Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 27, 2026
হিমাগারের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আবারও মহাসড়কে আলু ঢেলে কৃষকদের প্রতিবাদ

বাংলাদেশ

বুলবুল হাবিব
19 February, 2025, 03:10 pm
Last modified: 19 February, 2025, 03:13 pm

Related News

  • ধানের মণ ১০০০ টাকা: যশোরে চাহিদার দ্বিগুণ উৎপাদন হলেও ন্যায্যমূল্য নিয়ে দুশ্চিন্তায় কৃষক
  • বাগেরহাটে ৬,৬৪৬ কৃষকের ৫.১৮ কোটি টাকার ঋণ মওকুফ করবে সরকার  
  • চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন
  • কৃষকদের জন্য শস্য বীমা চালু করা হবে: প্রতিমন্ত্রী
  • ডুবছে খেত, পচছে ফসল: হাওরের ৪৭ হাজার হেক্টর জমির ধানে লোকসান গুনছেন কৃষকরা

হিমাগারের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আবারও মহাসড়কে আলু ঢেলে কৃষকদের প্রতিবাদ

ভাড়া কমিয়ে পূর্বের মূল্য নির্ধারণে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন কৃষকরা।
বুলবুল হাবিব
19 February, 2025, 03:10 pm
Last modified: 19 February, 2025, 03:13 pm
আজ রাজশাহীর পবা উপজেলার বায়া বাজারের সামনের মহাসড়কে আলু ফেলে কৃষকরা প্রতিবাদ করেন। ছবি: টিবিএস

হিমাগারের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মহাসড়কে আবারও আলু ঢেলে প্রতিবাদ করেছেন রাজশাহী জেলার আলুচাষীরা। এ সময় ভাড়া কমিয়ে পূর্বের মূল্য নির্ধারণে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন কৃষকরা।

হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) সাড়ে ১২টার দিকে পবা উপজেলার বায়া বাজারের সামনের মহাসড়কে আলু ফেলে তারা প্রতিবাদ করেন। এসময় অনেক কৃষককে আহাজারি করতেও দেখা গেছে।

এর আগে, কৃষকরা বেলা ১১ টা থেকে বায়া বাজারের পাশের মাঠে জমায়েত হয়ে বিক্ষোভ করতে শুরু করেন।

ছবি: টিবিএস

কৃষকরা জানান, এ বছর আলু চাষ করতে গিয়ে কয়েকগুণ উৎপাদন খরচ লেগেছে। বীজ, সার, কীটনাশকসহ অন্যান্য উপাদানের দাম গত বছরের তুলনায় কয়েকগুণ বেড়েছে। এখন আবার কোল্ড স্টোরেজে আলু রাখার ভাড়া বৃদ্ধি করা হয়েছে।

কৃষকরা বলেন, গত বছর কোল্ড স্টোরেজে এক কেজি আলু সংরক্ষণে হিমাগার ভাড়া দিতে হতো ৪ টাকা। এবার সেটা বাড়িয়ে ৮ টাকা করা হয়েছে। অর্থাৎ গত বছর ৭০ কেজির আলুর বস্তা রাখা বাবদ হিমাগার ভাড়া দিতে হয়েছে ২৮০ টাকা।  এ বছর তাদের একই পরিমাণ আলু রাখার জন্য খরচ দিতে হবে ৫৬০ টাকা।

ছবি: টিবিএস

কৃষকরা জানান, রাজশাহীতে ৩৬টি কোল্ড স্টোরেজ ৯২ লাখ বস্তা আলু রাখা যায় । অর্থাৎ এক বস্তা আলু থেকে ২৮০ টাকা লাভ করলে তারা কৃষকদের কাছ থেকে এই মৌসুমে ২৫৭ কোটি টাকা হাতিয়ে নিবে।

কোল্ড স্টোরেজ মালিকদের এই সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবি জানান আলুচাষীরা।

রাজশাহীর আলুচাষী লিমন বলেন, "হিমাগার ভাড়া পূর্বের অবস্থায় না আনলে কৃষকরা মারা যাবে। মাঠেই আলু ফেলতে হবে। বর্তমানে আলুর যে দাম, সেটা দিয়ে অর্ধেক খরচই উঠছে না। সেখানে হিমাগার ভাড়া বাড়ানো কৃষককে মেরে ফেলা ছাড়া আর কিছু নয়। আমরা হিমাগার মালিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছি। এর মধ্যে দাম কমানো না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।"
 
Related Topics

টপ নিউজ

হিমাগার / আলুচাষী / কৃষক / প্রতিবাদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভুয়া প্রতিনিধির সাথে চুক্তি: চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
    ভুয়া প্রতিনিধির সাথে চুক্তি: চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
  • ছবি: আনাদোলু এজেন্সি
    ইরানের পক্ষে যুদ্ধে জড়াতে প্রস্তুত ছিল তুরস্ক: ট্রাম্প  
  • ছবি: সংগৃহীত
    এ বি এম আব্দুল্লাহর ইমেরিটাস অধ্যাপক নিয়োগ বাতিল, বেতন-ভাতা ফেরতের নির্দেশ  
  • ছবি: সংগৃহীত
    ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ফের চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা 
  • বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?
    বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    লক্ষ্মীপুরে ঘরে ঢুকে মা ও ২ মেয়েকে গলা কেটে হত্যা, গণপিটুনিতে ‘ঘাতক’ নিহত

Related News

  • ধানের মণ ১০০০ টাকা: যশোরে চাহিদার দ্বিগুণ উৎপাদন হলেও ন্যায্যমূল্য নিয়ে দুশ্চিন্তায় কৃষক
  • বাগেরহাটে ৬,৬৪৬ কৃষকের ৫.১৮ কোটি টাকার ঋণ মওকুফ করবে সরকার  
  • চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন
  • কৃষকদের জন্য শস্য বীমা চালু করা হবে: প্রতিমন্ত্রী
  • ডুবছে খেত, পচছে ফসল: হাওরের ৪৭ হাজার হেক্টর জমির ধানে লোকসান গুনছেন কৃষকরা

Most Read

1
ভুয়া প্রতিনিধির সাথে চুক্তি: চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
বাংলাদেশ

ভুয়া প্রতিনিধির সাথে চুক্তি: চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক

2
ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

ইরানের পক্ষে যুদ্ধে জড়াতে প্রস্তুত ছিল তুরস্ক: ট্রাম্প  

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এ বি এম আব্দুল্লাহর ইমেরিটাস অধ্যাপক নিয়োগ বাতিল, বেতন-ভাতা ফেরতের নির্দেশ  

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ফের চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা 

5
বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?
অর্থনীতি

বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে মা ও ২ মেয়েকে গলা কেটে হত্যা, গণপিটুনিতে ‘ঘাতক’ নিহত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net