Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 24, 2026
৭৫ প্রতিনিধি নিয়ে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় প্রবাসী কমিটি ঘোষণা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 February, 2025, 09:55 pm
Last modified: 09 February, 2025, 10:06 pm

Related News

  • চাঁদা আদায়কে ‘সমঝোতা’ বা ‘অলিখিত বিধি’ আখ্যা দিয়েছেন পরিবহনমন্ত্রী: তাসনিম জারা
  • ঢাকা- ৯ আসনে তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল
  • ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রাথমিক ধাপ পেরোলেন তাসনিম জারা
  • ২৯ ঘণ্টায় ৪৭ লাখ টাকা নির্বাচনী ব্যয় তহবিল সংগ্রহ, বিস্তারিত হিসাব দিলেন তাসনিম জারা
  • তাসনিম জারা, তাজনূভা জাবীনসহ এনসিপির প্রার্থী তালিকায় ১৪ নারী

৭৫ প্রতিনিধি নিয়ে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় প্রবাসী কমিটি ঘোষণা

আজ রোববার (৯ ফেব্রুয়ারি) জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা এবং প্রবাসী বিষয়ক সম্পাদক এহতেশাম হক কেন্দ্রীয় প্রবাসী কমিটির ঘোষণা দেন।
টিবিএস রিপোর্ট
09 February, 2025, 09:55 pm
Last modified: 09 February, 2025, 10:06 pm
ফাইল ছবি: সংগৃহীত

চার মহাদেশ ও ৩০টি দেশের ৭৫ জন প্রতিনিধির সমন্বয়ে কেন্দ্রীয় প্রবাসী কমিটি ঘোষণা করেছে জাতীয় নাগরিক কমিটি।

আজ রোববার (৯ ফেব্রুয়ারি) জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা এবং প্রবাসী বিষয়ক সম্পাদক এহতেশাম হক কেন্দ্রীয় প্রবাসী কমিটির ঘোষণা দেন।

কেন্দ্রীয় প্রবাসী কমিটির সদস্যরা হলেন- আব্দুর রাকীব সামি, আবু সলমান মুরাদ, আবুল বাশার রহমান, আল আমিন, আলমগীর চৌধুরী আকাশ, আলমগীর হোসেন, এনামুল হক এনাম, দেওয়ান সাহাব-উদদীন, দিলশানা পারুল, ইসরাত জাহান চৌধুরী, ফখরুল ইসলাম, ফারিয়া ফাহি, হাসানুল বান্না, ইমা ইসলাম, ইসলামুল হক, ইশতিয়াক আকিব, কাজী জহিরুল ইসলাম, খালেদ আহমদ, খালেদ রিদওয়ান চৌধুরী, খালিদ ইয়াহইয়া, খন্দকার আলী কাওসার, এম ফয়সাল রিয়াদ, মাহমুদুল হাসান মিলাদ, মাকসুদুল হক, মনজুরুল মাহমুদ ধ্রুব, মারজুক আহমাদ, মো. আনিসুর রহমান, মো. আনোয়ার হুসাইন, মো. আরিফুল ইসলাম, মোহাম্মদ ইশতিয়াক আহমেদ সাগর, যুবাইর সরদার, মো. জুবায়েদ, মো. মোহাইমিন আল বরাত, মো. মনির হোসেন ও মো. নাফিজ রেজা সজীব।

আরও আছেন, মো. রিদওয়ান হোসেন তালুকদার, মো. সাদ্দাম হোসাইন, মো সাকিব হোসেন, মো. বাবুল মিয়া, মিম আরাফাত মানব, মেহরাব বখতিয়ার, মীর আবরার হানিফ, মো. আরিফুর রহমান, হামেদ, ইফতেশাম চৌধুরী, মুহাম্মদ শহিদুল আলম, মঈন উদ্দিন হেলালী তৌহিদ, মুনির উদ্দিন আহমেদ, মুনা হাফসা, মুনতাসীর মামুন, নাফিসা রায়হানা, নাহিয়ান বিন খালেদ, নাজমুল বাশার, নাজমুল হোসেন, নজরুল ইসলাম বিপ্লব, নুরুল হুদা জুনেদ, ওমর ফারুক ও ওমর আহমেদ ঢালি।

