিয়ে নামী-দামি পণ্য এবং স্বর্ণ আমদানি করে একটি চক্র। সম্প্রতি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এমন একটি চক্রের কার্যক্রম নিয়ে অনুসন্ধান শুরু করেছে।

প্রাথমিক অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে অর্থ পাচার আইনে একটি মামলা করেছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। এতে অভিযুক্ত করা হয়েছে ৩ জনকে। তারা হলেন মুন্সিগঞ্জের রানা হাসান, একই জেলার মো. সাইদুজ্জামান ও বরিশালের মো. নাজমুল হাসান। এ চক্রের মাধ্যমে ৩১ হাজার ২০০ ইউরো, ৪ লাখ ৮৫ হাজার ৫০০ দিরহাম, এবং ৮ লাখ ২০ হাজার সৌদি রিয়াদ পাচারের তথ্য পেয়েছে সিআইডি। যা বাংলাদেশী বর্তমান মুল্যে ৩ কোটি ৩০ লাখ ৭৪ হাজার ৭৩২ টাকা।

সিআইডি জানায়, রানা হাসান দীর্ঘ দিন যাবৎ বাহক হিসেবে কাজ করা বিভিন্ন মানুষদের দিয়ে বিদেশে মুদ্রা পাচার করেন। এছাড়া শুল্ক ফাকি দিয়ে নামী-দামি পণ্য এবং স্বর্ণ আমদানি করেন। ২০১৮ সালের ১ এপ্রিল তিন দেশের ওই মুদ্রাগুলো রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে নাজমুল হাসানের মাধ্যমে কৌশলে থাইল্যান্ডে পাচার করে।

এ কাজে রানা হাসানের বন্ধু মো. সাইদুজ্জামানসহ অজ্ঞাতনামা বেশ কয়েকজন বিদেশী এসব মুদ্রা বিমানবন্দরে পৌঁছে দিয়ে পাচারে সহায়তা করেন। নাজমুল হাসান মুদ্রগুলো নিয়ে থাইল্যান্ডে পৌঁছানোর পর তার কাছ থেকে মুদ্রাগুলো চুরি হয়ে যায়। এরপর মুদ্রাগুলো নিজের দাবি করে থাইল্যান্ড পুলিশের কাছে জিডি করেন। পরে আনোয়র হোসেন নামে এক বাংলাদেশিকে মুদ্রাসহ গ্রেফতার করে সে দেশের পুলিশ। এরপর নাজমুল মুদ্রাগুলো ফিরে পায়। এবং অভিযুক্ত বাংলাদেশীকে থাই আইনে ৬ মাসের সাজা দেয়া হয়েছিলো।

প্রাথমিক অনুসন্ধানে সিআইডি আরও জানতে পারে নাজমুল হাসান টুরিস্ট ভিসায় থাইল্যান্ডে একাধিকবার যাতায়াত করেছেন। অভিযুক্ত সাইদুজ্জামান মূলত তাদের মুদ্রা পাচার ও অবৈধভাবে পণ্য আমদানিতে সহায়তা ও পরামর্শ দিয়ে থাকেন। এছাড়া রানা হাসানের ব্যাংক হিসেব থেকে সাইদুজ্জামান একাধিকবার অর্থ উত্তেলন করেছে এমন তথ্যও পেয়েছে সিআইডি।

তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, বর্তমানে অভিযুক্ত ২ জন দেশের বাইরে থাকলেও মো. সাইদুজ্জামান দেশে আছে। তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা যাবে এ চক্রর কার্যক্রমে আরও কারা জড়িত আছে। এছাড়া চক্রটি কী পরিমাণ অর্থ পাচার বা শুল্ক ফাঁকি দিয়ে পণ্য আমদানি করেছে সে বিষয়েও বিস্তারিত অনুসন্ধান করা হবে।

এ মামলার তদন্তের জন্য শীগ্রই থাইল্যান্ড পুলিশের কাছে তথ্য সিআইডির ফাইন্যন্সিয়াল ক্রাইম ইউনিট তথ্য চাইবে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ বিষয়ে সিআইডির মিডিয়া উইংয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজাদ রহমান বলেন, "থাইল্যন্ডে বিভিন্ন দেশের মুদ্রা পাচারের ঘটনায় একটি মামলায় হয়েছে। অভিযুক্তদের মাধ্যমে কী পরিমাণ অর্থ পাচার হয়েছে এবং তাদের সাথে আরো কারা জড়িত আছে এ বিষয়ে তদন্তকার্যক্রম চলছে।"
 
Related Topics

টপ নিউজ

অর্থপাচার / স্বর্ণ চোরাচালান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • ছবি: রয়টার্স
    ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ
  • ছবি: সংগৃহীত
    রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’
  • ফাইল ছবি: টিবিএস
    নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

Related News

  • ৮ বিলিয়ন ইউরো পাচারের তদন্ত: সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
  • ব্যাংক খাতে লুটপাট ও অর্থপাচারের বিচার দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি আইনজীবীদের
  • চীনের আন্ডারগ্রাউন্ড ব্যাংকগুলো কীভাবে বিশ্বের সবচেয়ে বড় মানি-লন্ডারিং নেটওয়ার্কে পরিণত হলো
  • পরিবহন সেক্টরে চাঁদাবাজি, অর্থপাচার: এনা পরিবহনের এনায়েতের বিরুদ্ধে সিআইডির মামলা
  • বিদেশে পাচার ৪০ হাজার কোটি টাকার সম্পদ উদ্ধারে সাবেক মন্ত্রী, এমপি, ব্যবসায়ীসহ ৫০ জনের বেশি প্রভাবশালী টার্গেটে

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

3
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

4
ছবি: রয়টার্স
বাংলাদেশ

ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ

5
ছবি: সংগৃহীত
খেলা

রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’

6
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net