Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 09, 2026
দুর্বল ব্যাংকগুলো যেকোনো উপায়ে উদ্ধার করবো: গভর্নর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 January, 2025, 01:00 pm
Last modified: 28 January, 2025, 01:03 pm

Related News

  • চলতি মূলধন হিসেবে ৮ শতাংশ সুদে অফশোর ডলার ঋণ পাবেন রপ্তানিকারকরা
  • সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক
  • জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক
  • সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল
  • মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ

দুর্বল ব্যাংকগুলো যেকোনো উপায়ে উদ্ধার করবো: গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, "এই বছরের মধ্যেই দুর্বল ব্যাংকগুলো নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।"
টিবিএস রিপোর্ট
28 January, 2025, 01:00 pm
Last modified: 28 January, 2025, 01:03 pm
গভর্নর ড. আহসান এইচ মনসুর। স্কেচ: টিবিএস

দুর্বল ব্যাংকগুলোকে যেকোনো উপায়ে উদ্ধার করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাজধানীর সিরাপ অডিটোরিয়ামে 'মাইক্রো ফাইনান্স ইন বাংলাদেশ ২৪' শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

গভর্নর বলেন, "যেসব ব্যাংক গ্রাহকের টাকা দিতে পারছে না, আমি আশ্বস্ত করছি হয় টাকা ফেরত দিবো বা বন্ডের মাধ্যমে দেয়া হবে।"

তিনি বলেন, "এই বছরের মধ্যেই দুর্বল ব্যাংকগুলো নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ১০ বছর আগে থেকেই বলে এসেছি, এস আলমের ব্যাংকে টাকা না রাখার জন্য। কিন্তু দুই শতাংশ বেশি মুনাফার জন্য আপনারা টাকা রেখেছেন।"

আগামী পাঁচ বছর ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলোর জন্য আরো চ্যালেঞ্জিং হবে উল্লেখ করে ড. আহসান এইচ মনসুর বলেন, "বর্তমানে সারাদেশে ২৪ হাজার ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের শাখা রয়েছে। ব্যাংকগুলোর প্রায় ২৪ হাজার এজেন্ট ব্যাংকিং রয়েছে। আগামী পাঁচ বছরে ব্যাংকগুলো প্রায় ৬০ হাজার এজেন্ট ব্যাংকিং হয়ে যাবে।"

তিনি বলেন, "মাইক্রো ক্রেডিট প্রতিষ্ঠানগুলোর জন্য আরো চ্যালেঞ্জ হচ্ছে। এখন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠানগুলো ঋণ দিচ্ছে ও গ্রাফ থেকে আমানত নিচ্ছে। এছাড়া সামনে ডিজিটাল ব্যাংক আসছে, সেটিও ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলোর জন্য চ্যালেঞ্জিং হবে।"

গভর্নর জানান, গত ২০২৩-২৪ অর্থবছরে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলো ৩ লাখ কোটি টাকা ঋণ বিতরণ করেছে যা আগের বছরের তুলনায় ৫.২৬ শতাংশ বেশি। তিনি বলেন, "এর মধ্যে ৯৯ হাজার কোটি টাকা পেয়েছে একেবারে ক্ষুদ্র উদ্যোক্তারা।"
 
Related Topics

টপ নিউজ

দুর্বল ব্যাংক / বাংলাদেশ ব্যাংক / গভর্নর ড. আহসান এইচ মনসুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স ও এএফপি
    যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিল ইরান, ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স
    দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

Related News

  • চলতি মূলধন হিসেবে ৮ শতাংশ সুদে অফশোর ডলার ঋণ পাবেন রপ্তানিকারকরা
  • সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক
  • জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক
  • সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল
  • মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ

Most Read

1
ছবি: রয়টার্স ও এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিল ইরান, ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প

2
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ

4
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

5
ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net