Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 26, 2026
আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে যুবদল-ছাত্রদলের পৃথক কর্মসূচি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 July, 2025, 06:00 pm
Last modified: 13 July, 2025, 06:19 pm

Related News

  • সাংবাদিকদের গ্রেপ্তার ও গণমাধ্যম বন্ধের প্রতিবাদে তুরস্কে হাজার হাজার মানুষের বিক্ষোভ
  • ১৭ বছর পুলিশ বিভাগকে যেভাবে চালিয়েছে, সেভাবেই চলেছে: পানিসম্পদ মন্ত্রী
  • যশোরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ জামায়াতের ৫ এমপির, অস্বীকার বিএনপির
  • স্থানীয় সরকারমন্ত্রী আব্দুল মঈন খান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি
  • আধিপত্য বিস্তার নিয়ে মুন্সীগঞ্জে বিএনপির দুইপক্ষের গোলাগুলি-ককটেল বিস্ফোরণ, গুলিবিদ্ধসহ আহত ৩

আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে যুবদল-ছাত্রদলের পৃথক কর্মসূচি

রোববার (১৩ জুলাই)  পৃথকভাবে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৪ জুলাই (সোমবার) ছাত্রদল এবং আগামী ১৭ জুলাই (বৃহস্পতিবার) যুবদল এই প্রতিবাদ কর্মসূচি পালন করবে।  
টিবিএস রিপোর্ট
13 July, 2025, 06:00 pm
Last modified: 13 July, 2025, 06:19 pm
ছবি: সংগৃহীত

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ঢাকাসহ সারাদেশে পৃথকভাবে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদল।

রোববার (১৩ জুলাই)  পৃথকভাবে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৪ জুলাই (সোমবার) ছাত্রদল এবং আগামী ১৭ জুলাই (বৃহস্পতিবার) যুবদল এই প্রতিবাদ কর্মসূচি পালন করবে।  

ছাত্রদলের বিজ্ঞপ্তিতে জানানো হয়, 'গুপ্ত সংগঠনের মব সৃষ্টির অপচেষ্টা ও শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু শিক্ষার পরিবেশ বিনষ্টের' প্রতিবাদে আগামীকাল (১৪ জুলাই) রাজধানীসহ সব জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল করবে সংগঠনটি।

ঢাকায় মিছিলটি দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শাহবাগ পর্যন্ত গিয়ে শেষ হবে।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কর্মসূচির ঘোষণা দেন।

অন্যদিকে, যুবদলের বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের নির্লিপ্ততায় সৃষ্ট পরিস্থিতির প্রতিবাদে আগামী ১৭ জুলাই রাজধানী ঢাকায় কেন্দ্রীয় কর্মসূচি পালন করা হবে।

ওই দিন দুপুর ২টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে ফকিরাপুল, দৈনিক বাংলা, প্রেসক্লাব, কদম ফোয়ারা, মৎস্য ভবন হয়ে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এই কর্মসূচিতে যুবদলের কেন্দ্রীয়, ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর শাখা অংশ নেবে। একই দিন জেলা ও মহানগর ইউনিটগুলোতেও বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।

যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন কর্মসূচির সিদ্ধান্ত ইতোমধ্যে কার্যকর করেছেন এবং সংশ্লিষ্ট ইউনিটের নেতাদের কর্মসূচি সফল করতে নির্দেশ দিয়েছেন।

Related Topics

টপ নিউজ

ছাত্রদল / যুবদল / আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি / আইনশৃঙ্খলা / প্রতিবাদ / বিএনপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা: ৪০ হাজার ক্রেতার ১২ হাজার কোটি টাকা নিয়ে দেশজুড়ে প্রায় ১০ হাজার মামলা
    জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা: ৪০ হাজার ক্রেতার ১২ হাজার কোটি টাকা নিয়ে দেশজুড়ে প্রায় ১০ হাজার মামলা
  • মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর
    মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর
  • সেন্টমার্টিন জেটি। ছবি: সংগৃহীত
    সেন্টমার্টিনে পর্যটনের সময় বাড়ল ১৫ দিন; পরিবেশ ফি ১০০, দৈনিক যেতে পারবেন সাড়ে ৩ হাজার পর্যটক 
  • ফাইল ছবি
    দেশে সোনার দামে আবারও পতন, ভরিতে কমেছে ৩,৩২৪ টাকা
  • ফাইল ছবি: টিবিএস
    কাল থেকে কক্সবাজার যাচ্ছে মহানগর এক্সপ্রেস, ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের সংখ্যা বেড়ে ৩
  • ইলাস্ট্রেশন: টিবিএস ক্রিয়েটিভ
    সৌদি আরবে কর্মসংস্থানে ধস, রেমিট্যান্সে ঝুঁকি বাড়ছে

Related News

  • সাংবাদিকদের গ্রেপ্তার ও গণমাধ্যম বন্ধের প্রতিবাদে তুরস্কে হাজার হাজার মানুষের বিক্ষোভ
  • ১৭ বছর পুলিশ বিভাগকে যেভাবে চালিয়েছে, সেভাবেই চলেছে: পানিসম্পদ মন্ত্রী
  • যশোরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ জামায়াতের ৫ এমপির, অস্বীকার বিএনপির
  • স্থানীয় সরকারমন্ত্রী আব্দুল মঈন খান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি
  • আধিপত্য বিস্তার নিয়ে মুন্সীগঞ্জে বিএনপির দুইপক্ষের গোলাগুলি-ককটেল বিস্ফোরণ, গুলিবিদ্ধসহ আহত ৩

Most Read

1
জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা: ৪০ হাজার ক্রেতার ১২ হাজার কোটি টাকা নিয়ে দেশজুড়ে প্রায় ১০ হাজার মামলা
বাংলাদেশ

জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা: ৪০ হাজার ক্রেতার ১২ হাজার কোটি টাকা নিয়ে দেশজুড়ে প্রায় ১০ হাজার মামলা

2
মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর
ফিচার

মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর

3
সেন্টমার্টিন জেটি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সেন্টমার্টিনে পর্যটনের সময় বাড়ল ১৫ দিন; পরিবেশ ফি ১০০, দৈনিক যেতে পারবেন সাড়ে ৩ হাজার পর্যটক 

4
ফাইল ছবি
বাংলাদেশ

দেশে সোনার দামে আবারও পতন, ভরিতে কমেছে ৩,৩২৪ টাকা

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

কাল থেকে কক্সবাজার যাচ্ছে মহানগর এক্সপ্রেস, ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের সংখ্যা বেড়ে ৩

6
ইলাস্ট্রেশন: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

সৌদি আরবে কর্মসংস্থানে ধস, রেমিট্যান্সে ঝুঁকি বাড়ছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net