Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
এবারের বাণিজ্য মেলায় বিক্রি ৫০ ভাগ বেড়েছে বলে ধারণা উপদেষ্টার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 January, 2025, 08:55 pm
Last modified: 31 January, 2025, 08:54 pm

Related News

  • ২০২৫ সালের অক্টোবর–ডিসেম্বরে বিএটি বাংলাদেশের লোকসান ১৩৬ কোটি টাকা 
  • বিমান বাংলাদেশের চেয়ারম্যান পদ থেকে শেখ বশিরউদ্দীনকে অব্যাহতি
  • দায়িত্ব নেওয়ার পর নৈতিকতার প্রশ্নে কখনও আপোস করিনি: বাণিজ্য উপদেষ্টা
  • 'পরবর্তী সরকার চাইলে চুক্তি থেকে বের হতে পারবে', যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি নিয়ে বাণিজ্য উপদেষ্টা  
  • স্বজনপ্রীতি করিনি; পরিবারের সদস্যদের বিদেশযাত্রায় বাধা দিয়েছি: বশিরউদ্দীন

এবারের বাণিজ্য মেলায় বিক্রি ৫০ ভাগ বেড়েছে বলে ধারণা উপদেষ্টার

শুক্রবার (৩১ জানুয়ারি) মেলার সমাপনী দিনের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা এ কথা বলেন।
টিবিএস রিপোর্ট
31 January, 2025, 08:55 pm
Last modified: 31 January, 2025, 08:54 pm
শেখ বশিরউদ্দীন। অলংকরণ: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, গত বছরের তুলনায় এবছর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পণ্য বিক্রি ৫০ ভাগ বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, 'গতবছরের তুলনায় এবার আমাদের ভ্যাট কালেকশন ৫০ শতাংশ বেড়েছে। ধারণা করা যায় এই বছর বাণিজ্য মেলায় বেচাকেনা গত বছরের থেকে ৫০% বেড়েছে।'

শুক্রবার (৩১ জানুয়ারি) মেলার সমাপনী দিনের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা এসব কথা বলেন।

শেখ বশিরউদ্দীন বলেন, 'এবার ভ্যাট কালেকশন হয়েছে সাড়ে তিন কোটি টাকা। ২০২৪ সালে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রায় ৪০০ কোটি টাকার পণ্য বিক্রি হয়েছিল। এছাড়া ৩ কোটি ৫৬ লাখ মার্কিন ডলারের পণ্য রপ্তানির আদেশ মিলেছিল, দেশীয় মুদ্রায় যা প্রায় ৩৯২ কোটি টাকার সমান।'

এবার মেলা থেকে কোনো রপ্তানি আদেশ এসেছে কি-না আসলে কি পরিমাণ এসেছে এ প্রশ্নের জবাবে বশির উদ্দিন বলেন, 'এখান থেকে রপ্তানি আদেশের তেমন সম্ভাবনা আছে বলে আমার মনে হয় না। তারপরও আমরা একটা সোর্সিং কর্নার স্থাপন করেছি। এটা প্রথমবারের মতো করা হলো।'

তিনি বলেন, 'এটা দেওয়ার উদ্দেশ্য ছিল আমরা যেন জানতে পারি আমাদের কি ধরনের পণ্য বিদেশে যায়। এটা অবহিতকরণের একটা প্রচেষ্টা। আরেকটা ছিল যারা বিদেশ থেকে আসে তাদের সঙ্গে একটা সংযোগ তৈরি করা।'

এছাড়া, এদিন বিকেলে পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত সমাপনী বক্তব্যে তিনি বলেন, 'আন্তর্জাতিক মেলা বলা হলেও, বিদেশি প্রতিষ্ঠানের সংখ্যা এখানে কম।'

এর কারণ জানতে চাইলে তিনি বলেন, 'এর কারণ এক মাসব্যাপী মেলায় অংশগ্রহণ করা বিদেশিদের জন্য সহজ নয়।'

তিনি আরও বলেন, 'এছাড়া বাংলাদেশে বিশেষায়িত যেসব পণ্য রয়েছে; যেমন- গার্মেন্টস বা অন্যান্য ইন্ডাস্ট্রি, এগুলোর জন্য আলাদা মেলা হয়ে থাকে। সেখানে আন্তর্জাতিক অনেক ক্রেতা-বিক্রেতা আসেন। এখানে এক মাসব্যাপী একটি মেলায় অংশগ্রহণ বিদেশীদের জন্য অনেক ব্যয়বহুল। এর জন্য তারা খুব একটা উৎসাহ দেখান না।'

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি জোর দিয়ে বলেন, 'আমাদের বিদেশি বিনিয়োগ বাড়াতে হবে।'

তিনি বলেন, 'আমাদের স্থনীয় আমদানি উদার নীতি করতে হবে। পণ্য আমদানিতে প্রণোদনা দেওয়া সম্ভব নয়, নিজেদের সক্ষমতা বাড়াতে সার্বিকভাবে মনোযোগী হন।'

তিনি আরও বলেন, 'ব্যক্তি খাতে মধ্যে পণ্যর উৎপাদন বাড়াতে হবে, ব্যবসায়ীক ব্যায় কমাতে হবে। তা না হলে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকা কঠিন হবে। তাই ব্যবসায়ীদের সক্ষমতা বাড়াতে হবে।'

সার্বিকভাবে এবার মেলার পরিবেশ সুশৃঙ্খল ছিল বলেও মন্তব্য করেন তিনি।

এছাড়া আগামী মেলা আরও সুশৃঙ্খল ও সুচারু করা হবে বলেও প্রতিশ্রুতি দেন উপদেষ্টা।

Related Topics

টপ নিউজ

আন্তর্জাতিক বাণিজ্য মেলা / শেখ বশিরউদ্দীন / বাণিজ্য উপদেষ্টা / বিক্রি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
    হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

Related News

  • ২০২৫ সালের অক্টোবর–ডিসেম্বরে বিএটি বাংলাদেশের লোকসান ১৩৬ কোটি টাকা 
  • বিমান বাংলাদেশের চেয়ারম্যান পদ থেকে শেখ বশিরউদ্দীনকে অব্যাহতি
  • দায়িত্ব নেওয়ার পর নৈতিকতার প্রশ্নে কখনও আপোস করিনি: বাণিজ্য উপদেষ্টা
  • 'পরবর্তী সরকার চাইলে চুক্তি থেকে বের হতে পারবে', যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি নিয়ে বাণিজ্য উপদেষ্টা  
  • স্বজনপ্রীতি করিনি; পরিবারের সদস্যদের বিদেশযাত্রায় বাধা দিয়েছি: বশিরউদ্দীন

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

4
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

5
ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net