Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 20, 2026
এলিফ্যান্ট রোডে বহুতল ভবনের সানশেড থেকে ১২ বছরের গৃহকর্মীকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 February, 2025, 02:45 pm
Last modified: 26 February, 2025, 02:48 pm

Related News

  • বংশালে হেলমেটের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
  • সাতক্ষীরার হার্ডওয়্যারের দোকান থেকে সুন্দরবনের অজগর উদ্ধার
  • হরমুজ প্রণালিতে আটকে পড়া ১১ হাজার নাবিককে সরিয়ে নিচ্ছে জাতিসংঘ
  • গাজীপুরে বন্যপ্রাণী পাচারের অভিযোগে বাবা-ছেলে আটক, উদ্ধার ১৮টি দেশীয় পাখি
  • টিবিএসে সংবাদ প্রকাশের পর অভিযানে ৫৫ বিরল প্রজাতির বন্যপ্রাণী উদ্ধার

এলিফ্যান্ট রোডে বহুতল ভবনের সানশেড থেকে ১২ বছরের গৃহকর্মীকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করে জানান, ভবনের কেউ একজন ফায়ার সার্ভিসে খবর দিলে তারা সকাল ১১ টা ৫০ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছান এবং দুপুর সোয়া ১২টার মধ্যে মেয়েটিকে উদ্ধার করেন।
টিবিএস রিপোর্ট
26 February, 2025, 02:45 pm
Last modified: 26 February, 2025, 02:48 pm
ছবি: ভিডিও থেকে স্ক্রিনশট নেওয়া

রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি বহুতল ভবনের ১৬ তলার সানশেড থেকে ১২ বছর বয়সী এক গৃহকর্মীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করে জানান, ভবনের কেউ একজন ফায়ার সার্ভিসে খবর দিলে তারা সকাল ১১ টা ৫০ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছান এবং দুপুর সোয়া ১২টার মধ্যে মেয়েটিকে উদ্ধার করেন।

উদ্ধার হওয়া মেয়েটির নাম শাহনাজ (১২)। সে ময়মনসিংহের গৌরীপুরের ফখরুদ্দিনের মেয়ে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা তালহা জানান, এলিফ্যান্ট রোডের প্রিন্স টাওয়ারের সানশেডে একটি এয়ার কন্ডিশনারের বাইরের ইউনিটের ওপরে শাহনাজকে পাওয়া যায়।

ওই বাড়ির গৃহকর্তা মাহমুদ গণমাধ্যমকে জানান, সকাল থেকে তারা মেয়েটিকে খোঁজ করে না পেয়ে সিসিটিভি ফুটেজ দেখেন। তারপরও মেয়েটির খোঁজ পাননি। শাহনাজকে ১৬ তলায় সানশেডের ওপর বসে থাকতে দেখে পথচারী ও এলাকাবাসী তাদের জানালে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

তালহা বিন জসিম টিবিএসকে বলেন, 'আমরা সাড়ে এগারটা দিকে খবর পাই। তাৎক্ষণিক আমাদের একটি টিম ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। ১১ টা ৫০ মিনিটে আমরা অভিযান শুরু করি। এবং ১২টা ১৫ মিনিটে শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হই।'

দুপুর একটার দিকে পুলিশ শাহনাজসহ ওই দম্পতিকে থানায় নিয়ে গেছে।

এ বিষয়ে জানতে চাইলে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিন উদ্দীন টিবিএসকে বলেন, ওই শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

তিনি বলেন, 'মেয়েটির কথাবার্তা কিছুটা অগোছালো। মানসিক সমস্যা থাকতে পারে বলে মনে হয়েছে। তাকে মারধরের কোনো ঘটনা ঘটেছে বলে মনে হয়নি।'
 
Related Topics

টপ নিউজ

ফায়ার সার্ভিস / গৃহকর্মী / উদ্ধার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    ৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে
  • পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আহত মাদরাসা শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হয়। ছবি: টিবিএস
    পড়াশোনায় ক্ষতির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদরাসা শিক্ষার্থীদের বাধা, লাঠিচার্জে আহত ২০
  • ছবি: সংগৃহীত
    গ্যাস সরবরাহে নেই উন্নতি, বন্ধ হয়ে গেছে ৯০০-র বেশি টেক্সটাইল মিল
  • কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
    রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব
  • ২০২১ সালের ২০ অক্টোবর, ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের তাওয়াং এবং চীন সংলগ্ন প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) কাছাকাছি অবস্থিত পেঙ্গা টেং সো-তে একটি বোফোর্স কামান বসাচ্ছেন ভারতীয় সৈন্যরা। ছবি: এএফপি
    অরুণাচলে ভারতের ভূখণ্ড দখল করার অভিযোগ: ভারত-চীন সীমান্তে নতুন করে বাড়ছে উত্তেজনা
  • ছবি: সংগৃহীত
    ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

Related News

  • বংশালে হেলমেটের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
  • সাতক্ষীরার হার্ডওয়্যারের দোকান থেকে সুন্দরবনের অজগর উদ্ধার
  • হরমুজ প্রণালিতে আটকে পড়া ১১ হাজার নাবিককে সরিয়ে নিচ্ছে জাতিসংঘ
  • গাজীপুরে বন্যপ্রাণী পাচারের অভিযোগে বাবা-ছেলে আটক, উদ্ধার ১৮টি দেশীয় পাখি
  • টিবিএসে সংবাদ প্রকাশের পর অভিযানে ৫৫ বিরল প্রজাতির বন্যপ্রাণী উদ্ধার

Most Read

1
ছবি: রয়টার্স
অফবিট

৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে

2
পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আহত মাদরাসা শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

পড়াশোনায় ক্ষতির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদরাসা শিক্ষার্থীদের বাধা, লাঠিচার্জে আহত ২০

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্যাস সরবরাহে নেই উন্নতি, বন্ধ হয়ে গেছে ৯০০-র বেশি টেক্সটাইল মিল

4
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
বাংলাদেশ

রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব

5
২০২১ সালের ২০ অক্টোবর, ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের তাওয়াং এবং চীন সংলগ্ন প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) কাছাকাছি অবস্থিত পেঙ্গা টেং সো-তে একটি বোফোর্স কামান বসাচ্ছেন ভারতীয় সৈন্যরা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

অরুণাচলে ভারতের ভূখণ্ড দখল করার অভিযোগ: ভারত-চীন সীমান্তে নতুন করে বাড়ছে উত্তেজনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net