এছাড়াও আছেন, পাবেল চৌধুরী, ড. রাশেদুল ইসলাম, সাইফ ইবনে সারওয়ার, সালওয়া শামস, শাহ মোহাম্মদ বাহাউদ্দীন, শাম্মা জাবীন প্রমা, শারমিন আহমেদ হ্যাপি, সওগাত শারমীন কুতুবী, সৈয়দ মুশফিকুর রহমান, তাজুল ইসলাম শামীম, তারেক আজিজ বাপ্পী, তৌকির আজিজ, তনিমা তাসনিম অনন্যা, উল্লাস জায়েদ, জাফরুল হাসান, জাহিন রাইদাহ মাইশা ও জিয়াউল হাশেম।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই কমিটি প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যা দেশের সঙ্গে তাদের অর্থনৈতিক, শিক্ষামূলক এবং সাংস্কৃতিক সংযোগকে আরও নিবিড় করবে। জুলাই অভ্যুত্থানে অনবদ্য ভূমিকা রাখা প্রবাসীদের ভোটাধিকারের পক্ষেও কাজ করবে এই কমিটি।'

আরও বলা হয়েছে, 'সারা বিশ্বে ছড়িয়ে থাকা প্রায় দেড় কোটি প্রবাসী বাংলাদেশিদের অভিজ্ঞতা ও দক্ষতাকে দেশের উন্নয়ন এবং পুনর্গঠনের কাজে যুক্ত করাই এই কমিটির মূল লক্ষ্য।'

ডা. তাসনিম জারা বলেন, ''আমাদের দীর্ঘদিনের একটি ধারণা ছিল যে মেধাবী, শিক্ষিত এবং সৎ মানুষ রাজনীতিতে আসে না। কিন্তু জুলাই বিপ্লব সেই ধারণাকে ভেঙে দিয়েছে। আজ আমরা দেখছি পেশাদার এবং দক্ষ ব্যক্তিরা রাজনীতিতে এগিয়ে আসছেন, দেশ পুনর্গঠনে তারা অবদান রাখতে চান।''

তিনি আরও বলেন, ''এই কমিটিতে আমরা পেয়েছি জ্যোতির্বিজ্ঞানী, উদ্যোক্তা, নিউরোসার্জন, একাডেমিশিয়ান, ডেটা অ্যানালিস্ট, কর্মী, ইমাম এবং ব্যবসায়ী। এদের সবার সঙ্কল্প বাংলাদেশ পুনর্গঠনে অবদান রাখা। তারা বাংলাদেশের মেধা, সাহস ও শক্তির প্রতিচ্ছবি।''

জাতীয় নাগরিক কমিটির যুগ্ন আহ্বায়ক মনিরা শারমিন বলেন, ''অভ্যুত্থানের সময় আমরা যখন শাটডাউন দিয়েছিলাম, তখন 'রেমিট্যান্স শাটডাউন' দিয়ে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রবাসী ভাইবোনেরা। যখন খুনি হাসিনা আমাদের বিকল্প কে প্রশ্নে আটকে দিয়েছিল, তখন 'রিভার্স ব্রেইন ড্রেইন' ক্যাম্পেইনের মাধ্যমে দেশ পুনর্গঠনের প্রতিজ্ঞা নিয়েছিলেন আমাদের প্রবাসী ভাইবোনেরা, যা আমাদের আন্দোলনে শক্তি যুগিয়েছিল।''

