Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
মজুরি বৃদ্ধি, ছুটির টাকা, ঈদ বোনাসের দাবিতে সাভারে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ 

বাংলাদেশ

নোমান মাহমুদ
03 March, 2025, 02:10 pm
Last modified: 03 March, 2025, 02:12 pm

Related News

  • বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের শ্রমিকদের মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ
  • সাভারে আল-মুসলিম গ্রুপের ৩ কারখানার ১,৮৬৮ শ্রমিক ছাঁটাই; প্রতিবাদে বিক্ষোভ
  • কোটি কোটি টাকা খরচের পরও ঢাকার নদীগুলো মরছেই
  • বেতন-ভাতা পরিশোধের আশ্বাস, ৭ ঘণ্টা পর তেজগাঁও সড়ক অবরোধ প্রত্যাহার
  • সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী

মজুরি বৃদ্ধি, ছুটির টাকা, ঈদ বোনাসের দাবিতে সাভারে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ 

নোমান মাহমুদ
03 March, 2025, 02:10 pm
Last modified: 03 March, 2025, 02:12 pm
ছবি: টিবিএস

'প্রডাকশন বেজড' শ্রমিকদের কাজের মজুরি বৃদ্ধি, আইনানুযায়ী ছুটির টাকা ও ঈদ বোনাস প্রদানসহ বিভিন্ন দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি সোয়েটার কারখানার শ্রমিকরা।

সোমবার (৩ মার্চ) বেলা ১১টার দিকে সাভারের উলাইল এলাকায় এসব দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন উলাইল এলাকায় অবস্থিত ডাইনামিক সোয়েটার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শ্রমিকরা।

এ সময় শ্রমিকদের অবরোধের মুখে মহাসড়কের উভয় লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়। 

প্রায় আধাঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখার পর সেনাবাহিনীর হস্তক্ষেপে বেলা সাড়ে ১১টার দিকে শ্রমিকরা মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নেন।

সড়ক থেকে সরে গেলেও উত্তেজিত শ্রমিকদের একটি অংশ মহাসড়কসংলগ্ন আনলিমা টেক্সটাইল লিমিটেড নামক আরেকটি কারখানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের ছত্রভঙ্গ করে দেন। এ সময় দুজন নারী শ্রমিককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন আনলিমা টেক্সটাইলের লোকজন। 

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, সোয়েটার কারখানাটিতে অধিকাংশ শ্রমিক প্রোডাকশন বেইজড কাজ করেন। মালিকপক্ষ সম্প্রতি কোনো নোটিশ ছাড়াই প্রতি পিস কাজের বিপরীতে শ্রমিকদের কম মজুরি দিচ্ছে। এছাড়াও নিয়মানুযায়ী শ্রমিকদের ছুটির টাকা ও ঈদ বোনাস দেয় না কারখানাটি। এসব দাবিতে গত কয়েকদিন ধরে শ্রমিকরা মালিকের সঙ্গে কথা বলার দাবিতে আন্দোলন করে আসছিলেন। আজ সকাল ৮টায় মালিকপক্ষ শ্রমিকদের সঙ্গে আলোচনার সময় নির্ধারণ করলেও সকালে শ্রমিকরা গিয়ে দেখেন কারখানা বন্ধ। পরে প্রথমে উত্তেজিত শ্রমিকরা কারখানাসংলগ্ন আঞ্চলিক সড়ক ও পরে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে দাবি আদায়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভ করা কারখানার একজন লিংকিং অপারেটর দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, আগে যে কাজের মজুরি ২৬ টাকা দেওয়া হতো, এখন সেটিতে দেওয়া হয় ২১ টাকা। যে কাজের জন্য পিস প্রতি ২৩ টাকা রেট ছিল, সেটি এখন ১৬ টাকা। দিনে দিনে কাজের রেট বাড়ে, কিন্তু আমাদের কারখানায় রেট কমিয়ে দেওয়া হচ্ছে। এছাড়াও ছুটির টাকা ও ঈদ বোনাসও নিয়মানুযায়ী না দিয়ে তুলনামূলক কম দেওয়া হয় আমাদের। এসব বিষয়ে আমরা বারবার মালিকের সাথে সরাসরি কথা বলার জন্য দাবি জানিয়ে আসছিলাম, কিন্তু মালিক কথা বলছেন না। আজ সকালে কথা বলার কথা বলে কারখানা দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে। বাধ্য হয়ে দাবি আদায়ে মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছি আমরা।'

ছবি: টিবিএস

ঘটনাস্থলে উপস্থিত ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির টিবিএসকে বলেন, 'বিভিন্ন দাবিতে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছিলেন। আমরা শ্রমিকদের দাবিগুলো শুনলাম, যদিও তা যৌক্তিক মনে হয়নি। পরবর্তীতে সেনাবাহিনীসহ আমরা মালিকপক্ষের সঙ্গে আলোচনা করলে মালিকপক্ষ অঙ্গীকার করে তারা শ্রমিকদের দাবির বিষয়ে আলোচনায় বসবে। এই অঙ্গীকারের প্রেক্ষিতে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে যান।'

তিনি আরও বলেন, 'মহাসড়ক থেকে সরে গেলেও শ্রমিকদের একটি অংশ আনলিমা টেক্সটাইলে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুরের চেষ্টা করেছিল। সে সময় আমরা তাদের ছত্রভঙ্গ করে দিই। পাশাপাশি দুজন নারী শ্রমিককে আনলিমার লোকজন আটক করেছিল। আমরা তাদের উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়েছি।'

আগামীকাল দুপুর ২টায় শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনার সময় নির্ধারণ করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। 

Related Topics

টপ নিউজ

সড়ক অবরোধ / শ্রমিক বিক্ষোভ / সাভার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের শ্রমিকদের মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ
  • সাভারে আল-মুসলিম গ্রুপের ৩ কারখানার ১,৮৬৮ শ্রমিক ছাঁটাই; প্রতিবাদে বিক্ষোভ
  • কোটি কোটি টাকা খরচের পরও ঢাকার নদীগুলো মরছেই
  • বেতন-ভাতা পরিশোধের আশ্বাস, ৭ ঘণ্টা পর তেজগাঁও সড়ক অবরোধ প্রত্যাহার
  • সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net