Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 23, 2026
আশুলিয়ায় ঝুট ব্যবসা দখল নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, কিশোর গুলিবিদ্ধ

বাংলাদেশ

নোমান মাহমুদ
09 February, 2025, 07:35 pm
Last modified: 09 February, 2025, 08:58 pm

Related News

  • আদালতে বিচার চলাকালে পেপারওয়েট ছুড়ে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
  • মালয়েশিয়ায় ১০ তলা ভবন থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু
  • ‘ভোট কারসাজি, দমন-পীড়নের অভিযোগ’, বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে
  • চট্টগ্রামে বিশ্বকাপ ফাইনাল নিয়ে কথা কাটাকাটির জেরে মা-মেয়েকে কুপিয়ে জখম
  • পুলিশে আবারও বড় রদবদল, ১৪ কর্মকর্তাকে বদলি-পদায়ন

আশুলিয়ায় ঝুট ব্যবসা দখল নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, কিশোর গুলিবিদ্ধ

দীর্ঘদিন ধরে আশুলিয়ার জামগড়া এলাকার প্রীতি কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের ঝুট নিয়ে আসছিলেন আশুলিয়া থানা তাঁতী দলের সহ-সভাপতি বকুল ভুইয়া। সম্প্রতি এই ব্যবসার নিয়ন্ত্রণ নিতে চান ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য দেওয়ান মো. সালাহউদ্দিন বাবুর অনুসারী ও সাবেক যুবদল নেতা শরীফ চৌধুরী।
নোমান মাহমুদ
09 February, 2025, 07:35 pm
Last modified: 09 February, 2025, 08:58 pm
ছবি: ভিডিও থেকে নেওয়া

ঢাকার সাভারের আশুলিয়ায় ঝুট ব্যবসা দখল ও ট্রাক ছিনিয়ে নেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কয়েক রাউন্ড গুলির শব্দও শোনা যায়। এতে কাপ্তান মিয়া (১৬) নামে এক কিশোর গুলিবিদ্ধ হয়েছেন।

আজ রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে জামগড়া চৌরাস্তা সংলগ্ন জামগড়া-বাগবাড়ি সড়কে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ কাপ্তান স্থানীয় একটি দোকানের বিক্রয়কর্মী। তার বাড়ি হবিগঞ্জ। সংঘর্ষে ইট-পাটকেলের আঘাতে শেখ আবু জাফর নামে আরও একজন আহত হয়েছেন।

জানতে চাইলে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালের সহকারী ব্যবস্থাপক এইচ এম আসাফ উদ্দৌলা রিজভী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'গুলিবিদ্ধ কাপ্তান নামে এক কিশোরকে হাসপাতালে আনা হয়েছে। তার পিঠে গুলি লেগেছে। তিনি এখন চিকিৎসাধীন।'

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে আশুলিয়ার জামগড়া এলাকার প্রীতি কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের ঝুট নিয়ে আসছিলেন আশুলিয়া থানা তাঁতী দলের সহ-সভাপতি বকুল ভুইয়া। সম্প্রতি এই ব্যবসার নিয়ন্ত্রণ নিতে চান ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য দেওয়ান মো. সালাহউদ্দিন বাবুর অনুসারী ও সাবেক যুবদল নেতা শরীফ চৌধুরী। আজ বকুল ভুইয়ার অনুসারীরা কারখানা থেকে ঝুট নিয়ে যাওয়ার সময় শরীফ চৌধুরীর অনুসারীদের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় কয়েক রাউন্ড গুলির শব্দও শোনা যায়।

ছবি: সংগৃহীত

এ বিষয়ে বকুল ভুইয়া দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'কারখানার সঙ্গে আমার চুক্তি রয়েছে। সকালে শুনি শরীফ চৌধুরীর লোকজন ঝামেলা করছে। পরে পুলিশের সহযোগিতায় আমার লোকজন ঝুট নিয়ে বের হয়। তবে শরীফ চৌধুরীর বাড়ির সামনে গেলে ছাদ থেকে গুলি করা হয় ও ট্রাকে আগুন দেওয়া হয়। এতে আমাদের দুজন গুলিবিদ্ধ হন।'

তবে শরীফ চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য দেওয়ান মো. সালাহউদ্দিন বাবুর নম্বরে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। 

জানতে চাইলে প্রীতি কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার রাকিবুল বলেন, 'আমাদের কারখানার ভেতরে কোনো ঝামেলা হয়নি। বাইরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমাদের সঙ্গে বকুল ভুইয়ার চুক্তি রয়েছে। তিনি চুক্তি অনুযায়ী ঝুট নেন।'

অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিনুর কবীর বলেন, 'রনি ভুইয়ার লোকজন ঝুট নিয়ে যাওয়ার সময় শরীফ চৌধুরীর অনুসারীদের সঙ্গে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। একজন গুলিবিদ্ধ হয়েছেন। জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।'

Related Topics

টপ নিউজ

আশুলিয়া / ঝুট / সংঘর্ষ / গুলি / আহত / বিএনপি / পুলিশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
    স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের
  • সংগৃহীত ছবি
    চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা
  • ছবি: সংগৃহীত
    ইরানে সাম্প্রতিক হামলা শেষের ঘোষণা মার্কিন বাহিনীর; যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন
  • স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
    স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা
  • ছবি: সংগৃহীত
    ফিফা ‘ফুটবল শিল্পকে ধ্বংস করছে’, ইনফান্তিনোর পদত্যাগ করা উচিত: লা লিগা সভাপতি
  • চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা
    চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা

Related News

  • আদালতে বিচার চলাকালে পেপারওয়েট ছুড়ে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
  • মালয়েশিয়ায় ১০ তলা ভবন থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু
  • ‘ভোট কারসাজি, দমন-পীড়নের অভিযোগ’, বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে
  • চট্টগ্রামে বিশ্বকাপ ফাইনাল নিয়ে কথা কাটাকাটির জেরে মা-মেয়েকে কুপিয়ে জখম
  • পুলিশে আবারও বড় রদবদল, ১৪ কর্মকর্তাকে বদলি-পদায়ন

Most Read

1
মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
খেলা

স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের

2
সংগৃহীত ছবি
বাংলাদেশ

চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে সাম্প্রতিক হামলা শেষের ঘোষণা মার্কিন বাহিনীর; যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন

4
স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
খেলা

স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা

5
ছবি: সংগৃহীত
খেলা

ফিফা ‘ফুটবল শিল্পকে ধ্বংস করছে’, ইনফান্তিনোর পদত্যাগ করা উচিত: লা লিগা সভাপতি

6
চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা
অর্থনীতি

চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net