তিনি আরও বলেন, ''আমরা চাই, এই নতুন রাজনৈতিক বন্দোবস্তে আমাদের দেড় কোটি প্রবাসীকে অন্তর্ভুক্ত করতে জাতীয় নাগরিক কমিটির ডায়াস্পোরা কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে।''

জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ বলেন, ''জাতীয় নাগরিক কমিটি দেড় কোটি প্রবাসীদের প্রতিনিধি হিসেবে কাজ করবে। আগামী নির্বাচনে প্রবাসী ভাইবোনদের ভোটাধিকার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের কাছে আমরা আহবান জানাই।''

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ''জুলাই বিপ্লবের চালিকা শক্তি ছিল এর মানুষ এবং এই প্রবাসী কমিটি সেই শক্তিরই একটি সম্প্রসারণ। তারা শুধু প্রবাসে বসে দেশের জন্য চিন্তা করেন না; তারা দেশের জন্য কাজ করতে প্রস্তুত।''

প্রবাসী বিষয়ক সম্পাদক এহতেশাম হক প্রবাসীদের মধ্যে 'রিভার্স ব্রেন ড্রেন' নিয়ে একটি আন্দোলন শুরু করার আহ্বান জানান।

তিনি বলেন, ''আমি ২২ বছর পর আমার মাতৃভূমিতে ফিরে এসেছি, কারণ আমি বিশ্বাস করি এটি দেশের জন্য কিছু করার সময়। আমি চাই, সারাবিশ্বে ছড়িয়ে থাকা প্রতিটি প্রবাসী বাংলাদেশি দেশের জন্য তাদের মূল্যবান জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগান। বাংলাদেশ ২.০ গড়ার পথে এটি একটি অপরিহার্য পদক্ষেপ।''

এহতেশাম হক বলেন, ''দেশ পুনর্গঠনে কেন্দ্রীয় প্রবাসী কমিটি যে ক্ষেত্রগুলো নিয়ে কাজ করবে তার মধ্যে রয়েছে- আওয়ামী লীগের শাসনামলে লুণ্ঠিত অর্থ ফেরত আনতে ক্যাম্পেইন করা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে দেশের অর্থনৈতিক, শিক্ষামূলক এবং সাংস্কৃতিক বিনিময়কে সহজতর করা।''

প্রবাসী কমিটি  গঠনে কাজ করেছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য মো. ফারহাদ আলম ভূঁইয়া, তাওহিদ তানজিম, আজাহার উদ্দিন অনিক, মনিরা শারমিন, অরণি সেমন্তি খান, এস এম সাইফ মোস্তাফিজ, এস এম সুজা, এহতেশাম হক এবং নেতৃত্ব দিয়েছেন ডা. তাসনিম জারা ও মোহাম্মদ আতাউল্লাহ।

Related Topics

টপ নিউজ

কেন্দ্রীয় প্রবাসী কমিটি / জাতীয় নাগরিক কমিটি / ডা. তাসনিম জারা / এহতেশাম হক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • ছবি: রয়টার্স
    ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ
  • ছবি: সংগৃহীত
    রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’
  • ফাইল ছবি: টিবিএস
    নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

Related News

  • চাঁদা আদায়কে ‘সমঝোতা’ বা ‘অলিখিত বিধি’ আখ্যা দিয়েছেন পরিবহনমন্ত্রী: তাসনিম জারা
  • ঢাকা- ৯ আসনে তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল
  • ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রাথমিক ধাপ পেরোলেন তাসনিম জারা
  • ২৯ ঘণ্টায় ৪৭ লাখ টাকা নির্বাচনী ব্যয় তহবিল সংগ্রহ, বিস্তারিত হিসাব দিলেন তাসনিম জারা
  • তাসনিম জারা, তাজনূভা জাবীনসহ এনসিপির প্রার্থী তালিকায় ১৪ নারী

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

3
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

4
ছবি: রয়টার্স
বাংলাদেশ

ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ

5
ছবি: সংগৃহীত
খেলা

রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’

6
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net