নওগাঁয় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্রের বাড়ি বুলডোজার দিয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ
নওগাঁয় সাবেক খাদ্যমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদারের বাড়ির সামনের অংশ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে শহরের পোস্ট অফিস পাড়া এলাকায় প্রায় আধাঘণ্টা ধরে বাড়িটি ভাঙচুর করা হয়।
ভাঙচুরের পাশাপাশি এ সময় বাড়ির ভেতরে অগ্নিসংযোগ করেন বিক্ষোভকারীরা।
এর আগে বিকেল ৪টায় শহরের সরিষাহাটির মোড়ে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙার জন্য বুলডোজারের অপেক্ষায় ছিলেন অনেক মানুষ।
সেখানে এক ঘণ্টা ধরে দলীয় কার্যালয় ও পার্শ্ববর্তী সদর আসনের সাবেক এমপি ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জনের বাসভবন ভাঙচুর করা হয়।
এ সময় আওয়ামী লীগের কার্যালয়ে 'গণশৌচাগার' লেখা একটি ব্যানার টাঙিয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
